এক্সপ্লোর

আত্মহত্যা নয়! শেষবার রুপোলি পর্দায় বেঁচে থাকার গল্পই শুনিয়েছিলেন সুশান্ত

২০১৯ সালে অনিরুদ্ধ পাঠকের মুখ থেকে হস্টেল জীবনের গল্প শুনে বেঁচে থাকার নতুন অর্থ খুঁজে পেয়েছিল অনেক 'লুজার'। পর্দায় নিজের বলা কথা ভুলে গিয়ে বাস্তবে নিজেই রাঘবের পথ কেন বেছে নিলেন সুশান্ত?

মুম্বই: আত্মহত্যা নয়, জীবনকে উপভোগ করার মধ্যেই রয়েছে আনন্দ। হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে লড়াই করা রাঘবকে এই কথাই অনবরত বুঝিয়ে চলেছে অনিরুদ্ধ। অন্যদিকে চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন, সাড়া দিচ্ছে না রাঘব। বেঁচে থাকার ইচ্ছাই নাকি চলে গেছে তার! কিন্তু ছেলের মন থেকে আত্মহত্যা প্রবণতাকে মুছে ফেলতে নিজের কলেজ জীবনের গল্প শোনাতে শুরু করেন বাবা অনিরুদ্ধ। তারপর.. হাসির মোড়কে গভীর বার্তা দিয়েছিল সুশান্ত সিংহ রাজপুত অভিনীত 'ছিঁছোড়ে'। সাফল্যের উদযাপনের গল্প ছেড়ে ব্যর্থতাকে কাটিয়ে ওঠার গল্প বলেছিল এই ছবি। কিন্তু যাঁর মুখ দিয়ে দর্শকদের কাছে ব্যর্থতাকে হারিয়ে জীবনে এগিয়ে যাওয়ার বার্তা পৌঁছে দিয়েছিল 'ছিঁছোড়ে'-এর চিত্রনাট্য, সেই সুশান্তই সিদ্ধান্ত নিলেন অসময়ে জীবনকে থামিয়ে দেওয়ার। সূত্রের খবর, অবসাদের চিকিত্সা চলছিল সুশান্তের। ডাক্তারি ভাষায় একে বলে ক্লিনিক্যাল ডিপ্রেশন। এই মানসিক অসুখে বাড়ে আত্মহত্যা প্রবণতা। সুশান্তের ঘরে পুলিশ প্রাথমিক তদন্তে এমন প্রেসক্রিপশন ও ওষুধ পেয়েছে বলে জানা গেছে। যদিও কোনও সুইসাইড নোট এখনও পর্যন্ত পাওয়া যায়নি বলেই খবর। সুশান্তের পরিচারক পুলিশকে ফোন করে ঘটনার খবর দেন। দুর্ঘটনার সময় তাঁর কিছু বন্ধুও বাড়িতে ছিলেন বলে জানা গেছে। সকালে উঠে বন্ধুরা সুশান্তকে ডেকেও কোনও সাড়া পাননি। তাঁরা ঘরে ঢুকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁকে। কেরিয়ারের ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন সুশান্ত। শেষবারের মতো বড়পর্দায় এসে শুনিয়ে গিয়েছিলেন বেঁচে থাকার মন্ত্র। ২০১৯ সালে অনিরুদ্ধ পাঠকের মুখ থেকে হস্টেল জীবনের গল্প শুনে বেঁচে থাকার নতুন অর্থ খুঁজে পেয়েছিল অনেক 'লুজার'।  গল্পে আত্মহত্যা প্রবণতা কাটিয়ে রাঘবকে জীবনের মূল ছন্দে ফিরিয়ে আনতে সফল হয়েছিল অনিরুদ্ধ। ছবিতে অনিরুদ্ধ বলেছিল,' জিন্দেগী মে আগর কুছ সবসে জায়দা ইম্পট্যান্ট হ্যায় তো ও হ্যায় খুদ জিন্দেগি।' (জীবনে সবচেয়ে জরুরি যদি কিছু থেকে থাকে তা হল জীবন নিজেই) পর্দায় নিজের বলা কথা ভুলে গিয়ে বাস্তবে নিজেই রাঘবের পথ কেন বেছে নিলেন সুশান্ত? উত্তর খুঁজছেন সবাই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kriti Sanon-MS Dhoni: সস্ত্রীক ধোনির সঙ্গে ভারতের ম্যাচ দেখতে হাজির কৃতি, নায়িকার পাশের ব্যক্তিই কি তাঁর বয়ফেন্ড্র?
সস্ত্রীক ধোনির সঙ্গে ভারতের ম্যাচ দেখতে হাজির কৃতি, নায়িকার পাশের ব্যক্তিই কি তাঁর বয়ফেন্ড্র?
Jaan Kumar Sanu: নতুন করে মাথা তুলছে কোভিড? অন্ধ্রপ্রদেশে মৃত্যু ২ জনের, আক্রান্ত কুমার শানুর ছেলেও
নতুন করে মাথা তুলছে কোভিড? অন্ধ্রপ্রদেশে মৃত্যু ২ জনের, আক্রান্ত কুমার শানুর ছেলেও
CJI Surya Kant: ফের বিপাকে কমেডিয়ান সময় রায়না, জরিমানা করল সুপ্রিম কোর্ট, CJI সূর্যকান্ত বললেন…
ফের বিপাকে কমেডিয়ান সময় রায়না, জরিমানা করল সুপ্রিম কোর্ট, CJI সূর্যকান্ত বললেন…
Supreme Court on Mannat Expansion: ‘মন্নত’ নিয়ে স্বস্তি শাহরুখ খানের, বাংলো আরও উঁচু করতে পারবেন ‘বাদশা’, আপত্তি খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্ট বলল..
‘মন্নত’ নিয়ে স্বস্তি শাহরুখ খানের, বাংলো আরও উঁচু করতে পারবেন ‘বাদশা’, আপত্তি খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্ট বলল..

ভিডিও

Arjun Singh | মণীশ শুক্ল হত্যাকাণ্ডে জড়িত নির্মল ঘোষ, দাবি অর্জুন সিংয়ের | ABP Ananda LIVE
Bally News | বালিতে গ্রেফতার তৃণমূল নেতা, লক্ষ্য করে ছোড়া হল ডিম | ABP Ananda LIVE
Agnimitra Paul: আচমকা সুভাষ সরোবরে পুর ও নগরোন্নয়নমন্ত্রী, অব্যবস্থা দেখে ক্ষুব্ধ অগ্নিমিত্রা পাল
TMC News: মঙ্গলকোটে আবাসে 'দুর্নীতি', নিশানায় তৃণমূলের প্রাক্তন প্রধান! ABP Ananda Live
Madan Mitra | পুর-নিয়োগ দুর্নীতি মামলায় স্ক্যানারে মদন মিত্রের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget