এক্সপ্লোর

Yohani Bollywood Debut: 'মানিকে মাগে হিথে'-র হিন্দি ভার্সন নিয়ে বলিউডে ডেবিউ করছেন ইওহানি

ভূষণ কুমার ও ইন্দ্র কুমারের জুটির 'থ্যাঙ্ক গড' ছবিতে মূখ্য চরিত্রে থাকবেন বলিউডের জনপ্রিয় অভিনেতা অজয় দেবগন, সিদ্ধার্থ মলহোত্র এবং রকুলপ্রীত সিংহ।

মুম্বই : সিংহলী গায়িকা ইওহানির 'মানিকে মাগে হিথে'তে (Manike Mage Hithe) নেচে উঠেছিল আসমুদ্র হিমাচল। দেশ, ভাষার সমস্ত বেড়া টপকে মানুষের মনে জায়গা করে নিয়েছিল সিংহলী গান। যদিও 'মানিকে মাগে হিথে' আগেও গেয়েছিলেন আর এক গায়ক। কিন্তু গানটি ইওহানি গাওয়ার পরই তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। জনপ্রিয় গানের গায়িকা ইওহানি এবার বলিউডে ডেবিউ করতে চলেছেন। ভূষণ কুমার, ইন্দ্র কুমার এবং অশোক থাকেরিয়ার আগামী ছবি 'থ্যাঙ্ক গড' ছবিতে গান গাইতে চলেছেন ইওহানি। ছবিটি মুক্তি পাবে আগামী বছর।

আরও পড়ুন - Kareena Kapoor Upcoming Film: থ্রিলারে করিনা কপূর খান, জানেন কার সঙ্গে জুটি বাঁধছেন?

বিনোদনের অন্য নাম হিসেবে মনে করা হয় ইন্দ্র কুমারকে। এবার এই জনপ্রিয় পরিচালকের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন ভূষণ কুমার। ভূষণ কুমার ও ইন্দ্র কুমারের জুটির 'থ্যাঙ্ক গড' ছবিতে মূখ্য চরিত্রে থাকবেন বলিউডের জনপ্রিয় অভিনেতা অজয় দেবগন, সিদ্ধার্থ মলহোত্র এবং রকুলপ্রীত সিংহ। কমেডির মোড়কে তৈরি এই ছবিতেই হাসি মজার সঙ্গে থাকবে কিছু সুন্দর বার্তাও। যার সঙ্গে আজকের দুনিয়া এবং পারিবারিক সম্পর্কের একটা সুন্দর অথচ গভীর বার্তা দেওয়া থাকতে চলেছে। আর বলিউড ছবির দর্শকদের কাছে এই ছবির বড় আকর্ষণ হতে চলেছে 'মানিকে মাগে হিথে' গায়িকা ইওহানির গান। ছবিতে সুরকার হিসেবে থাকবেন কনিষ্ক এবং গীতিকার হিসেবে থাকতে চলেছেন রশ্মি ভিরাগ।

পরিচালক ইন্দ্র কুমার এই সম্পর্কে বলেন, 'এই মুহূর্তে সবথেকে বড় সেনসেশনের নাম ইওহানি। আর আমি ভূষণজির কাছে অত্যন্ত কৃতজ্ঞ যে থ্যাঙ্ক গডের মতো ছবিতে ইওহানির মতো গায়িকার গানের ট্র্যাক রাখার জন্য। দর্শকের সামনে ছবিটি তুলে ধরার জন্য আগামী বছর পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।'

আরও পড়ুন - Dhamaka Trailer: মুক্তি পেয়েই বিস্ফোরক কার্তিক আরিয়ানের 'ধামাকা' ছবির ট্রেলার

একইরকম উচ্ছ্বাস প্রকাশ করে প্রযোজক ভূষণ কুমার বলেন, 'ইওহানির মতো গায়িকার সঙ্গে যুক্ত হতে পেরে সত্যিই আমাদেরও রোমাঞ্চ অনুভব হচ্ছে। ওর মানিকে মাগে হিথে গানটি প্রথমবার হিন্দি ভার্সনে আমাদের ছবিতে ব্যবহার হবে। আমরা সবসময়ই ভারতীয় দর্শকদের জন্য মিউজিক্যাল ট্রেন্ড সেট করেছি। এক্ষেত্রেও তাই। আরও একটা বিষয়। এটা একটা পারিবারিক ছবি। তাই সবাই মিলে ছবিটা দেখতে পারবেন। আমরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছি কত তাড়াতাড়ি 'থ্যাঙ্ক গড' মুক্তি পাবে।'

বলিউড ছবির সঙ্গে যুক্ত হতে পেরে উচ্ছ্বসিত ইওহানি নিজেও। বললেন, 'ভারতীয় দর্শক এবং শ্রোতাদের কাছ থেকে আমি যে পরিমাণ ভালোবাসা এবং সমর্থন পেয়েছি, তাতে আমি সত্যিই উচ্ছ্বসিত এবং কৃতজ্ঞ। পাশাপাশি ভূষণ কুমার, ইন্দ্র কুমার এবং পুরো থ্যাঙ্ক হড ছবির টিমের প্রতি আমি কৃতজ্ঞ যে তাঁরা আমার গানটিকে তাঁদের ছবিতে রাখছেন বলে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget