এক্সপ্লোর

Srivalli Bengali Song Released: ঊষা উত্থুপের গলায় 'শ্রীভল্লি'র বাংলা ভার্সন, রইল সম্পূর্ণ ভিডিও

'পুষ্পা দ্য রাইজ পার্ট ওয়ান' (Pushpa The Rise Part One)। নামই এখন যথেষ্ট এই ছবির। গত বছর শেষের দিকে মুক্তি পেয়েছিল দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের (Allu Arjun) এই ছবি। ছবির গল্প থেকে গান, দুই হিট।

মুম্বই: মাত্র কয়েকদিন আগেই নেট দুনিয়ায় একটি ভিডিও পোস্ট করা হয়। যেখানে দেখা যায় 'পুষ্পা' স্টাইলে গান ধরছেন ঊষা উত্থুপ। 'তুমি তোমার তুলনা শ্রীভল্লি' (Srivalli Bengali Version)। জনপ্রিয় এই গানের বাংলা ভার্সনের প্রোমোতেই মুগ্ধ ছিল নেট দুনিয়া। ইউটিউবে এই গানের প্রোমো আপলোড করার মাত্র কয়েক ঘণ্টাতেই 'শ্রীভল্লি' গানের বাংলা ভার্সনের ভিউ ছাড়ায় লক্ষাধিক। ভিডিওর দৃশ্যে শ্রীভল্লি গানে আল্লু অর্জুনের জনপ্রিয় স্টেপ মেলাতেও দেখতে পাচ্ছিলেন নেট নাগরিকরা। আজ অবশেষে 'পুষ্পা দ্য রাইজ' ছবির জনপ্রিয় গান 'শ্রীভল্লি'র বাংলা ভার্সনের সম্পূর্ণ ভিডিওটি মুক্তি পেল। 

'পুষ্পা দ্য রাইজ পার্ট ওয়ান' (Pushpa The Rise Part One)। নামই এখন যথেষ্ট এই ছবির। গত বছর শেষের দিকে মুক্তি পেয়েছিল দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের (Allu Arjun) এই ছবি। ছবির গল্প থেকে গান, দুইই সমান হিট। নেট দুনিয়ায় কার্যত ঝড় তুলেছে এই ছবির গান ও কিছু ডায়লগ। খেলাধুলোর জগত থেকে বিনোদর জগতের তারকারা 'পুষ্পা'র জনপ্রিয় সমস্ত গানে ইনস্টাগ্রাম রিল তৈরি করেছেন। সাধারণ নেট নাগরিকরাও বাদ যাননি। সোশ্যাল মিডিয়া খুললেই সেখানে 'পুষ্পা... পুষ্পারাজ... ম্যায় ঝুকেগা নেহি...' ডায়লগ থেকে 'শ্রীভল্লি' (Srivalli) কিংবা 'ও অন্তাভা' গানের তৈরি রিল চোখে পড়বে। এবার এই ছবির অন্যতম জনপ্রিয় গান 'শ্রীভল্লি'র বাংলা ভার্সন গাইলেন জনপ্রিয় গায়িকা ঊষা উত্থুপ (Usha Uthup)।

আরও পড়ুন - Amitabh Bachchan Update: অসুস্থ অমিতাভ বচ্চন? বিগ বি-র ইঙ্গিতপূর্ণ পোস্টে উদ্বিগ্ন অনুরাগীরা

এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'শ্রীভল্লি'র বাংলা ভার্সন গানটির স্বল্প কিছু অংশ পোস্ট করেছেন জনপ্রিয় গায়িকা ঊষা উত্থুপ। সঙ্গে লিখেছেন, 'অবশেষে মুক্তি পেল 'শ্রীভল্লি'র বাংলা ভার্সন। সবাই উপভোগ করুন।' প্রসঙ্গত, সাধারণ নেট নাগরিক থেকে তারকারা প্রায় সকলেই 'শ্রীভল্লি' গানে ভিডিও তৈরি করেছেন। ডেভিড ওয়ার্নার, সুরেশ রায়না, হার্দিক পাণ্ড্য থেকে বনি-কৌশানি কিংবা বিরাট কোহলি, 'পুষ্পা'র জ্বরে আক্রান্ত সকলেই। সোশ্যাল মিডিয়া জুড়ে এই গানের তৈরি রিলের ছড়াছড়ি। অবশেষে বাংলা ভার্সন প্রকাশ পেল। আর বাংলা ভার্সন মুক্তি পেতেই নেট দুনিয়া তোলপাড়। মাত্র দেড় ঘণ্টাতেই এর ভিউ নজর কাড়ছে।

সেরা শিরোনাম

Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Kareena Kapoor Khan: নেকলেসে কোরানের বাণী, করিনাকে আইনি নোটিস, অভিনেত্রীর দীপাবলির সাজ নিয়ে তুমুল বিতর্ক
নেকলেসে কোরানের বাণী, করিনাকে আইনি নোটিস, অভিনেত্রীর দীপাবলির সাজ নিয়ে তুমুল বিতর্ক
Rwitobroto Mukherjee: চোখে ৩টি অস্ত্রোপচার, সুস্থ হতে সময় লাগল ৭০ দিন! অবশেষে সবটা জানালেন ঋতব্রত
চোখে ৩টি অস্ত্রোপচার, সুস্থ হতে সময় লাগল ৭০ দিন! অবশেষে সবটা জানালেন ঋতব্রত
Ranojoy Bishnu: ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রণজয়! এখন কেমন আছেন তিনি?
ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রণজয়! এখন কেমন আছেন তিনি?

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget