এক্সপ্লোর

Sreelekha Mitra Update: জন্মদিনে মায়ের কথা মনে পড়ে খুব...: শ্রীলেখা

বিদেশের মাটিতে বাঙালি আদব কায়দায় জন্মদিন পালন। তারপর সফরে বেরিয়ে পড়া। এবারের জন্মদিন এক্কেবারে অন্যরকম করে কাটাচ্ছেন শ্রীলেখা মিত্র। জুরিখ থেকে শোনালেন জন্মদিনের দিনযাপনের গল্প।

কলকাতা: বিদেশের মাটিতে বাঙালি আদব কায়দায় জন্মদিন পালন। তারপর সফরে বেরিয়ে পড়া। এবারের জন্মদিন এক্কেবারে অন্যরকম করে কাটাচ্ছেন শ্রীলেখা মিত্র। জুরিখ থেকে শোনালেন জন্মদিনের দিনযাপনের গল্প।

'প্রত্যেক জন্মদিনই আমার কাছে বিশেষ। মনে হয়, আজকের দিনে সবকিছুই যেন কেবলমাত্র আমার জন্যই হচ্ছে।' জরমাট-এর উদ্দেশে ট্রেন সফর করতে করতে এবিপি লাইভকে মোবাইল ফোনে বললেন শ্রীলেখা। জুরিখে গিয়েও বাঙালি খাবারে মোড়া রইল অভিনেত্রীর জন্মদিন। মাঝরাতে ফেসবুক লাইভে এসে শ্রীলেখা দেখালেন তাঁর জন্মদিনের যাবতীয় আয়োজন। বিদেশে এক বাঙালি পরিবারের সঙ্গে আলাপ হয়েছে তাঁর। জন্মদিনে তাঁদের বাড়িতেই নিমন্ত্রণ ছিল শ্রীলেখার। নায়িকার জন্য সেখানে রান্না হয়েছিল ইলিশ মাছ। এরপরেই পাবে যাওয়ার পরিকল্পনা শ্রীলেখার। সেখানে গিয়ে অল্প পিনা আর নাচাগানা। 

শুধু বিদেশে নয়, অভিনেত্রী বাড়িতে না থাকলেও তাঁর জন্মদিন পালন করল মেয়ে মাইয়্যা। অভিনেত্রী বলছেন, 'রাতে মাইয়্যা আমায় ভিডিও কল করেছিল। আনারস আর কিউই দিয়ে ভারি সুন্দর একটা কেক বানিয়েছে। আমায় সেই সমস্ত ছবি দেখাল।' সেইসঙ্গে অভিনেত্রী বলছেন, আমরা বলি মানসিকভাবে পাশে থাকার প্রয়োজন হয় না, কিন্তু জীবনের বিভিন্ন সময়ে সত্যিই বিশ্বাসের প্রয়োজন হয়। অনেকে যাঁরা আমায় দেখেননি কিন্তু আমার ওপর বিশ্বাস করেছেন, তাঁদের ধন্যবাদ।"

জন্মদিনের দিন সবচেয়ে বেশি মনে পড়ে মায়ের কথা। শ্রীলেখা বলছেন, 'আমায় যিনি জন্ম দিয়েছেন, সেই মানুষটাই এখন পৃথিবীতে নেই। আমার মা। জন্মদিন এলেই মায়ের কথা ভীষণ মনে পড়ে। খুব মিস করি মা-কে।'

আজ সোশ্যাল মিডিয়ায় নিজের দুটি ছবি পোস্ট করেছেন শ্রীলেখা। বিদেশের মাটিতেও বাঙালি বেশে নজর কাড়ছেন অভিনেত্রী। তাঁর পরনে ফুলেল শাড়ি। মাথায় ফুল। সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি শেয়ার করে শ্রীলেখা লিখেছিলেন, 'জন্মদিন বলে কথা। শুভ জন্মদিন শ্রীলেখা।' এরপর ট্রেন সফরের বিভিন্ন ছবি, সবুজ পাহাড় আর জন্মদিনের বিশেষ খাবারের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন অভিনেত্রী।

সম্প্রতি 

সেরা শিরোনাম

Bollywood Actor: দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
Sandip Roy: সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের

ভিডিও

Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
Sajal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget