এক্সপ্লোর

প্রিয় কলকাতার মিষ্টি দই আর গঙ্গার ধার, শ্যুটিং সেটে বাংলা শিখছেন সোনু নিগম!

প্রথমবার বাংলা টেলিভিশনে কোনও রিয়্যালিটি শো-এর মঞ্চে বিচারকের ভূমিকা পালন করছেন সোনু নিগম। জোর কদমে চলছে সঙ্গীতের মঞ্চের লড়াই।

কলকাতা: শ্যুটিং-এর বাইরেও তিনি এতটাই বাংলা বলছেন, যে স্ত্রী অবাক হয়ে গিয়ে শো-এর সঞ্চালককে বলছেন, 'আমি ওকে কখনও এত বাংলা বলতে শুনিনি।' প্রথমবার বাংলা টেলিভিশনে কোনও রিয়্যালিটি শো-এর মঞ্চে বিচারকের ভূমিকা পালন করছেন সোনু নিগম। জোর কদমে চলছে সঙ্গীতের মঞ্চের লড়াই। সেই সঙ্গে ধীরে ধীরে বাংলার সঙ্গে রপ্ত হচ্ছেন সোনু। গঙ্গার ধার থেকে বাঙালি খাবার, সব কিছুই মুগ্ধ করতে তাঁকে।

শ্যুটিং ফ্লোর নাকি সবসময়ই মেতে থাকে সঞ্চালক যীশু সেনগুপ্তের খুনসুটিতে। স্টার জলসার 'সুপার সিঙ্গার' -এ বিচারকের আসনে সোনু ছাড়াও থাকছেন কুমার শানু ও কৌশিকী চক্রবর্তী। গত বুধবার এক সাংবাদিক সম্মেলনে সেটের বিভিন্ন গল্প তুলে ধরলেন বিচারকেরা। বিভিন্ন মজার গল্প বলে আসর জমালেন যীশুও। 

ধীরে ধীরে বাংলা বুঝতে শিখছেন সোনু। যীশু বলছেন, 'একদিন শ্যুটিং চলার সময় আমায় সোনুজীর স্ত্রী এসে বলেছিলেন, 'আমি ওকে কখনও এত বাংলা বলতে শুনিনি''। হাসতে হাসতে শানু যোগ করলেন, প্রথম ২ দিন নাকি সেটে চুপচাপ ছিলেন সোনু। বোঝার চেষ্টা করছিলেন সবাই কী বলছে। তারপর ধীরে ধীরে নিজেই বুঝতে পারছেন। আর কিছু বুঝতে অসুবিধা হলে শানুর থেকেই মানে জেনে নিচ্ছেন।

আর সোনু? তাঁর নিজের কাছে কলকাতার কোন জিনিসটা সবচেয়ে প্রিয়? এবিপি লাইভের প্রশ্নের উত্তরে সোনু বলছেন, 'এখানকার মন্দির আমার ভীষণ ভালো লাগে। আর গঙ্গার ধার। ভোরবেলা উঠে মন্দিরে পুজো দিতে যাই বা গঙ্গার ধারে দাঁড়িয়ে থাকি। সকালের গঙ্গা মন ভালো করে দেয়। একটা অদ্ভুত প্রশান্তি কাজ করে।' সেইসঙ্গে কলকাতার খাবারের কথাও উল্লেখ করতে ভুললেন না সোনু। বললেন, 'কলকাতার মিষ্টি আমার ভীষণ প্রিয়। তবে সবচেয়ে ভালো লাগে মিষ্টি দই।' রসিকতা করে সেই তালিকায় কষা মাংস আর মাছকে জুড়ে দিলেন যীশু। সম্মতি জানালেন সোনুও।

সোনুকে মুগ্ধ করে কলকাতার সংস্কৃতিও। বললেন, 'কলকাতায় মানুষ শিল্পের কদর করতে পারে। বাঙালিদের এই জিনিসটাই আমায় টানে সবচেয়ে বেশি। তাই যখন এই শো-এর অফার পেলাম, খুব বেশি সময় নিইনি রাজি হতে। খুব মনে হয় বাংলার সঙ্গে একটা আত্মীক যোগ রয়েছে আমার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget