এক্সপ্লোর

Shreyas Talpade: এখন সুস্থ, কবে ছাড়া পাবেন শ্রেয়স ? জানালেন তাঁর স্ত্রী

Shreyas Talpade Health Update: এখন অনেকটাই স্থিতিশীল শ্রেয়স

কলকাতা : এখন অনেকটাই স্থিতিশীল শ্রেয়স (Shreyas Talpade)। আশঙ্কার মেঘ কেটে গিয়েছে। অভিনেতার স্ত্রী দীপ্তি জানিয়েছেন এখন অনেকটাই সুস্থ আছেন শ্রেয়স তলপড়ে। সমাজমাধ্যমে অভিনেতার সুস্থতার সংবাদ জানান দীপ্তি। বৃহস্পতিবার হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন শ্রেয়স তলপড়ে, সঙ্গে ছিলেন তার স্ত্রী দীপ্তিও। কান্নায় ভেঙে পড়েছিলেন তাঁর স্ত্রী। তবে এখন আশার আলো দেখে মুখে খানিক হাসি ফুটেছে তার। সূত্রের খবর, অন্ধেরি ওয়েস্টের বেলভিউ হাসপাতালে অ্যাঞ্জিওপ্লাস্টি (Angioplasty) করা হয়েছে অভিনেতার।

'ওয়েলকাম টু দ্য জঙ্গল' ছবির শ্যুটিংয়ের কাজ চলছিল। সেই ছবিরই একটি অ্যাকশন দৃশ্যের শ্যুটিং সেরে বাড়ি ফিরতেই হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন অভিনেতা শ্রেয়স তলপড়ে (Shreyas Talpade)। জানা গিয়েছে, ১০ মিনিটের জন্য বন্ধ হয়ে গিয়েছিল তাঁর হৃদযন্ত্র। তবে খুব শীঘ্রই তাঁকে ভর্তি করানো হয় মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে। সেখানে সফলভাবে অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয় তাঁর। সমাজমাধ্যমে শ্রেয়সের স্ত্রী দীপ্তি লেখেন, 'আপনাদের সকলকে স্বস্তির সঙ্গে জানাচ্ছি, আমার স্বামী এখন আগের থেকে অনেক ভালো আছেন। আর কয়েক দিন পরে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসতে পারব। চিকিৎসক টিমের কাছে আমি কৃতজ্ঞ।' একইসঙ্গে শুভানুধ্যায়ীদের এই মর্মে ধন্যবাদ দিয়েছেন তিনি, জানিয়েছেন কৃতজ্ঞতাও।

সূত্রের খবর, গোটা দিন তিনি শ্যুটিং করেছেন, সম্পূর্ণ সুস্থ ছিলেন এবং অভ্যাসমতোই সেটের সকলের সঙ্গে ইয়ার্কি ঠাট্টাও করছিলেন। এমনকী অ্যাকশন রয়েছে, এমনও কিছু দৃশ্যের শ্যুটিং করেন তিনি। শ্যুটিং শেষ করার পর বাড়ি ফিরে যান এবং স্ত্রীকে জানান যে শরীরে অস্বস্তি হচ্ছে। তাঁর স্ত্রীই তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যান কিন্তু যাওয়ার পথেই অসাড় হয়ে যান শ্রেয়স।

বলিউডের অত্যন্ত জনপ্রিয় ও প্রতিভাবান অভিনেতা শ্রেয়স তলপড়ে (Shreyas Talpade)। সমালোচকদের দ্বারা প্রশংসিত ও বক্স অফিসে সফল ছবিতে কাজ করেছেন তিনি। কর্মজীবনে একাধিক হিন্দি ও মরাঠি ছবি করেছেন অভিনেতা। প্রায় ২ দশক ধরে তিনি অভিনয়ের সঙ্গে জড়িত। প্রায় ৪৫টিরও বেশি ছবিতে কাজ করেছেন শ্রেয়স। বর্তমানে 'ওয়েলকাম টু দ্য জঙ্গল' ছবিতেই অভিনয় করছেন শ্রেয়স তলপড়ে। ছবিতে তাঁর পাশাপাশি দেখা যাবে অক্ষয় কুমার, রবীন ট্যান্ডন, দিশা পাটনি, জ্যাকলিন ফার্নান্ডেজ, লারা দত্ত, সুনীল শেট্টি, সঞ্জয় দত্ত, পরেশ রাওয়াল, আরশাদ ওয়ারসি, তুষার কপূর, রাজপাল যাদব, জনি লিভার, কিকু শারদা, কৃষ্ণা অভিষেক, রাহুল দেব, দলের মেহন্দি ও মিকা সিংহকে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
Govinda-Sunita: বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
Rathijit Bhattacharjee: হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?
হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget