এক্সপ্লোর

১৫ বছরের কিশোর শরীরে হাত দিয়েছিল, চাঞ্চল্যকর অভিজ্ঞতার কথা জানালেন সুস্মিতা সেন

১৯৯৪-এ সুন্দরী প্রতিযোগিতায় জয়ের পর থেকে অসংখ্য অনুরাগীর হৃদয় জিতেছেন সুস্মিতা সেন। দুই দত্তক সন্তান রেনে ও আলিসাহ-র জননী সুস্মিতা বলিউডে অত্যন্ত পরিচিত অভিনেত্রী। সুস্মিতার রয়েছে অগনিত অনুগামী। বিভিন্ন ইস্যুতে খোলামেলা বক্তব্য রাখেন তিনি। সম্প্রতি মেক ইওর সিটি সেফ শীর্ষক একটি অনুষ্ঠানে হাজির ছিলেন সুস্মিতা। এই অভিযানের প্রচারের সময় তাঁকে দেশে মহিলাদের সুরক্ষার অভাব জনিত পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হয়। এর জবাব দিতে গিয়ে সুস্মিতা একটি চাঞ্চল্যকর যৌন নিগ্রহের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তিনি যা বলেছেন, তা শুনলে চমকে যেতে হয়। একটি ১৫ বছরের কিশোর তাঁর সঙ্গে অভব্য আচরণের চেষ্টা করেছিল। ঘটনাটি মাত্র ছয় মাস আগের বলে জানিয়েছেন সুস্মিতা। তিনি বলেছেন, 'একটা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। সেখানে সংবাদমাধ্যমও হাজির ছিল। সেখানেই ১৫ বছরের একটা ছেলে...মাত্র ১৫ বছর! সে ভেবেছিল, এত লোকের ভিড়ে তাকে কেউ চেনা সম্ভব হবে না। সেজন্যই আমি বলছি, আত্মরক্ষা সম্পর্কে কিছু জেনে রাখা উচিত। এটা একজনকে সতর্ক থাকতে সাহায্য করে'। সুস্মিতা জানিয়েছেন, ভিড়ের মধ্যে অপকর্ম করার চেষ্টা করছিল ছেলেটি। তিনি বলেছেন, 'আমি হকচকিয়ে যাই এবং ওকে টেনে নিয়ে আসি..দেখলাম একটা ছোট্ট ছেলে। মাত্র বছর ১৫ বয়স। সাধারণত এ ধরনের ঘটনার ক্ষেত্রে অন্যান্য ব্যবস্থা নিতাম। কিন্তু ওর বয়স কম বলে সে রকম কিছু করিনি। আমি ওকে কিছু বুঝতে না দিয়ে ওর গলা জড়িয়ে ভিড়ের বাইরে বেরিয়ে এলাম। আসার পথেই ওকে বললাম, আমি যদি চিত্কার-চেঁচামেচি করতাম, তাহলে তোমার জীবনটাই খতম হয়ে যেত, বাচ্চা। এরপরও ও স্বীকার করতে চায়নি। বলে, আমি কিছু করিনি। আমি বললাম, না, বেটা, তুমি করেছে। স্বীকার কর। এরপর ছেলেটি বলে আমি দুঃখিত। এ ধরনের কাজ আর কখনও করবে না বলেও সে জানায়। আমি বলি, যদি কর, তাহলে কিন্তু তোমার মুখটা আমি চিনে রেখেছি, এখন এখান থেকে বেরিয়ে যাও'। সুস্মিতা বলেছেন, ফারাকটা এখানেই। আমি যে ছেলেটাকে চিনে ফেলেছিলাম, তাকে শেখানো হয়নি যে, এ ধরনের আচরণ বিনোদন নয়। সুস্মিতা বলেছেন, গণধর্ষণের মতো ঘটনায় প্রাপ্তবয়স্কদের ফাঁসির সাজা হওয়া উচিত। এজন্য কোনও ক্ষমা থাকা উচিত নয়। সুস্মিতা বলেছেন, অনেক সময়ই মানুষ ভাবেন, 'দেশে মহিলাদের ওপর কী হচ্ছে তা আপনারা বুঝবেন কী করে? আপনাদের নিরাপত্তারক্ষী ঘিরে রয়েছে। আপনাদের সুরক্ষার সমস্ত সুবিধা রয়েছে। কিন্তু দশজন দেহরক্ষী নিয়েও আমাদের কয়েকশ পুরুষের মুখোমুখি হতে হয়। অনেক সময় দুর্ব্যহারের মুখোমুখি হতে হয়'।

সেরা শিরোনাম

Anirudh-Kavya Maran Marriage: জল্পনায় সিলমোহর, বাগদান সারছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গনার মুখ্যমন্ত্রী
জল্পনায় সিলমোহর, বাগদান সারছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গনার মুখ্যমন্ত্রী
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Imran Khan: আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
Soumya Mukherjee: নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget