এক্সপ্লোর

'দেশের বর্তমান পরিস্থিতিতে যে কোনও ছবির সাফল্যের চেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হল সিএএ' : সোনাক্ষী

সম্প্রতি মুক্তি পেয়েছে নতুন ছবি। বক্স অফিসে ইতিমধ্যেই ব্যবসা শুরু করেছে জনপ্রিয় চলচ্চিত্রের সিক্যুয়াল। তবুও নতুন ছবির চেয়ে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে কথা বলাই আপাতত বেশী জরুরি বলে মনে করছেন ‘দবং ৩’-এর নায়িকা, সোনাক্ষী সিনহা।

মুম্বই:  সম্প্রতি মুক্তি পেয়েছে নতুন ছবি। বক্স অফিসে ইতিমধ্যেই ব্যবসা শুরু করেছে জনপ্রিয় চলচ্চিত্রের সিক্যুয়াল। তবুও নতুন ছবির চেয়ে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে কথা বলাই আপাতত বেশী জরুরি বলে মনে করছেন ‘দবং ৩’-এর নায়িকা, সোনাক্ষী সিনহা। গত সপ্তাহেই মুক্তি পেয়েছে সলমন খান ও সোনাক্ষী সিনহা অভিনীত ‘দবং ৩’। সম্প্রতি ছবির প্রচারে ও কিছু শিশুদের সঙ্গে ক্রিসমাস পার্টি করতে গিয়েছিলেন সোনাক্ষী। সেখানে মিডিয়ার মুখোমুখি হয়ে সোনাক্ষী বলেন, আমি দর্শকদের প্রতিক্রিয়াতে খুশি। তবে আমরা সবাই জানি দেশের বর্তমান পরিস্থিতি। আমার মনে হয় এখন যে কোনও ছবির সাফল্যের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হল নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ। এখন গোটা দেশ এই একটি বিষয়েই একত্রিত হয়েছে। প্রসঙ্গত, ইতিমধ্যেই বক্স অফিসে ৮১.১৫ কোটির ব্যবসা করে নিয়েছে ‘দবং ৩’। এছাড়াও অনলাইন প্ল্যাটফর্মে আরও বেশ কিছু টাকার ব্যবসা করেছে এই ছবি। সিএএ নিয়ে নায়িকা বলেন, ‘আমি দেশের মানুষের সঙ্গে আছি। মানুষ যে ভাবে রাস্তায় বিদ্রোহ দেখাচ্ছে তাদের থেকে অধিকার কেড়ে নেওয়া যায় না। যাঁরা প্রতিবাদে সরব হয়েছেন আমি তাঁদের জন্য গর্বিত ও আমি সবসময় তাঁদের সঙ্গে আছি।’ সিএএ নিয়ে মুখ খোলেননি বলিউডের বেশ কিছু প্রথম সারির নায়ক নায়িকা। এই প্রসঙ্গে সোনাক্ষী বলেন, যাঁদের মতামত জানাবার ইচ্ছা বা প্রতিবাদ করার ইচ্ছা তাঁরা করবেন, যাদের ইচ্ছা নয় তাঁরা করবেন না। এটাও নিজের অধিকারেরই ব্যাপার।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Salman Khan: শ্যুটিং অসমাপ্ত রেখেই না ফেরার দেশে প্রশান্ত তামাং! বিশ বাঁও জলে সলমনের নতুন ছবি মুক্তি
শ্যুটিং অসমাপ্ত রেখেই না ফেরার দেশে প্রশান্ত তামাং! বিশ বাঁও জলে সলমনের নতুন ছবি মুক্তি
Vijay-Rashmika: নিজের হাতে প্লেটে তুলে দিলেন খাবার, বিজয় রশ্মিকার বাড়ির বিশেষ এই অতিথি কে?
নিজের হাতে প্লেটে তুলে দিলেন খাবার, বিজয় রশ্মিকার বাড়ির বিশেষ এই অতিথি কে?
Salman Khan: ঈদে অনুরাগীদের বড় চমক দিলেন সলমন খান, ব্যালকনিতে তাঁর পাশে কে?
ঈদে অনুরাগীদের বড় চমক দিলেন সলমন খান, ব্যালকনিতে তাঁর পাশে কে?
Arijit Singh: 'প্লেব্যাক' না করার সিদ্ধান্ত নিয়ে পরিচালনায় অরিজিৎ সিংহ! কেমন এগোচ্ছে প্রথম ছবির কাজ? জানাচ্ছেন দিব্যেন্দু
'প্লেব্যাক' না করার সিদ্ধান্ত নিয়ে পরিচালনায় অরিজিৎ সিংহ! কেমন এগোচ্ছে প্রথম ছবির কাজ? জানাচ্ছেন দিব্যেন্দু

ভিডিও

West Bengal Assembly Election | বেজে গিয়েছে ভোটের বাদ্যি, আমজনতার মনের কথা শুনে গান ধরলেন উপল-রণজয়
Jukti Takko (পর্ব ২) |
Jukti Takko (পর্ব ১) | দু'দফায় ভোট, সেই হিংসার শঙ্কা। ভবানীপুরে মহারণ, বেজে গেল ডঙ্কা!
Kolkata News: 'পুরস্কার’ পেলেন আনন্দমেলার সম্পাদক সায়ম বন্দ্যোপাধ্যায় এবং চিকিৎসক অভিজিৎ তরফদার
IPL 2026 Exclusive।ছক্কার ঝড় তুলে ৩ কোটি টাকায় আইপিএলে, প্রতিপক্ষকে ঘায়েল করতে KKR-এর নতুন চমক

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SBI FD Interest : স্টেট ব্যাঙ্কের FD-তে সুদের হার বাড়ল, কারা পাবেন বিশেষ সুবিধা ?
স্টেট ব্যাঙ্কের FD-তে সুদের হার বাড়ল, কারা পাবেন বিশেষ সুবিধা ?
Viral Rainfall Claim: বসন্তে অকাল বৃষ্টির নেপথ্যে বিল গেটস, গোপন পরীক্ষা-নিরীক্ষা? সোশ্যাল মিডিয়ায় জোর শোরগোল
বসন্তে অকাল বৃষ্টির নেপথ্যে বিল গেটস, গোপন পরীক্ষা-নিরীক্ষা? সোশ্যাল মিডিয়ায় জোর শোরগোল
Weather Update: এক ধাক্কায় কমেছে তাপমাত্রা, বসন্তেই ঘোর বর্ষা! কবে পরিষ্কার হবে আকাশ?
এক ধাক্কায় কমেছে তাপমাত্রা, বসন্তেই ঘোর বর্ষা! কবে পরিষ্কার হবে আকাশ?
India Iran Relations : নয়াদিল্লিতে মোদি সরকারের বৈঠক, ভারতের LPG ট্যাঙ্কার দেখেই এগিয়ে এল ইরানের নৌবাহিনী.. 
নয়াদিল্লিতে মোদি সরকারের বৈঠক, ভারতের LPG ট্যাঙ্কার দেখেই এগিয়ে এল ইরানের নৌবাহিনী.. 
Richest Indian Actress 2026 : ২০২৬ সালে দক্ষিণের সবথেকে ধনী অভিনেত্রী নয়নতারা, তালিকায় আর কার নাম আছে, জেনে নিন
২০২৬ সালে দক্ষিণের সবথেকে ধনী অভিনেত্রী নয়নতারা, তালিকায় আর কার নাম আছে, জেনে নিন
Diabetic Treatment :  ৯০ শতাংশ দাম কমল ডায়াবেটিস ওষুধের, ১০,০০০ টাকার ওষুধ পাবেন ২২০ টাকায় ?
৯০ শতাংশ দাম কমল ডায়াবেটিস ওষুধের, ১০,০০০ টাকার ওষুধ পাবেন ২২০ টাকায় ?
Gold Investment : সোনা কিনতে চাইলে সুখবর ! ১.২৭ লক্ষ টাকায় নেমে আসতে পারে গোল্ড
সোনা কিনতে চাইলে সুখবর ! ১.২৭ লক্ষ টাকায় নেমে আসতে পারে গোল্ড
Donald Trump On NATO : ইরানের বিরুদ্ধে পাশে নেই ! ন্যাটো আসলে 'কাগুজে বাঘ', মিত্র দেশগুলিকে 'কাপুরুষ' বললেন ট্রাম্প
ইরানের বিরুদ্ধে পাশে নেই ! ন্যাটো আসলে 'কাগুজে বাঘ', মিত্র দেশগুলিকে 'কাপুরুষ' বললেন ট্রাম্প
Embed widget