এক্সপ্লোর

Vaani Kapoor: অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় শুনেই 'বেল বটম'-এর জন্য রাজি হয়েছিলেন বাণী কপূর

'বেল বটম' ছবিতে নিজের চরিত্র নিয়ে মুখ খুললেন অভিনেত্রী বাণী কপূর। অক্ষয় কুমারের বিপরীতে তাঁকে দেখা যাবে এই ছবিতে। কোন চরিত্রে দেখবে তাঁকে দর্শক? কতটা উচ্ছ্বসিত অভিনেত্রী? জানালেন নিজেই।

মুম্বই: ২০১৯-এর হিট ছবি 'ওয়ার'-এ শেষ দেখা গেছিল তাঁকে। এবার তাঁর আগামী ছবি 'বেল বটম' নিয়ে মুখ খুললেন অভিনেত্রী বাণী কপূর। এই ছবিতে অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। এই ছবিতে কাজ করতে পেরে তিনি 'রোমাঞ্চিত' বলে জানিয়েছেন বাণী। ছবিতে একটা ছোট চরিত্রেই দেখা যাবে তাঁকে, তবে তা বেশ প্রভাব ফেলবে বলে মত অভিনেত্রীর।

২০১৩ সালে মুক্তি পাওয়া রম-কম 'শুদ্ধ দেশি রোম্যান্স' ছবি দিয়ে বলিউডে পা রাখেন বাণী কপূর। 'বেল বটম' ছবিতে কাজ করার সিদ্ধান্ত হঠাৎই নিয়েছিলেন কারণ এই ছবিতে তাঁর 'ম্যাটিনি আইডল'-এর সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন তিনি। 

বাণী বলছেন, 'আমি খুবই ভাগ্যবান যে হিন্দি সিনেমার অন্যতম আইকন, অক্ষয় কুমারের সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছি। আমার ওপর ভরসা করার জন্য আমি কৃতজ্ঞ। বেল বটম ছবিতে আমি একটা ছোট কিন্তু গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছি আশা করছি যা দর্শক এবং সমালোচক সকলেই পছন্দ করবেন।' 

তাঁর আরও যোগ করেন, তিনি খুবই রোমাঞ্চিত এটা ভেবে যে অভিনয় জগতে তাঁর এতদিনের যাত্রা তাঁকে পর্দার খিলাড়ির সঙ্গে স্ক্রিন শেয়ার করার সুযোগ দিচ্ছে। অভিনেত্রীর মতে, অক্ষয় কুমার একজন 'লার্জার দ্যান লাইফ' এবং ভীষণ ভাল মানুষ।

বাণী কপূর আরও জানান যে তাঁর বাবাও অক্ষয় কুমারের বিশাল বড় ভক্ত। ফলে মেয়ে অক্ষয়ের সঙ্গে কাজ করছে শুনে খুবই আনন্দিত হয়েছেন তিনি। এই সমস্ত কারণেই যে 'বেল বটম' ছবিটা বাণীর জন্য যে আলাদা অভিজ্ঞতা তৈরি করবে তা বলাই বাহুল্য। এখন দর্শকরাও যাতে তাঁর এই কাজ ভালবাসেন সেদিকেই নজর বাণীর। 

রঞ্জিত তেওয়ারির পরিচালনায় স্পাই থ্রিলার 'বেল বটম' ছবিতে দেখা যাবে লারা দত্ত, হুমা কুরেশিকেও। আগামী ১৯ অগাস্ট মুক্তি পাচ্ছে ছবিটি। এছাড়াও আয়ুষ্মান খুরানার বিপরীতে 'চণ্ডীগড় করে আশিকী' এবং রণবীর কপূরের বিপরীতে 'শমশেরা' ছবিতে দেখা যাবে বাণীকে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget