এক্সপ্লোর

'আমার প্রেমে পড়ে যেও না', আবেদন স্বস্তিকার, উত্তরে কী বললেন মীর?

জলে ভেজা গোটা মুখ, শরীর। গায়ে কেবল একটা চোকার, নাকে নথ। বৃষ্টির দিনে সোশ্যাল মিডিয়ায় ভেজা ছবি শেয়ার করে উষ্ণতা ছড়ালেন স্বস্তিকা মুখোপাধ্যায়। ক্যাপশানে লিখলেন, 'প্রার্থনা করছি, আমার প্রেমে পড়ে যেও না।'

কলকাতা: জলে ভেজা গোটা মুখ, শরীর। গায়ে কেবল একটা চোকার, নাকে নথ। বৃষ্টির দিনে সোশ্যাল মিডিয়ায় ভেজা ছবি শেয়ার করে উষ্ণতা ছড়ালেন স্বস্তিকা মুখোপাধ্যায়। ক্যাপশানে লিখলেন, 'প্রার্থনা করছি, আমার প্রেমে পড়ে যেও না।'

আজ সোশ্যাল মিডিয়ায় নিজের একটি নতুন ছবি শেয়ার করেছেন স্বস্তিকা। সেই ছবির ক্যাপশানে উইলিয়াম শেক্সপিয়ারের 'অ্যাজ ইউ লাইক ইট'-এর লাইন লিখেছেন নায়িকা। তিনি লিখেছেন, 'প্রার্থনা করছি, আমার প্রেমে পড়ে যেও না। সুরার পাত্রে যে অঙ্গীকার করা হয়, আমি তার চেয়েও মিথ্য়ে। স্বস্তিকার এই ছবিতে ভালোবাসা উপচে দিয়েছেন টলিউডের অন্যান্য নায়িকা থেকে শুরু করে নেটিজেনরাও।

কমেন্টে নজর কেড়েছে মীরের ক্যাপশান। তিনি হিন্দিতে লিখেছেন, 'উড়ি উড়ি সি নজর, মুঝকো ছুঁ যায়ে আগর, এক তসলিম কো হর বার, মেরি আঁখ ঝুঁকি হ্যায়, অ্যাপকো দেখকে বড়ি দের সে, মেরি শ্বাস রুকি হ্যায়'। এই কমেন্টে ভালোবাসা উজাড় করে দিয়েছেন স্বস্তিকা। মীরকে লিখেছেন, 'আমিও তোমায় ভালোবাসি।'

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় যৌনকর্মীদের বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরেন নায়িকা। সোশ্যাল মিডিয়ায় নিজের একগুচ্ছ ছবি পোস্ট করে স্বস্তিকা লিখেছেন যৌনকর্মীদের করোনা পরিস্থিতিতে দুরাবস্থার কথা। ছবির ফ্রেমে ধরা রয়েছে যৌনকর্মীদের সঙ্গে কাটানো তাঁর বিভিন্ন মুহূর্ত। কোথাও তিনি হাজির হয়েছেন কুমোরটুলিতে, আবার কোথাও দুর্গাপুজোয়। ছবিগুলি পোস্ট করে স্বস্তিকা লিখেছেন, 'করোনা পরিস্থিতিতে যে জীবিকাটা সবচেয়ে প্রশ্নের মুখে পড়েছে তা হল যৌনকর্মীদের জীবিকা। যদি কথা বলতেই হয়, ওনাদের নিয়ে কথা বলুন। ওনাদের দিকে আলোকপাত করুন।

বর্তমান পরিস্থিতিতে ওঁদের বাঁচবার জন্য লড়াই করতে হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসও ঠিকমতো আনতে পারছেন না তাঁরা। আমি বেশ কয়েকবছর আগে, কিছু কাজের জন্য যৌনকর্মীদের সঙ্গে আলাপ-পরিচয় করার সুযোগ পাই। ওনারা এক একজন ভীষণ ভালো মনের মানুষ। আমি সবসময় বিশ্বাস করি, মানুষের পেশা কখনও মানুষের চরিত্র তৈরি করে দেয় না। মানুষ কেমন সেটা বিচার করা উচিত তাঁর মন দেখে। সেটাই আসল।'

সেরা শিরোনাম

Rahul-Ushashi: সিরিজে প্রথম রাহুল-উষসীর জুটি! দীর্ঘদিনের বন্ধুত্বের পরে, একসঙ্গে প্রথম কাজ
সিরিজে প্রথম রাহুল-উষসীর জুটি! দীর্ঘদিনের বন্ধুত্বের পরে, একসঙ্গে প্রথম কাজ
Satendra Soni: কাজের পরে পারিশ্রমিক চাইতে গেলে হেনস্থা, মারধর! কাঁদতে কাঁদতে ক্ষোভ উগরে দিলেন 'লাপাতা লেডিজ' খ্যাত অভিনেতা!
কাজের পরে পারিশ্রমিক চাইতে গেলে হেনস্থা, মারধর! কাঁদতে কাঁদতে ক্ষোভ উগরে দিলেন 'লাপাতা লেডিজ' খ্যাত অভিনেতা!
Samik Bhattacharya: 'আপনি বলেছিলেন, অনুপম খেরের মাথাতেও চুল গজাতে পারে..', অভিনেতার সরাসরি প্রশ্ন শমীক ভট্টাচার্যকে! কী উত্তর পেলেন?
'আপনি বলেছিলেন, অনুপম খেরের মাথাতেও চুল গজাতে পারে..', অভিনেতার সরাসরি প্রশ্ন শমীক ভট্টাচার্যকে! কী উত্তর পেলেন?
Rudranil Ghosh: 'কিছু লোক ঘোলা জলে মাছ ধরেছে', থ্রেট কালচারের বিরুদ্ধে ফের সরব রুদ্রনীল
'কিছু লোক ঘোলা জলে মাছ ধরেছে', থ্রেট কালচারের বিরুদ্ধে ফের সরব রুদ্রনীল

ভিডিও

Tamanna News: মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরেই কালীগঞ্জকাণ্ডে অ্যাকশন, FIR- এ নাম থাকা সবাই গ্রেফতার
Humayun Kabir: বিজেপিকে বেলাগাম হুঁশিয়ারি, হুমায়ুন কবীরের বিরুদ্ধে FIR। ABP Ananda Live
Kalyan Banerjee: 'শুধু কালীকে ধরলে হবে, দোয়াত আর পেনকেও ধরতে হবে', আক্রমণ কল্যাণের | ABP Ananda Live
Sikkim News | সিকিমেও ভারী বৃষ্টি, জলের তোড়ে ভেঙে গেল বেইলি ব্রিজ | ABP Ananda LIVE
Weather Update Today : আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি, জলের তোড়ে ভেসে গেল ব্রিজ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Oracle Layoffs : ৩০,০০০ কর্মী ছাঁটাই করেছে ক'দিন আগেই, ফের বহু লোকের চাকরি যাবে এই কোম্পানিতে
৩০,০০০ কর্মী ছাঁটাই করেছে ক'দিন আগেই, ফের বহু লোকের চাকরি যাবে এই কোম্পানিতে
Taratala Building Collapse: 'শুধু কালীকে ধরলে হবে, দোয়াত আর পেনকেও ধরতে হবে', তারাতলা বিপর্যয়ে মুখ্যমন্ত্রীর কাছে কাদের গ্রেফতারি দাবি কল্যাণের ?
'শুধু কালীকে ধরলে হবে, দোয়াত আর পেনকেও ধরতে হবে', তারাতলা বিপর্যয়ে মুখ্যমন্ত্রীর কাছে কাদের গ্রেফতারি দাবি কল্যাণের ?
Anant Ambani : তিরুমালা মন্দিরে মুণ্ডন অনন্ত অম্বানির, উৎসর্গ করলেন চুল, ঈশ্বরের চোখে 'সবাই সমান', গেল বার্তা
তিরুমালা মন্দিরে মুণ্ডন অনন্ত অম্বানির, উৎসর্গ করলেন চুল, ঈশ্বরের চোখে 'সবাই সমান', গেল বার্তা
Astro : বিয়ের পিঁড়ি থেকেই ভেঙে যাবে বিয়ে ! শুধুই হাহাকার, তবে উন্নতি..., কেমন কাটবে এই ২ রাশির
বিয়ের পিঁড়ি থেকেই ভেঙে যাবে বিয়ে ! শুধুই হাহাকার, তবে উন্নতি..., কেমন কাটবে এই ২ রাশির
Purba Bardhaman News: হোটেলে হামলা, তোলাবাজি, বাড়িতে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে গ্রেফতার রায়নার তৃণমূল নেতা
হোটেলে হামলা, তোলাবাজি, বাড়িতে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে গ্রেফতার রায়নার তৃণমূল নেতা
Railway New Rules: মহিলা কামরায় উঠলেই ২৫০০ টাকা জরিমানা, কড়া শাস্তি পুরুষদের ! টিকিট না কাটলে দ্বিগুণ ফাইন
মহিলা কামরায় উঠলেই ২৫০০ টাকা জরিমানা, কড়া শাস্তি পুরুষদের ! টিকিট না কাটলে দ্বিগুণ ফাইন
Bomb Recover: জাল ফেলেছিলেন মাছ ধরতে, উঠে এল সকেট বোমা! আতঙ্কে পালালেন সবাই..
জাল ফেলেছিলেন মাছ ধরতে, উঠে এল সকেট বোমা! আতঙ্কে পালালেন সবাই..
Karnataka News: প্রাক্তনকে মেরে আত্মহননের ছক, গাড়ি-বোমায় ছিন্নভিন্ন যুবক, লাফিয়ে পড়ে বাঁচলেন তরুণী
প্রাক্তনকে মেরে আত্মহননের ছক, গাড়ি-বোমায় ছিন্নভিন্ন যুবক, লাফিয়ে পড়ে বাঁচলেন তরুণী
Embed widget