এক্সপ্লোর

Swet Kali: পুরনো বাড়ির দেওয়াল ভেঙে 'শ্বেত কালী' পাবেন সৌরভ, সমদর্শী, সাহেবরা!

পুরনো রাজবাড়ি ভেঙে হোটেল খুলতে চান সৌরভ চক্রবর্তী! আর সেই কাজ করতে গিয়েই সেই রাজবাড়ির দেওয়াল ভেঙে বেরিয়ে এল এক সাদা কালী মূর্তি! তারপর?

কলকাতা: পুরনো রাজবাড়ি ভেঙে হোটেল খুলতে চান সৌরভ চক্রবর্তী! আর সেই কাজ করতে গিয়েই সেই রাজবাড়ির দেওয়াল ভেঙে বেরিয়ে এল এক সাদা কালী মূর্তি! তারপর? সেই কালী মূর্তির অভিশাপে কী হবে গোটা পরিবারের? এমনই এক প্রেক্ষাপটে তৈরি হচ্ছে পরিচালক সানি ঘোষ রায়ের নতুন ওয়েব সিরিজ। 

জি ৫-এর নতুন ওয়েব সিরিজ 'শ্বেত কালী'-তে অভিনয় করছেন সৌরভ। সানি ঘোষ পরিচালিত রহস্য রোমাঞ্চ এই সিরিজে একটি পরিবারের গল্প বলবে। কিন্তু শুধুই পরিবার নয়, সেই পরিবারের সঙ্গে জড়িয়ে থাকবে অতিপ্রাকৃত সব ঘটনা। পুরনো বাড়ির দেওয়াল ভেঙে বেরিয়ে আসা একটা সাদা কালীমূর্তিকে ঘিরেই মোড় ঘুরবে গল্পের। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ছবির শ্যুটিং। 

কেবল সৌরভ নয়, সানির ওয়েব সিরিজে অভিনয় করছেন টলিউডের এই প্রজন্মের এক ঝাঁক তারকা। সাহেব ভট্টাচার্য, সমদর্শী দত্ত, দেবলীনা কুমার, ঐন্দ্রিলা সেনের মতো তারকারা। তবে কেবল এখনকার তারকারা নয়, ওয়েব সিরিজে দেখা যাবে অরিন্দম গঙ্গোপাধ্যায়, দেবদূত ঘোষ, রানা বসু ঠাকুরের মত অভিনেতাদেরও।

রক্ত পরীক্ষার ফল ইতিবাচক, সঙ্কটজনক হলেও স্থিতিশীল সন্ধ্যা মুখোপাধ্যায়

'ভূতের ভবিষ্যত' ছবিতে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছিলেন সমদর্শী। তারপর দীর্ঘদিন পর্দায় দেখা যায়নি তাঁকে। কিন্তু ফের কাজ শুরু করেছেন তিনি। ইতিমধ্যেই বেশ কিছু কাজ সেরে ফেলেছেন। অন্যদিকে এই ছবিতে রয়েছেন ঈন্দ্রিলা সেনও। আপাতত টলিউডের ব্যস্ত নায়িকা তিনিও। সম্প্রতি বেশ কিছুটা ওজন ঝরিয়েছেন তিনি। একাধিক ছবির কাজ রয়েছে তার হাতে। এছাড়াও ছবিতে রয়েছেন দেবলীনা কুমার ও সাহেব ভট্টাচার্য। তারা প্রত্যেকেই এই প্রজন্মের।

অন্যদিকে, শ্যুটিং, পরিচালনা সব পেরিয়েও ইদানিং লেখার জন্য সময় বের করে ফেলছেন সৌরভ, অভিনেতা বলছেন, 'একবার বাবার জন্মদিনে মনে হল, তাঁর উদ্দেশে কিছু লিখি। ছোটবেলার অনেক ঘটনাই তো ভুলে যাই। যেটুকু মনে আছে লিখে রাখা ভালো। সেই শুরু। আস্তে আস্তে লেখার অভ্য়াসটা ফিরিয়ে আনলাম। তারপর নিজের লেখাগুলোই ছোট ছোট ভিডিও করে ফেসবুকে দিতে শুরু করালম। অবাক হয়ে দেখলাম প্রচুর মানুষ দেখছেন। শুধু তাই নয়, কমেন্টে অনেকে লিখছেনও ছন্দ মিলিয়ে। এই আদানপ্রদানটা বেশ লাগল। ছন্দহীন জীবনে যদি এমন করে একটু ছন্দ খুঁজে পাওয়া যায় ক্ষতি কী? অনেকে লেখেন, আমার কবিতার জন্য অপেক্ষা করেন। খুব উৎসাহিত করে এগুলো। মনে হয় এটাই খুব বড় পাওনা।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Aditi Munshi: সদ্য মা হয়েছেন, স্বামী দেবরাজের সঙ্গে হুডখোলা জিপে চড়ে ভোটপ্রচার অদিতি মুন্সীর
সদ্য মা হয়েছেন, স্বামী দেবরাজের সঙ্গে হুডখোলা জিপে চড়ে ভোটপ্রচার অদিতি মুন্সীর
Neena Gupta: সন্তানের প্রসব, চিকিৎসার জন্যও টাকা নেই অ্যাকাউন্টে! নীনা গুপ্তাকে নিতে হয়েছিল সাহসী সিদ্ধান্ত
সন্তানের প্রসব, চিকিৎসার জন্যও টাকা নেই অ্যাকাউন্টে! নীনা গুপ্তাকে নিতে হয়েছিল সাহসী সিদ্ধান্ত
Dhurandhar: 'ধুরন্ধর'-এর ইয়ালিনা বাস্তবেও রয়েছে? সারা অর্জুন অভিনীত এই চরিত্রটি আসলে কে?
'ধুরন্ধর'-এর ইয়ালিনা বাস্তবেও রয়েছে? সারা অর্জুন অভিনীত এই চরিত্রটি আসলে কে?
Anushka Sharma: দীর্ঘ বিরতির পরে পর্দায় ফিরছেন অনুষ্কা শর্মা? কোন ছবিতে দেখা যাবে অভিনেত্রীকে?
দীর্ঘ বিরতির পরে পর্দায় ফিরছেন অনুষ্কা শর্মা? কোন ছবিতে দেখা যাবে অভিনেত্রীকে?

ভিডিও

West Bengal Assembly Election | বেজে গিয়েছে ভোটের বাদ্যি, আমজনতার মনের কথা শুনে গান ধরলেন উপল-রণজয়
Jukti Takko (পর্ব ২) |
Jukti Takko (পর্ব ১) | দু'দফায় ভোট, সেই হিংসার শঙ্কা। ভবানীপুরে মহারণ, বেজে গেল ডঙ্কা!
Kolkata News: 'পুরস্কার’ পেলেন আনন্দমেলার সম্পাদক সায়ম বন্দ্যোপাধ্যায় এবং চিকিৎসক অভিজিৎ তরফদার
IPL 2026 Exclusive।ছক্কার ঝড় তুলে ৩ কোটি টাকায় আইপিএলে, প্রতিপক্ষকে ঘায়েল করতে KKR-এর নতুন চমক

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stock To Watch : আজ শেয়ার বাজারে হবে তোলপাড় ! RailTel থেকে Tata Capital এই সব স্টকে বড় খবর, কোনটা নেবেন ?
আজ শেয়ার বাজারে হবে তোলপাড় ! RailTel থেকে Tata Capital এই সব স্টকে বড় খবর, কোনটা নেবেন ?
Stock market Update : মারাত্মক ভুল করবেন ! ২০% পর্যন্ত পড়তে পারে IOC, BPCL, HPCL-এর শেয়ার, বলছে বিশেষজ্ঞরা
মারাত্মক ভুল করবেন ! ২০% পর্যন্ত পড়তে পারে IOC, BPCL, HPCL-এর শেয়ার, বলছে বিশেষজ্ঞরা
Pak Spy In India : ভারতীয় সেনার গতিবিধিতে LIVE নজরদারি, CCTV বসিয়েছিল নাবালক ও মহিলা ! ভিডিয়ো পিছু পেত ১০ হাজার
ভারতীয় সেনার গতিবিধিতে LIVE নজরদারি, CCTV বসিয়েছিল নাবালক ও মহিলা ! ভিডিয়ো পিছু পেত ১০ হাজার
LPG Crisis : দাম বাড়বে রান্নার গ্যাস, পেট্রোল-ডিজেলের ? জরুরি বৈঠকে বসলেন মোদি, কালই বড় ঘোষণা ?
দাম বাড়বে রান্নার গ্যাস, পেট্রোল-ডিজেলের ? জরুরি বৈঠকে বসলেন মোদি, কালই বড় ঘোষণা ?
Donald Trump : '৪৮ ঘণ্টার মধ্যে ইরানে হামলা হবে !' ট্রাম্পের হুমকি শুনেই জবাব দিল তেহরান, হরমুজ নিয়ে স্পষ্ট বার্তা  
'৪৮ ঘণ্টার মধ্যে ইরানে হামলা হবে ! ' ট্রাম্পের হুমকি শুনেই জবাব দিল তেহরান, হরমুজ নিয়ে স্পষ্ট বার্তা  
SBI FD Interest : স্টেট ব্যাঙ্কের FD-তে সুদের হার বাড়ল, কারা পাবেন বিশেষ সুবিধা ?
স্টেট ব্যাঙ্কের FD-তে সুদের হার বাড়ল, কারা পাবেন বিশেষ সুবিধা ?
8th Pay Commission: ২০ মাসের বকেয়া পাবেন একসঙ্গে ! হাতে আসবে ৩ থেকে ১৫ লাখ টাকা, অষ্টম বেতম কমিশনের বাস্তবায়ন কবে ?  
২০ মাসের বকেয়া পাবেন একসঙ্গে ! হাতে আসবে ৩ থেকে ১৫ লাখ টাকা, অষ্টম বেতম কমিশনের বাস্তবায়ন কবে ?  
Gold Investment : সোনা কিনতে চাইলে সুখবর ! ১.২৭ লক্ষ টাকায় নেমে আসতে পারে গোল্ড
সোনা কিনতে চাইলে সুখবর ! ১.২৭ লক্ষ টাকায় নেমে আসতে পারে গোল্ড
Embed widget