এক্সপ্লোর

শ্রীদেবী: বনি কপূর, হোটেলকর্মী, পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ পুলিশের, খতিয়ে দেখা হচ্ছে কললিস্ট, ফের করা হতে পারে ময়নাতদন্ত

মুম্বই:  শনিবার রাত সাড়ে এগারোটায় মৃত্যুর পর ৫৮ ঘণ্টা কেটে গিয়েছে। সোমবার সকাল থেকে সন্ধে কেটে গেলেও ফেরে না দেহ। এরমধ্যেই ময়নাতদন্তের রিপোর্টে জানা যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু নয়, মদ্যপ অবস্থা বাথটবের জলে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে শ্রীদেবীর। এরপরই সোমবার দেহ ফেরার সম্ভাবনা ক্ষীণ হয়ে যায়। শেষ পাওয়া খবর অনুযায়ী মঙ্গলবার সন্ধেবেলা ফিরতে পারে অভিনেত্রীর দেহ। দুবাইয়ের সরকারি আইনজীবীর অনুমতির পরই দেহ মুম্বইয়ে ফেরানো সম্ভব। সূত্রের খবর, আজ সকাল দশটার পর শ্রীদেবীর নিথর দেহ মর্গ থেকে ছাড়ার একটা ক্ষীণ সম্ভাবনা রয়েছে। তারপর দেহ সংরক্ষণ প্রক্রিয়া সহ আরও কিছু কাজকর্মের পর দেহ আনা সম্ভব মুম্বইয়ে। এদিকে এই ঘটনায় দুবাই পুলিশ শ্রীদেবীর স্বামী বনি কপূরকে জিজ্ঞাসাবাদ করে, তাঁর বয়ান নথিভূক্ত করেছে। শুধু বনি নন, দুবাই পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে অভিনেত্রীর পরিবারের অন্য সদস্য এবং যে হোটেলে শ্রী-র দেহ মিলেছে, সেখানকার কর্মীদেরও। প্রসঙ্গত, শ্রীদেবীর স্বামীই প্রথম অভিনেত্রীকে বাথরুমের বাথটবে পড়ে থাকতে দেখেন। এরপর স্ত্রীকে হাসপাতালে নিয়ে গেলে, সেখানকার চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন বলে নিজের বয়ানে জানান বনি।  বনিকে জিজ্ঞাসাবাদের পর হোটেলে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হলেও, সেখানকার পুলিশের সবুজ সঙ্কেত ছাড়া, দুবাই ছেড়ে অন্য কোথাও যেতে পারবেন না বনি। এছাড়া মোহিত মারওয়ার পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা গিয়েছে। খতিয়ে দেখা হচ্ছে শ্রীদেবীর ফোনের কললিস্টও, খবর সূত্রের। ফের দেহের ময়নাতদন্তও করা হতে পারে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, ভারত থেকে অভিনেত্রীর বিভিন্ন মেডিক্যাল রেকর্ডও চেয়ে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, প্রোসিকিউটর অফিসের তরফে জানতে চাওয়া হয়েছে, কীধরনের অস্ত্রোপচার এবং চিকিত্সা শ্রীদেবী করিয়েছেন। যার সঙ্গে আদও এই মৃত্যুর কোনও যোগ আছে কিনা, সেটাও খতিয়ে দেখবে তদন্তকারী অফিসারেরা। পুরো ঘটনার পুনর্নির্মাণ করা হবে বলেও জানিয়েছে দুবাই পুলিশ। জুমেরা এমিরেটস টাওয়ারের রুম নম্বর ২২০১তে পড়েছিল শ্রীদেবীর দেহ। এদিকে দুবাই পুলিশের তরফে ভারতীয় দূতাবাসকে জানানো হয়েছে, আরও একটি ক্লিয়ারেন্সের পর তবেই ছাড়া যাবে অভিনেত্রীর দেহ। সেক্ষেত্রে ঠিক কখন দেহ ভারতে পৌঁছবে, সেই নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget