এক্সপ্লোর

Soumitra Chatterjee Death: 'বেলাশুরু'র পরই শেষ নেমে এল, একসঙ্গে ছবিটা দেখা হল না, সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্মৃতিচারণা‌য় 'ঘরে বাইরে'-র নায়িকা

Soumitra Chatterjee Passed Away: ‘ঘরে বাইরে’-তে সেই সময় দাঁড়িয়ে সন্দীপ-বিমলার চুম্বন দৃশ্য ঝড় তুলেছিল দর্শক মহলে।

কলকাতা: ৩০ বছর পার। সন্দীপ আর বিমলা আবার মুখোমুখি, ফ্লোরে। চোখে চোখ। এবার আর সন্দীপ, বিমলাকেকে ঘর থেকে বাইরে নিয়ে যেতে নয়। এবার তাদের দেখা বেলা শেষে। কিন্তু বিমলা এখনও ততটাই বিহ্বল। ‘আগের মতোই ওঁর মতো মহাতারকার দিকে তাকাতে মুগ্ধতাই আসে।’ বলছিলেন ‘ঘরে বাইরে’-র নায়িকা স্বাতীলেখা সেনগুপ্ত। সৌমিত্র চট্টোপাধ্যায় যখন মহাশ্মশানের পথে, তাঁর সঙ্গে ‘বেলাশুরু’-র অপেক্ষায় স্বাতীলেখা সেনগুপ্ত। ‘বড় সাধ ছিল, একসঙ্গে বসে ‘বেলাশুরু’ দেখব, হল না। এটা ভাবনারই অতীত।’ বললেন স্বাতীলেখা। শ‍্যুটিং শেষ হয়েছে। কিন্তু ‘বেলাশুরু’ মুক্তি পাওয়ার আগেই তো তিনি পাড়ি দিলেন মুক্তির দেশে। ‘এখনও মনে পড়ছে, শুটিংয়ে কত গল্প হত। কত স্মৃতিচারণা। অত বড় স্টার, কিন্তু খেতেন বাইরের খাবারই, বাড়ি থেকে খাবার আনতেন না। বলতেন,  তুমি শুধু আমার খাবার সময়টা মনে করাবে। ওটা যেন মিস না হয়। খেতে বড্ড ভালবাসতেন।’ গলা কেঁপে আসছিল অভিনেত্রীর। ‘আমার সঙ্গে ওঁর প্রথম কাজ সবাই জানেন ঘরে-বাইরে। মানিকদার পরিচালনা। আমি তো নতুন। সঙ্গে ভিক্টর, সৌমিত্র। আমি ওঁ‌র কাজ, আত্মবিশ্বাস, ভঙ্গিমা হাঁ করে দেখতাম। যতদূর মনে পড়ে, বিমলা দরজার বাইরে পা রেখে দেখছে সন্দীপকে। সেটাই শ‍্যুট করা প্রথম দৃশ‍্য‍। তারপর প্রতিটা শট আরও-আরও সফল হয়েছে ওঁ‌র কোঅপারেশনে।’ স্মৃতি যেন ছবির মতো ভাসছে সত‍্যজিতের নায়িকার। ‘ঘরে বাইরে’-তে সেই সময় দাঁড়িয়ে সন্দীপ-বিমলার চুম্বন দৃশ্য ঝড় তুলেছিল দর্শক মহলে। সেই যুগে বাংলা ছবিতে চুম্বন জল-ভাত ছিল না। ‘কিন্তু জানো, আমার কোনও অসুবিধা হয়নি। ৭-৮ বার টেক দিতে হয়েছিল। বারবার ওঁর শালে আমার হাত চাপা পড়ে যাচ্ছিল। কিন্তু ওই দৃশ‍্যে শাঁখা পলা দেখানোটা খুব দরকার ছিল, অর্থাৎ এয়ো-স্ত্রী র চিহ্ন। সৌমিত্রবাবু এত সহজ করে দিলেন বিষয়টি, নবাগতা আমি কত সহজেই করে ফেললাম বিষয়টি। এখনও মনে পড়ে।’ স্মৃতিতে ডুবে গেলেন তিনি। ‘আমার শরীরটা এখন মাঝেমধ্যে খারাপ হয়‌ হাসপাতালে ভর্তিও হতে হয়েছে। কিন্তু সৌমিত্রবাবু সেই ক্ষিদ্দা স্টাইলে বলতেন, হারলে হবে না স্বাতীলেখা। মনটা শক্ত রাখতে হবে। কাজ করতে হবে। সৌমিত্রবাবুই আসল ক্ষিদ্দা,’ স্মৃতিচারণায় নায়িকা।

সেরা শিরোনাম

Soumitrisha Kundu: 'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
Jeetu Kamal: সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
Sabyasachi Chowdhury: আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
Sabyasachi Chowdhury: 'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে
'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget