এক্সপ্লোর

রিয়াকে সুশান্ত হত্যায় ব্যবহার করে গা ঢাকা দিয়েছে বড় মাথারা, বিস্ফোরক শেখর সুমন

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনা নিয়ে আরও একবার বোমা ফাটালেন অভিনেতা শেখর সুমন। তাঁর বক্তব্য, মানুষকে ভুল বোঝানোর জন্য এই ঘটনায় প্রথম থেকেই জোর করে আত্মহত্যার থিয়োরি চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে

  মুম্বই: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনা নিয়ে আরও একবার বোমা ফাটালেন অভিনেতা শেখর সুমন। তাঁর বক্তব্য, মানুষকে ভুল বোঝানোর জন্য এই ঘটনায় প্রথম থেকেই জোর করে আত্মহত্যার থিয়োরি চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় যেসব ছবি ভাইরাল হয়েছে, তা দেখেই বোঝা যাচ্ছে যে কতখানি পরিকল্পনা করে এসব করা হয়েছে। সুমন বলেন, ‘ওই সব ছবি পুলিশের হাতে গিয়েছে। এছাড়াও শেষপর্যন্ত যে সিবিআই এর হাতে তদন্তভার গেল তাতেই আমাদের আন্দোলন সার্থক। কেন সুশান্তের মৃত্যুকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হচ্ছিল তাও এবার উঠে আসবে।‘ সংশ্লিষ্ট বিষয়ে সুমনের আরও সংযোজন, 'কেউ যদি গলায় দড়ি দিয়ে সুইসাইড করে, তাহলে ঘাড়ের কাছে একটা দাগ থাকার কথা। অথচ সুশান্তের কপালে ছিল একটি কাটা দাগ, যা সন্দেহজনক। সুশান্তের চেহারায় কোনও বিকৃতি ঘটেনি। অনেকেরই দেখে মনে হয়েছিল সুশান্তকে অতিরিক্ত ড্রাগ খাইয়ে খুন করা হয়েছে। সুশান্ত নিজে এত লেখালেখি করত, সুইসাইড করলে একটা নোট ও অবশ্যই রেখে যেত। নিজের ঘনিষ্ঠদের কিন্তু সুশান্ত জানিয়েছিল যে ও বিপদের মধ্যে আছে'। এই সমস্ত কিছু তদন্ত করে দেখা দরকার। রিয়া চক্রবর্তীকে নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন শেখর। তিনি মনে করছেন,'খুব সম্ভবত রিয়াকে একটা টোপ হিসেবে ব্যবহার করা হয়েছিল। এই ঘটনার পিছনে আসলে অনেক বড় হাত রয়েছে। রিয়াই একমাত্র দোষী, এরকম একেবারেই বলছি না। গোটা ষড়যন্ত্রে রিয়াকে ঘুটি হিসেবে ব্যবহার করা হয়েছে। ওকে সামনে রেখে নিজেদের আড়াল করার চেষ্টা করছে আসল অপরাধীরা। সিবিআই নিজের মতো তদন্ত করে প্রকৃত অপরাধীদের ধরুক'। প্রসঙ্গত, সুশান্তের মৃত্যুর পরই প্রতিবাদে সরব হন সুমন। তিনি পটনায় সুশান্তের পরিবারের আত্মীয়-স্বজনের সঙ্গে গিয়ে দেখা করে আসেন। পরে সাংবাদিক বৈঠক করে সিবিআই তদন্তের দাবি জানান। কিন্তু সেখানে আরজেডি নেতা উপস্থিত থাকায় অনেকই মন্তব্য করেন যে রাজনৈতিক ফায়দা তোলার জন্যই সুমন এমনটা করছেন। এরপর তিনি সুশান্তের মৃত্যুর একমাস পূর্ণ হওয়ার পর মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন, প্রতিবাদের ডাক দেন। দেশের নামী-দামি মানুষ সহ অনেকই যোগ দেন তাঁর সঙ্গে। সুশান্তের মৃত্যুর তদন্তের জন্য প্রথম থেকেই সিবিআই চাইছিলেন শেখর সুমন। ‘জাস্টিস ফর সুশান্ত’ নামে একটি গ্রুপও তৈরি করেন। তিনি অবশ্য দুঃখ করে একথাও বলেন যে সুশান্তের পরিবারের তরফ থেকে তিনি রকম সাহায্য পাননি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Deepika-Ranveer: দ্বিতীয় সন্তান জন্মের সময়ে পাশে থাকতে চান দীপিকার, পিতৃত্বকালীন ছুটি নিচ্ছেন রণবীর সিংহ
দ্বিতীয় সন্তান জন্মের সময়ে পাশে থাকতে চান দীপিকার, পিতৃত্বকালীন ছুটি নিচ্ছেন রণবীর সিংহ
Bonny Sengupta: নতুন জুটিতে বনি সেনগুপ্ত! কৌশানী নয়, কার সঙ্গে প্রেম করবেন এবার?
নতুন জুটিতে বনি সেনগুপ্ত! কৌশানী নয়, কার সঙ্গে প্রেম করবেন এবার?
Tollywood News: দুর্নীতিমুক্ত হবে গিল্ড, বেতন-শিফট নিয়েও নতুন সিদ্ধান্ত! টলিউডের জট কাটাতে নন্দনে বৈঠক
দুর্নীতিমুক্ত হবে গিল্ড, বেতন-শিফট নিয়েও নতুন সিদ্ধান্ত! টলিউডের জট কাটাতে নন্দনে বৈঠক
Entertainment News: স্ত্রীয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে বিতর্ক, তার মধ্যেই নতুন নায়িকাকে নিয়ে সিনেমা ঘোষণা নায়কের!
স্ত্রীয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে বিতর্ক, তার মধ্যেই নতুন নায়িকাকে নিয়ে সিনেমা ঘোষণা নায়কের!

ভিডিও

BJP Government News | অশান্তির আঁচ পেলেই অভিযুক্তকে গ্রেফতার, রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন
Arjun Singh | বেলতলা পরিবহণ দফতরে ঘুঘুর বাসা, পরিদর্শনে গিয়ে মন্তব্য পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
Newtown Money Recovery | সাইবার প্রতারণা মামলায় নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি, উদ্ধার বিপুল পরিমাণ টাকা
Dilip Ghosh Jhalmuri Song | ঝালমুড়ি নিয়ে এবার গান রেকর্ডিং দিলীপ ঘোষের। ABP Ananda LIVE
Shravani Mela | শ্রাবণী মেলার আগেই তারকেশ্বরে 'মহাদেব এক্সপ্রেস', প্রতি সোমে জলযাত্রীদের জন্য় 'পুষ্পবৃষ্টি'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget