এক্সপ্লোর

Maithili Thakur: বলিউডে হিন্দুধর্ম ও দেশকে খারাপভাবে উপস্থাপিত করা হয়, প্রস্তাব গ্রহণ করবেন না, জানালেন মৈথিলি ঠাকুর

Shefali Vaidya praised Maithili Thakur. | নিজের সিদ্ধান্তের কথা ঘোষণার পরেই সোশ্যাল মিডিয়ায় প্রবল জনপ্রিয় হয়ে উঠেছেন ২০ বছর বয়সি এই গায়িকা।

নয়াদিল্লি: বলিউডে হিন্দুধর্ম ও দেশকে খারাপভাবে উপস্থাপিত করা হয়। এই দাবি করলেন গায়িকা মৈথিলি ঠাকুর। তিনি জানিয়ে দিয়েছেন, যতই প্রস্তাব আসুক না কেন, কোনওদিন বলিউডের ছবিতে গান গাইবেন না। নিজের সিদ্ধান্তের কথা ঘোষণার পরেই সোশ্যাল মিডিয়ায় প্রবল জনপ্রিয় হয়ে উঠেছেন ২০ বছর বয়সি এই গায়িকা। লেখিকা শেফালি বৈদ্য সহ অনেকেই এই তরুণীর প্রশংসা করছেন। শেফালির ট্যুইট, ‘এটা বিশাল ব্যাপার। এই বাচ্চাটার প্রতি অনেক শ্রদ্ধা। মৈথিলি, তোমার জন্য গর্ব হচ্ছে।’ আরও অনেকেই মৈথিলির প্রশংসা করছেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর ফলোয়ার সংখ্যাও অনেক বেড়ে গিয়েছে। ২০০০ সালের ২৫ জুলাই বিহারের মধুবনীতে জন্ম মৈথিলির। তিনি ছোটবেলা থেকেই গান গাইছেন। হিন্দি ছাড়াও ভোজপুরী, মৈথিলি সহ বিভিন্ন ভাষায় গান গাইছেন। তাঁর অনুরাগী অসংখ্য। বলিউডে গান গাইবেন না বলার পর তাঁর ভক্তের সংখ্যা একলাফে অনেক বেড়ে গিয়েছে। অনেকেই তাঁকে ভারতের নতুন ‘ইয়ুথ আইকন’ হিসেবে চিহ্নিত করছেন। বয়স মাত্র ২০ হলেও, ইতিমধ্যেই নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন মৈথিলি। তিনি ২০১১ সালে লিটল চ্যাম্পসের অডিশন দেন। কিন্তু সেবার তাঁকে সুযোগ দেওয়া হয়নি। এরপর আরও কয়েকটি মিউজিক শোয়ের জন্য অডিশন দেন তিনি। তবে প্রথম ২০ জনের মধ্যে নির্বাচিত হওয়ার পর বাদ পড়ে যান। তবে হাল ছাড়েননি এই তরুণী। শেষপর্যন্ত তিনি নিজেকে প্রমাণ করেন। মৈথিলির পরিবারে সঙ্গীতের চর্চা আছে। তাঁর বাবা রমেশ ঠাকুর জনপ্রিয় সুরকার। মা ভারতী ঠাকুর গৃহবধূ। মৈথিলির দুই ভাই আছে। তারা দিদির সঙ্গে তবলা আর হারমোনিয়াম বাজায়। বাবার কাছেই মৈথিলির সঙ্গীতের প্রাথমিক পাঠ। মেয়ের প্রতিভার পরিচয় পাওয়ার পরেই তাঁকে ভালভাবে গান শেখাতে শুরু করেন রমেশ। তিনি ছেলে-মেয়েদের নিয়ে দিল্লির দ্বারকায় থাকতে শুরু করেন। সেখানেই মৈথিলি ও তাঁর দুই ভাইয়ের হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত, হারমোনিয়াম ও তবলা শেখাতে শুরু করেন। এভাবেই নিজের সন্তানদের সঙ্গীত জগতে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন রমেশ।

সেরা শিরোনাম

Actor Imran Khan Detained: ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান
ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান
Nana Patekar: 'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
Dipendu Biswas Exclusive: বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
Tota Roy Choudhury: ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী

ভিডিও

Delhi Protest: দিল্লিতে AISA ও SFI-র প্রতিবাদ বিক্ষোভ মিছিলে উত্তেজনা | ABP Ananda
Mamata Banerjee Detained: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে Delhi-তে আটক পুলিশের
CJP Protest Delhi: নয়ডা বর্ডারেও নিরাপত্তার চাদর, মোতায়েন প্রচুর মহিলা পুলিশ | Noida | ABP Ananda
CM Suvendu Adhikari:
CJP Protest Delhi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget