এক্সপ্লোর

Sunil Grover Heart Surgery : বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি কমেডিয়ান সুনীল গ্রোভার

বুকে ব্যথা নিয়ে তাঁকে মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি করতে হয়েছে। ৪৪ বছর বয়সী কমেডিয়ান অভিনেতার হার্ট সার্জারির কথাও জানা যাচ্ছে।

মুম্বই: জনপ্রিয় কমেডিয়ান এবং অভিনেতা সুনীল গ্রোভার (Sunil Grover) হাসপাতালে ভর্তি। বুকে ব্যথা নিয়ে তাঁকে মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি করতে হয়েছে। ৪৪ বছর বয়সী কমেডিয়ান অভিনেতার হার্ট সার্জারির কথাও জানা যাচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, 'বুকে ব্যথা হওয়ার কারণে ভর্তি হতে হয় সুনীল গ্রোভারকে (Sunil Grover)। তাঁর হৃদযন্ত্রে অপারেশন হয়েছে। অপারেশনের পর এখন ভালো রয়েছেন কমেডিয়ান অভিনেতা।' জানা যাচ্ছে, একটি ওয়েব সিরিজের (Web Series) শ্যুটিং করাকালীনই বুকে ব্যথা অনুভব করেন সুনীল গ্রোভার। সঙ্গে সঙ্গে তাঁকে মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি করতে হয়। চিকিৎসকরা হৃদযন্ত্রে অপারেশনের সিদ্ধান্ত নেন। হার্ট সার্জারির পর অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা যাচ্ছে।

আরও পড়ুন - Aishwaryaa: করোনা আক্রান্ত রজনীকান্ত কন্যা ঐশ্বর্য, ভর্তি হাসপাতালে

প্রসঙ্গত, কপিল শর্মার (Kapil Sharma) জনপ্রিয় কমেডি শো 'দ্য কপিল শর্মা শো'-এ (The Kapil Sharma Show) 'গুট্টি' চরিত্রটিতে অভিনয় করার জন্য খুবই জনপ্রিয় হন সুনীল গ্রোভার। শুধু ছোট পর্দাই নয়, অভিনেতা কমেডিয়ান কাজ করেছেন বড় পর্দাতেও। কমেডির বাইরে গিয়ে সিরিয়াস চরিত্রে তিনি অভিনয় করেন অক্ষয় কুমারের 'গব্বর ইজ ব্যাক' ছবিতে। তাঁকে শেষবার পর্দায় দেখা গিয়েছে ওয়েব সিরিজ 'সানফ্লাওয়ার'-এ। যেটি পরিচালনা করেন বিকাশ বহেল। এই ওয়েব সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি। তাঁর সঙ্গে এই ওয়েব সিরিজে দেখা যায় রণবীর শোরে, গিরিশ কুলকার্ণি, সোনালি নাগরানি এবং আশিষ বিদ্যার্থীকে।

'সানফ্লাওয়ার' ওয়েব সিরিজে অভিনয় করে ২০২১ সালের ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড জিতে নেন সুনীল গ্রোভার। সেরা অভিনেতার জন্য পুরস্কার পান তিনি। এছাড়াও 'তাণ্ডব' ওয়েব সিরিজেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায় তাঁকে।

জনপ্রিয় কমেডিয়ান সুনীল গ্রোভারের অসুস্থতায় চিন্তায় অনুরাগীরা। তাঁর অসুস্থতার কথা প্রকাশ হওয়ার পর থেকে নেট মাধ্যমে তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন অনুরাগীরা।

সেরা শিরোনাম

Soumitrisha Kundu: 'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
Jeetu Kamal: সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
Sabyasachi Chowdhury: আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
Sabyasachi Chowdhury: 'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে
'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget