এক্সপ্লোর

মায়ানগরী মুম্বইয়ে প্রথম জন্মদিনে সারা রাত লোখন্ডওয়ালায় ব্রিজে একা বসে কেঁদেছিলেন সোনু!

সোনু স্মৃতিতে ডুব দিয়ে আরও বলেন, 'মনে আছে, সেদিন রাত ১২টার সময়ে মা, বাবা আর বোন আমায় ফোন করে উইশ করেছিল। ওরা জানতে চেয়েছিল যে এখানে আমার কারও সঙ্গে বন্ধুত্ব হয়েছে কিনা।

মুম্বই:সাতচল্লিশ বছরে পা দিলেন সোনু সুদ। কিন্তু এই বছরের জন্মদিনটা তাঁর কাছে অনেকটাই আলাদা। কারণ চারপাশের পরিস্থিতিটাই যে আলাদা। গত কয়েক মাস মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির ঝাঁপ বন্ধ। স্টুডিয়ো পাড়ায় লাইট-ক্যামেরা-অ্যাকশন শোনাই যাচ্ছে না। শুকনো মুখে কোনও সহ-অভিনেতা সবজি বিক্রি করছেন, তো কোনও সিরিয়াল অভিনেত্রী রাখি বানাচ্ছেন। আবার কোনও অসুস্থ অভিনেতার বাড়ির লোক চিকিৎসার টাকা যোগাড় করতে দোরে দোরে ঘুরছেন। কিন্তু মারাত্মক ব্যস্ত সোনু। না শ্যুটিং নয়। জনসেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন বলিউড ছবির এই অতি পরিচিত খলনায়ক। তিনি লকডাউনে অন্য শহরে বা পথে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার ব্যবস্থা করেছেন। বিদেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরাতে উদ্যোগী হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় কারও সমস্যার ছবি বা ভিডিয়ো পোস্ট দেখে যেচে এগিয়ে গিয়েছেন সাহায্য করতে। চাকরি চলে যাওয়া কম্পিউটার ইঞ্জিনিয়ার তরুণীকে সবজি বেচতে দেখে চাকরির খোঁজ দিয়েছেন। কৃষক দুই মেয়েকে দিয়ে হাল চাষ করাচ্ছেন দেখে ট্রাক্টর কিনে পাঠিয়েছেন। করোনা ও লকডাউনের আবহে দুর্গত মানুষদের পাশে এসে সোনু সুদ যেভাবে দাঁড়িয়েছেন তা আলাদা করে চোখে পড়ছে সকলের। আর এরই মধ্যে ৪৭ বছরে পা দিলেন তিনি। বার্থডে-বয়কে ঘিরে সোশ্যাল মিডিয়ায় ফ্যানদের শুভেচ্ছার ঢল নেমেছে। তাঁর সেবামূলক কাজের জন্য আলাদা করে জন্মদিনে প্রশংসা করেছেন মানুষ। বলিউডের অনেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে যেমন শুভেচ্ছা জানিয়েছেন, তেমনই উইশ করেছেন পরিযায়ী শ্রমিক থেকে প্রবাসী ভারতীয় মানুষ। দশক দু'য়েক আগেও অবশ্য ছবিটা এমন ছিল না। মুম্বইয়ে আসার প্রথম বছরে জন্মদিনের রাত একদম একাই কাটান সোনু। এক সাক্ষাৎকারে তিনি জানান, 'আমি মুম্বইয়ে প্রথম আসি ১৯৯৭ বা ৯৮ সালের ২৫ বা ২৬শে জুলাই। সেই বছরের ৩০ জুলাই আমি মুম্বইয়ের একজনকেও চিনতাম না। জন্মদিনে শুভেচ্ছা জানানোর কেউ ছিল না। লোখন্ডওয়ালায় একটা ব্রিজে একা বসে কাটিয়েছিলাম সারা রাত।' সোনু স্মৃতিতে ডুব দিয়ে আরও বলেন, 'মনে আছে, সেদিন রাত ১২টার সময়ে মা, বাবা আর বোন আমায় ফোন করে উইশ করেছিল। ওরা জানতে চেয়েছিল যে এখানে আমার কারও সঙ্গে বন্ধুত্ব হয়েছে কিনা। আমি কী করছি জন্মদিনে ইত্যাদি। কিন্তু আমি ওদের জানাই মুম্বইয়ে আমার কোনও বন্ধু নেই। বলতে গিয়ে চোখে জল চলে এসেছিল সেদিন। মুম্বই বিরাট-বিপুল এক শহর। কতো মানুষ। কিন্তু জন্মদিনে আমি কি ভীষণ একা। আমায় শুভেচ্ছা জানানোর মতো সেদিন কেউ ছিল না।' সেদিনই একা একা বসে সোনু প্রতিজ্ঞা করেছিলেন, এতটাই কঠোর পরিশ্রম করবেন যাতে গোটা বিশ্ব একদিন তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। সোনু বলেন, '২২ বছর পর অবশেষে সেই দিনটা বোধহয় এল। আমার মনে হচ্ছে যেন গোটা দুনিয়ার মানুষই এখন আমার সঙ্গে আমার জন্মদিন পালন করছে। তাই এই যাত্রাপথটা আমার কাছে খুবই স্পেশ্যাল। তবে আমি সারা জীবন ওই জন্মদিনটা মনে রাখব, যেদিন আমায় এই শহরে শুভেচ্ছা জানানোর কেউ ছিল না।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Embed widget