এক্সপ্লোর

Jacqueline Fernandez: জ্যাকলিন ফার্নান্ডেজের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনল ইডি

Bollywood Celebrity Updates: অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ায় সাময়িক স্বস্ত্বি পেলেও জ্যাকলিনের সমস্যা পুরোপুরি মিটে যায়নি। আর এবার 'কিক' অভিনেত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনল ইডি।

মুম্বই: ২০০ কোটি টাকা আর্থিক তছরূপের মামলায় বেশ বেকায়দাতেই পড়েছেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez)। এই মামলায় মূল অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের (Sukesh Chandrashekhar) সঙ্গে তাঁর সম্পর্ক এবং অভিযুক্তর থেকে পাওয়া উপহারের বহর ভাবিয়ে তুলেছে তদন্তকারীদের। ইডির (ED) পক্ষ থেকে এই মামলার তদন্ত করা হচ্ছে। আর তারা যে চার্জশিট ইতিমধ্যেই জমা দিয়েছে, তাতে নাম রয়েছে জ্যাকলিনের। ২২ অক্টোবর এই মামলায় শুনানি ছিল। পাতিয়ালা হাউজ কোর্ট অভিনেত্রীর অন্তর্বর্তী জামিনের মেয়াদ কিছুদিন বাড়িয়ে দিয়েছে। কিন্তু তাতে সাময়িক স্বস্ত্বি পেলেও জ্যাকলিনের সমস্যা পুরোপুরি মিটে যায়নি। আর এবার 'কিক' অভিনেত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনল ইডি।

ফের জ্যাকলিন ফার্নান্ডেজের বিরুদ্ধে কী অভিযোগ আনল ইডি?

২০০ কোটি টাকা আর্থিক তছরূপের মামলায় ২২ অক্টোবর ছিল শুনানির দিন। গত সেপ্টেম্বরে আদালত অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে। আর ২২ অক্টোবর সেই জামিনের মেয়াদ ১০ নভেম্বর পর্যন্ত বাড়ায় পাতিয়ালা হাউস কোর্ট। আর্থিক প্রতারণায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে যোগ থাকার দাবি তুলে ইডি একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে জ্যাকলিনকে। আর এবার ইডির পক্ষ থেকে অভিযোগ তোলা হচ্ছে যে, অভিনেত্রী তাঁর মোবাইল ফোন থেকে সমস্ত তথ্য মুছে দিয়েছেন।

বিভিন্ন সূত্রে খবর, ইডির পক্ষ থেকে জানানো হয়েছে যে, জ্যাকলিন ফার্নান্ডেজ স্বীকার করেছেন যে তিনি তাঁর ফোন থেকে এই মামলা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য মুছে দিয়েছেন। এছাড়াও অন্যান্য ব্যক্তিদেরও এই সংক্রান্ত সমস্ত তথ্য ফোন থেকে মুছে ফেলতে বলেছেন। তিনি বিদেশেও পালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। যদিও জ্যাকলিন ফার্নান্ডেজের পক্ষ থেকে কিংবা তাঁর মুখপাত্রের পক্ষ থেকে এই সংক্রান্ত কোনও বক্তব্য অফিশিয়ালি জানানো হয়নি।

আরও পড়ুন - Katrina Kaif: ক্যাটরিনা কাইফের বাড়ি সাজিয়ে দিলেন এই তারকাপত্নী

২০০ কোটি টাকার আর্থিক তছরূপের মামলায় মূল অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর এবং লীনা মারিয়া পল। এই মামলার সঙ্গে যোগসূত্র পেয়ে একাধিকবার জ্যাকলিন ফার্নান্ডেজকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। তদন্তকারী সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, এই আর্থিক তছরূপের ঘটনার অনেকটাই জানতেন জ্যাকলিন। সুকেশ চন্দ্রশেখরের অপরাধ সম্পর্কেও তিনি অবগত ছিলেন। এমনকি, অভিযুক্ত সুকেশ এবং লীনার এই অপরাধমূলক কার্যকলাপ জ্যাকলিন উপভোগও করতেন। ইডির পক্ষ থেকে বলা হচ্ছে, 'সুকেশের অপরাধমূলক কার্যকলাপ শুধুই উপভোগ কিংবা ভোগ করতেন না জ্যাকলিন, এই সংক্রান্ত নানা কিছু তিনি তাঁর পরিবারের সঙ্গেও শেয়ার করতেন। সুকেশ যে তাঁকে বহুমূল্য উপহার দিতেন, তার অর্থ যে কোনও সহজ রাস্তায় আসতো না, সে সম্পর্কেও তিনি জানতেন।'

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget