এক্সপ্লোর

Shreya Ghoshal on Twitter: ছেলের Devyaan নামের বাংলা বানান কী? উত্তর দিলেন খোদ শ্রেয়াই

জন্মের পর প্রথমবার প্রকাশ্যে এনেছেন ছেলের ছবি, ঘোষণা করেছেন নামও। কিন্তু বাঙালি সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল পুত্রের নামের বানান নিয়ে রীতিমত ধন্দ তৈরি হয়েছিল অনুরাগীদের মধ্যে। অবশেষে মুশকিল আসান করলেন, শ্রেয়া নিজেই।

মুম্বই: জন্মের পর প্রথমবার প্রকাশ্যে এনেছেন ছেলের ছবি, ঘোষণা করেছেন নামও। কিন্তু বাঙালি সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল পুত্রের নামের বানান নিয়ে রীতিমত ধন্দ তৈরি হয়েছিল অনুরাগীদের মধ্যে। অবশেষে মুশকিল আসান করলেন, শ্রেয়া নিজেই।

বুধবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেন শ্রেয়া। সেখানে দেখা গিয়েছে, লাল পোশাকে ছেলেকে হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন তিনি। মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে ছেলের দিকে। পাশেই শিলাদিত্য। শ্রেয়া লিখেছেন, 'আলাপ করিয়ে দিই, ও দেবয়ান মুখোপাধ্যায়। ২২ মে ও এসে আমাদের জীবনটাকে সম্পূর্ণ বদলে দিয়েছে। ও জন্মনোর পর যখন ওকে প্রথমবার দেখি একটা অদ্ভুত অনুভূতি হয়েছিল। এটা কেবল একজন মা-বাবাই সন্তানের জন্য অনুভব করতে পারে। এখনও এটা স্বপ্নের মত মনে হয়। শিলাদিত্য আর আমি আমাদের জীবনের সেরা উপহারটা পেয়েছি।'

ছবিতে স্পষ্ট নয় শ্রেয়ার ছেলের মুখ। তবুও সেই ছবি ঘিরে উচ্ছসিত শ্রেয়ার অনুরাগীরা। মুহূর্তে ভাইরাল হয়ে যায় মিষ্টি সেই পরিবারের ছবি। আর সেইসঙ্গে শ্রেয়ার পুত্রের নাম, Devyaan। হ্যাঁ, ছেলের নামের এই বানানই লিখেছিলেন শ্রেয়া। হিন্দি ও ইংরাজীতে এই নামের বানান নিয়ে কোনও সমস্যা না থাকলেও, বাঙালিরা অনেকেই বুঝে উঠতে পারেননি নামটা। কাজেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে Devyaan নামের বিভিন্ন বাংলা বানান।

পরিস্থিতি বুঝে মুশকিল আসান করেন গায়িকা নিজেই। একটি ট্যুইটে জানতে চাওয়া হয়েছিল, Devyaan নামের সঠিক বাংলা বানান কী? 1. দেবায়ন, 2. দেবযান, 3. দেবয়ান, 4. দেব্যান। এই ট্যুইটটিকে রিট্যুইট করে শ্রেয়া লেখেন, 'আমার প্রিয় সমস্ত বাঙালি অনুরাগীদের বলছি, বাংলায় Devyaan-এর নামের সঠিক বানান - দেবয়ান।' শ্রেয়ার ট্যুইট দেখেই পরিষ্কার হয় একরত্তির নামের বানান।

গত ২২ মে মা হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে শ্রেয়া লেখেন, 'ভগবানে আশীর্বাদে আমাদের কোলে ছোট্ট পুত্রসন্তান এসেছে। এই আবেগ আগে কখনও অনুভব করিনি। শীলাদিত্য, আমি আর আমাদের পরিবারের সবাই ভীষণ খুশি। আশীর্বাদ আর ভালোবাসার জন্য সবাইকে ধন্যবাদ।'

সেরা শিরোনাম

Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Mukesh Khanna: 'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
Toxic-Yash: 'টক্সিক' মুক্তির আগেই বিপত্তি! যশকে দেখতে গিয়ে অনুষ্ঠানে বিশৃঙ্খলা, আহত ২ পড়ুয়া
'টক্সিক' মুক্তির আগেই বিপত্তি! যশকে দেখতে গিয়ে অনুষ্ঠানে বিশৃঙ্খলা, আহত ২ পড়ুয়া

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget