এক্সপ্লোর

সপ্তাহান্তে ইউভানকে নিয়ে পাহাড়ে পাড়ি রাজ-শুভশ্রীর

মলদ্বীপের সমুদ্রের পর এবার পাহাড়ে পাড়ি দিয়েছেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। শীতের শুরুতে ঠাণ্ডার আমেজ মেখে পাহাড়ে সময় কাটাচ্ছেন টলিউডের জনপ্রিয় এই জুটি। 

কলকাতা: একরত্তি ইউভানের গায়ে ভারি শীত পোশাক, মাথায় টুপি। কই, কলকাতায় এত ঠাণ্ডা তো পড়েনি। তাহলে? পরের স্টেটাসেই ভেসে ওঠে কুয়াশা ঘেরা পাহাড়ের ছবি। মলদ্বীপের সমুদ্রের পর এবার পাহাড়ে পাড়ি দিয়েছেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। শীতের শুরুতে ঠাণ্ডার আমেজ মেখে পাহাড়ে সময় কাটাচ্ছেন টলিউডের জনপ্রিয় এই জুটি। 

আজ সকাল থেকেই ইনস্টাগ্রাম স্টেটাসে পাহাড়ের একাধিক ছবি শেয়ার করে নিয়েছেন শুভশ্রী। তবে তাঁর শেয়ার করা ছবিতে দেখা যায়নি রাজ বা শুভশ্রীকে। কেবল শীত পোশাক পরা ইউভানের ছবি ভাগ করে নিয়েছেন শুভশ্রী। সেখানে দেখা গিয়েছে, পাহাড়ের প্রেক্ষাপটে বসে আরামে পা দোলাচ্ছে ইউভান। তার মাথায় সাদা টুপি, গায়ে উইন্ডচিটার। এরপর রাতে নিজের ও রাজের ছবিও ভাগ করে নিয়েছেন শুভশ্রী। সেখানে দেখা যাচ্ছে, একসঙ্গে সময় কাটাচ্ছেন রাজ-শুভশ্রী।


সপ্তাহান্তে ইউভানকে নিয়ে পাহাড়ে পাড়ি রাজ-শুভশ্রীর

একরত্তিকে যেন এক মূহুর্তের জন্যও চোখের আড়াল করতে চান না শুভশ্রী। সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন ছোট ছোট মজার মুহূর্ত। কিছুদিন আগেই ইনস্টাগ্রাম স্টোরিতে ইউভানের একটি ভিডিও শেয়ার করেন শুভশ্রী। সেখানে প্রথমে দেখা যাচ্ছে, গম্ভীর মুখে পেরাম্বুলেটারে বসে আছে ইউভান। তারপরের ভিডিওতেই দেখা যাচ্ছে, দিব্যি লাফাচ্ছে ইউভান। এরপর আরও একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন শুভশ্রী। সেখানে দেখা যাচ্ছে, একটি বিশাল বড় খাতাকে উল্টে পাল্টে পড়ার চেষ্টা করছে ইউভান।

সদ্য দুর্গাপুজো গিয়েছে। দিদি দেবশ্রীর বাড়ির পুজোয় সপরিবারে হাজির ছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ইউভানকে কোলে নিয়ে প্রতিমা চিনিয়েছেন, ঢাক বাজিয়েছেন, নাচও করেছেন। সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন টুকরো টুকরো ছবি।

পুজোর সপ্তমীর একটি মিষ্টি ভিডিও শেয়ার করেছিলেন রাজ। সেখানে দেখা গিয়েছে, ঠাকুরের বেদিতে ছোট্ট ইউভানকে কোলে নিয়ে বসে আছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। অবাক চোখে ঠাকুরের দিকে তাকিয়ে রয়েছে ইউভান। আর শুভশ্রী তাকে শিখিয়ে দিচ্ছেন, এটা মা দুর্গা.. এটা লক্ষী.. সরস্বতী.. কার্তিক.. গণেশ..। ক্যাপশানে রাজ লিখছেন, 'দুর্গাপুজো বাঙালিদের সবচেয়ে বড় পুজো। আমরা মা দুর্গার বাড়ি আসাকে উদযাপন করি। তোমার অবাক চোখ অনেক প্রশ্ন করছে ইউভান। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তুমি সব বুঝে যাবে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget