এক্সপ্লোর

Babul Supriyo Song: অন্য মুডে বাবুল, শেয়ার করলেন মেয়ের সঙ্গে কাটানো 'সুরেলা মুহূর্ত'

বালিশে মাথা দিয়ে শুয়ে আছেন বাবুল সুপ্রিয়। হাতের মোবাইলে অন করা সেলফি মোডে ক্যামেরা। আর তাঁর গা ঘেঁষে শুয়ে একরত্তি মেয়ে নয়না। আধো গলায় বাবুলের কাছে গান গাওয়ার আবদার করছে সে। আর মেয়ের আবদারে বাবুলের গলায় সুর, গেয়ে উঠছেন, 'কাটে নেহি কাটতে দিন ইয়ে রাত.. কহেনি থি তুমসে যো দিলকে বাত..'

কলকাতা: বালিশে মাথা দিয়ে শুয়ে আছেন বাবুল সুপ্রিয়। হাতের মোবাইলে অন করা সেলফি মোডে ক্যামেরা। আর তাঁর গা ঘেঁষে শুয়ে একরত্তি মেয়ে নয়না। আধো গলায় বাবুলের কাছে গান গাওয়ার আবদার করছে সে। আর মেয়ের আবদারে বাবুলের গলায় সুর, গেয়ে উঠছেন, 'কাটে নেহি কাটতে দিন ইয়ে রাত.. কহেনি থি তুমসে যো দিলকে বাত..'

তিনি দুঁদে রাজনীতিবিদ। আবার সঙ্গীতশিল্পীও। সঙ্গীতের জগতে যেমন তাঁর শক্ত মাটি রয়েছে, তেমন রয়েছে রাজনীতিতেও। বিজেপি সাংসদ তিনি। আবার চলতি নির্বাচনে টালিগঞ্জের বিজেপি প্রার্থীও। এইবছর বিজেপিট টিকিটে ভোটে দাঁড়িয়ে বিধায়ক পদে লড়ছেন বেশ কিছু সাংসদ। বাবুল সুপ্রিয় তাঁদের মধ্যে অন্যতম হেভিওয়েট নাম। নির্বাচনের আবহে চলছে প্রচার। সেখানে রাজনৈতিক মঞ্চে, সভায় বাবুলের মুখে সুর নয়, কেবল রাজনীতির কথা। তবে তাঁর গায়ক সত্তাকে ভুলে যাননি তিনি। সুরের জগতেও কাজ করে চলেছেন তিনি। 

কিছুদিন আগেই সোশ্য়াল মিডিয়ায় একটি পুরনো ভিডিও শেয়ার করেছিলেন বাবুল। সেখানে দেখা গিয়েছিল, অফিসে বসে কাজে ব্যস্ত তিনি। আর টেবিলের ওপর বসে হাতে চামচ দিয়ে তাঁর মুখে খাবার তুলে দিচ্ছে একরত্তি মেয়ে নয়না। ভিডিওটি শেয়ার করে বাবুল লিখেছিলেন, সেটি একবছর আগের ভিডিও। তখন করোনা শব্দটিও অচেনা ছিল সবার কাছে। নতুন শেয়ার করা ভিডিওটেও একেবারে অন্য মেজাজে দেখা যাচ্ছে টালিগঞ্জের বিজেপি প্রার্থীকে। মেয়ের সঙ্গে মজা করে গান করছেন তিনি। আর গান করতে করতেই গানের কলি শেখানোর চেষ্টা করছেন মেয়েকে। ছোট্ট নয়নার অবশ্য গান গাওয়ার দিকে তেমন মন নেই। বাবার মুখ থেকে গান শুনতেই আগ্রহী সে। ভিডিওটি শেয়ার করে ক্যাপশানে বাবুল লিখিছেন, 'এর থেকে ভালো দিনের শেষ আর কিছু হতেই পারে না। আমার ছোট্ট মেয়ে নয়নার সঙ্গে কাটানো আমার সুরেলা মুহূর্ত।'

টালিগঞ্জে ভোট চলাকালীন 'ভুয়ো ভোটার'কে পাকড়াও করে বিতর্কে জড়ান বাবুল। টালিগঞ্জ কেন্দ্রের ব্রহ্মপুরে ২৯১ নং বুথে ভুয়ো ভোটাররা ভোট দিচ্ছিল বলে অভিযোগ করেন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় । সেখানে নিজেই পরিস্থিতি খতিয়ে দেখতে যান বাবুল। বুথের সামনে ২ জন মহিলাকে নকল ভোটার কার্ড-সহ ধরে ফেলেন বলে জানিয়েছিলেন তিনি। সেখান থেকে পালিয়ে যান ওই দুই মহিলা। এরপর উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বাবুলকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল সমর্থকরা। তাঁদের অভিযোগ, বাবুল সুপ্রিয় সেখানে ইচ্ছাকৃতভাবে উত্তেজনা তৈরি করছেন। কেন্দ্রীয় বাহিনী বিজেপি প্রার্থীকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যায়।

সেরা শিরোনাম

Soumitrisha Kundu: 'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
Jeetu Kamal: সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
Sabyasachi Chowdhury: আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
Sabyasachi Chowdhury: 'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে
'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget