এক্সপ্লোর

Sreelekha Mitra : প্রধানমন্ত্রীর 'কুরুচিকর' ছবির প্ল্যাকার্ড হাতে শ্রীলেখা ! FIR হতেই শ্রীলেখার দাবি 'চশমা ছাড়া গেছিলাম'

শ্রীলেখা মিত্রকে নিয়ে অতীতেও নানারকম বিতর্ক হয়েছে। তবে এবার সরাসরি প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি হাতে নিয়ে বিক্ষোভের অভিযোগ।

কলকাতা : শিরোনামে শ্রীলেখা। রবিবার থেকেই বিতর্কের কেন্দ্রে তিনি। নিট (NEET) প্রশ্নফাঁসকাণ্ডের প্রতিবাদে অংশ নিতে গিয়ে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করার উদ্দেশে হাতে একটি প্ল্যাকার্ড ধরেছিলেন। আর সেই প্ল্যাকার্ডে প্রধানমন্ত্রীর যে ছবিটি সেখানে ছিল, সেটিই বিতর্কের কেন্দ্রবিন্দু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কুরুচিকর ভাবে তুলে ধরা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিনেত্রী শ্রীলেখার বিরুদ্ধে দায়ের হয়েছে একাধিক অভিযোগ। রবিবার আনন্দপুর থানায় এফআইআর দায়ের করেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ। পাশাপাশি বিধাননগর সাইবার ক্রাইম থানাতেও অভিযোগ জমা পড়ে।

শ্রীলেখা মিত্রকে নিয়ে অতীতেও নানারকম বিতর্ক হয়েছে। তবে এবার সরাসরি প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি হাতে নিয়ে বিক্ষোভের অভিযোগ। এ বিষয়ে বিতর্ক শুরু হতেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা প্রকাশ করেন  শ্রীলেখা মিত্র। তাঁর দাবি, তিনি পোস্টারটি না দেখেই হাতে নিয়েছিলেন। ভিডিও বার্তায় অভিনেত্রী বলেন, "চশমা ছাড়া গেছিলাম, সানগ্লাস পরে।  ওইরকম একটা ছোট পোস্টারে, মোদিজির বিলো-দ্য-বেল্টে চোখ যায়নি...কী করব বলুন তো ! ... অতগুলো ছেলে প্রতিবাদে যাচ্ছিল, ওরা ছবি তুলতে এসেছিল। পোস্টারটা হাতে নিয়ে ছবি তুলেছি। পোস্টারটাকে ঘুরিয়ে দেখিইনি। সময়ও ছিল না, কারণ তখন পুলিশের লাঠিচার্জ হচ্ছিল। তারপর শুনছি আমার নামে অনেক কিছু হচ্ছে।" এসব ব্যাখ্যা দেওয়ার পরও অভিনেত্রী পোস্টের ক্যাপশনে দাবি করেছেন, ' আমাকে অ্যারেস্ট করলে করবেন, ফাঁসি দিলে দেবেন, আবার একটা আন্দোলনের জন্য আমি তৈরি'। 

শ্রীলেখার এই বক্তব্য প্রকাশ্যে আসতেই নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রবিবার বিজেপি নেত্রী কেয়া ঘোষ আনন্দপুর থানায় অভিনেত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করে তাঁর গ্রেফতারের দাবি জানান। কেয়া ঘোষের অভিযোগ, প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিকর ছবি প্রকাশ্যে প্রদর্শন করে শ্রীলেখা মিত্র আপত্তিকর আচরণ করেছেন।

এদিকে, বিধাননগর সাইবার ক্রাইম থানাতেও একই ঘটনায় পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ও বিধায়ক কুণাল ঘোষও। তিনি বলেন, "শ্রীলেখা এরকম আগেও করেছেন। এই ধরনের কাজ সমর্থনযোগ্য নয়।"

 নিট প্রশ্নফাঁসের প্রতিবাদ ঘিরে শুরু হওয়া আন্দোলনের মাঝেই শ্রীলেখা মিত্রকে এই বিতর্কের জল কতদূর গড়ায় সেটাই দেখার।  যদিও অভিনেত্রীর দাবি, তিনি কোনও উদ্দেশ্যপ্রণোদিতভাবে ওই পোস্টার ব্যবহার করেননি; পরিস্থিতির মধ্যে না বুঝেই সেটি হাতে নিয়ে ছবি তুলেছিলেন। কিন্তু বিজেপি সমর্থক ও নেতানেত্রীরা , তা মানতে নারাজ। ইতিমধ্যেই তাঁরা অভিনেত্রীর গ্রেফতারির দাবি জানিয়েছেন।     

             

 

                           

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More

সেরা শিরোনাম

Tollywood News: কে শিকার, কেই বা শিকারী? রজতাভ আর যুধাজিতের গল্পে থাকছে আর কী কী চমক?
কে শিকার, কেই বা শিকারী? রজতাভ আর যুধাজিতের গল্পে থাকছে আর কী কী চমক?
Gourab Chatterjee: উত্তমকুমারের পরিবারের অংশ হওয়ায় একটা বাড়তি দায়িত্ব নিয়ে চলেছি চিরকাল: গৌরব
উত্তমকুমারের পরিবারের অংশ হওয়ায় একটা বাড়তি দায়িত্ব নিয়ে চলেছি চিরকাল: গৌরব
Soumitrisha Kundu: 'বাইক দুর্ঘটনা, মাথায় স্টিচ করতে হয়েছিল ছেলেটির..', কোন ঘটনা আজও ভুলতে পারেননি সৌমিতৃষা?
'বাইক দুর্ঘটনা, মাথায় স্টিচ করতে হয়েছিল ছেলেটির..', কোন ঘটনা আজও ভুলতে পারেননি সৌমিতৃষা?
Srijla Guha: 'তুমি আমায় ভালবাসা শেখাবে?' জিতুর সঙ্গে 'বন্ধুত্ব', কিন্তু রাজবীরকে নিয়ে ফুঁসছেন সৃজলা!
'তুমি আমায় ভালবাসা শেখাবে?' জিতুর সঙ্গে 'বন্ধুত্ব', কিন্তু রাজবীরকে নিয়ে ফুঁসছেন সৃজলা!

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget