এক্সপ্লোর

Sonam Kapoor Pregnancy Rumours: অন্তঃসত্ত্বা? সোনমের ইঙ্গিতে স্পষ্ট হল উত্তর

সোনম কপূর অন্তঃসত্ত্বা? বলি অভিনেত্রী দেশে পা দেওয়ার পর থেকেই শুরু হয়েছিল এই গুঞ্জন। এতদিন এই বিষয়ে মুখ খোলেননি সোনম বা তাঁর পরিবারের কেউই।

মুম্বই: সোনম কপূর অন্তঃসত্ত্বা? বলি অভিনেত্রী দেশে পা দেওয়ার পর থেকেই শুরু হয়েছিল এই গুঞ্জন। এতদিন এই বিষয়ে মুখ খোলেননি সোনম বা তাঁর পরিবারের কেউই। তবে এবার সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ লেখা ও ছবি দিয়ে অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনায় জল ঢাললেন খোদ অভিনেত্রীই।

সম্প্রতি দেশে ফিরেছেন সোনম কপূর। প্রায় ১ বছর পর মেয়ে বিদেশ থেকে ফিরছে, বিমানবন্দরে হাজির ছিলেন অনিল কপূর। বাবা-মেয়ের এতদিন পর দেখা হওয়ার সেই ছবি ফ্রেমবন্দি করেন পাপারাৎজিরা। কিন্তু সোনমের ঢিলেঢালা পোশাক দেখে সন্দেহ হয় অনেকেরই। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় জোর চর্চা। অনেকেই মনে করেন, অন্তঃসত্ত্বা বলেই দেশে ফিরেছেন সোনম।

কিন্তু আজ সোশ্যাল মিডিয়াতেই সব জল্পনায় জল ঢাললেন সোনম। ইনস্টা স্টোরিতে পোস্ট করলেন, ঋতুচক্রের প্রথম দিনের ছবি। সেই ছবিতে দেখা যাচ্ছে, সোনম একটি কাচের গ্লাসে চুমুক দিচ্ছেন। ছবির উপর লেখা, ‘ঋতুচক্রের প্রথম দিন, তাই আদা চা আর গরম জলের ব্যাগ।’ লেখার পাশে এক বিন্দু রক্তের চিহ্ন। সপাট জবাব। ঋতুচক্র চলছে অর্থাৎ অন্তঃসস্ত্বা নন অনিল কন্যা।

গত মাসেই ৩৬ বছরে পা দিয়েছেন সোনম। সোশ্যাল মিডিয়ায় মেয়ের ছোটবেলার ছবি শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছিলেন অনিল কপূর। সোনমের ছোটবেলায় জন্মদিন পালনের একটি ছবি শেয়ার করেন অনিল। সেখানে দেখা যাচ্ছে, সোনম তাঁর জন্মদিনের কেকের দিকে একদৃষ্টিতে তাকিয়ে রয়েছে। তাঁকে ঘিরে রয়েছেন বাবা-মা, বোন রিয়া সহ আরও অনেক কচিকাঁচার দল। সেই সঙ্গে অভিনেতা লিখেছিলেন, তিনি লেখেন, সেই মেয়েটাকে, যে নিজের স্বপ্নকে তাড়া করে, হৃদয়ের কথা শোনে। তোমাকে প্রতিদিন বড় হতে দেখা, বাবা হিসেবে আমার স্বপ্নপূরণ। আমার সন্তানদের জন্য আমি ভীষণ ভাগ্যবান। প্রয়োজন শক্ত, প্রয়োজনে নরম। সর্বদা উন্নতি করছ। প্রত্যেকটা জিনিসের মধ্যে তুমি তোমার ছাপ রেখে দাও। আর সেটাই আমার অত্যন্ত পছন্দ। তুমি আর আনন্দ যে ভাল আছো, এতে আমি খুশি। চাই, দ্রুত তোমার সঙ্গে দেখা হোক। শুভ জন্মদিন। তোমাকে ভালবাসি। তোমার অভাব অনুভব করছি'

অন্যদিকে প্রায় ১ বছর পর বাবার সঙ্গে দেখা করে বিমানবন্দরেই চোখে জল সোনমের।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget