এক্সপ্লোর

Bhushan Kumar Rape Case : টি-সিরিজের প্রোজেক্টে কাজ দেওয়ার নামে মহিলাকে ধর্ষণের অভিযোগ ভূষণ কুমারে বিরুদ্ধে

ভূষণ কুমারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠল। কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক মহিলাকে তিনি ধর্ষণ করেছেন বলে অভিযোগ।

মুম্বই : টি-সিরিজের ম্যানেজিং ডিরেক্টর ও প্রতিষ্ঠাতা ভূষণ কুমারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠল। মুম্বইয়ে কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক মহিলাকে তিনি ধর্ষণ করেছেন বলে অভিযোগ। ভূষণের বিরুদ্ধে মুম্বইয়ের ডিএন নগর থানায় এফআইআর দায়ের হয়েছে। 

গুলশন কুমার-পুত্র ভূষণের বিরুদ্ধে শুধু ধর্ষণই নয়, ওই মহিলার ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়ার হুমকির অভিযোগও উঠেছে। ওই মহিলা অভিযোগে জানিয়েছেন, তাঁকে ২০১৭ থেকে ২০২০ সালের মধ্য়ে তিনবার ধর্ষণ করা হয়েছে। টি-সিরিজের প্রোজেক্টে কাজ দেওয়ার নাম করে তাঁকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ ওই মহিলার।

এর আগেও ভূষণ কুমারের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে। এক মডেল তথা অভিনেত্রী তাঁর বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন। ২০১৮ সালে যখন দেশজুড়ে #MeToo আন্দোলন শুরু হয়, সেই সময় ওই মডেল এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে, ভূষণ কুমার ও সাজিদ খান উভয়েই তাঁকে যৌন নিগ্রহ করেছেন। যদিও পরে নিজের অভিযোগ প্রত্যাহার করে নেন ওই অভিনেত্রী। চলতি বছরেই গোড়ার দিকে গায়ক সোনু নিগম ভূষণ কুমারের সমালোচনা করেন। ভূষণকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ওই অভিনেত্রীর ভিডিও তিনি রিলিজ করে দেবেন। 

যদিও সোনুর বিরুদ্ধে পাল্টা পোস্ট করেছিলেন টি-সিরিজের বর্তমান কর্ণধার ভূষণ কুমারের স্ত্রী দিব্যা খোসলা। তিনি সরাসরি সোনুর সঙ্গে অন্ধকার জগতের যোগাযোগের অভিযোগ আনেন। এই প্রসঙ্গে মুখ খোলেন গায়িকা সোনা মহাপাত্রও।

২০১৮ সালে মি টু বিতর্কে অনু মালিকের পক্ষে কথা বলেছিলেন সোনু। এই বিষয়টির নিন্দা করে সোনা বলেছিলেন, একদিকে সোনু ইন্ডাস্ট্রির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। অন্যদিকে মি টু বিতর্কের সময় সুরকার অনু মালিককে বাঁচানোর চেষ্টা করেন সোনু ।

মি টু বিতর্কে সোনু নিগমকে অনু মালিকের পক্ষ নিতে দেখা যায়। সোনু তখন বলেছিলেন, অনুর বিরুদ্ধে প্রমাণ কোথায়? এই প্রসঙ্গ টেনে ট্যুইটে সোনা লিখেছিলেন, "সোনু নিগম প্রকাশ্যে একাধিকবার মি টু'তে অভিযুক্ত অনু মালিককে রক্ষা করেছেন আর এখন কোনও প্রমাণ ছাড়াই তিনি কথা বলছেন। আমরা কি সত্যিই চাই শিল্পটা ভালোভাবে হোক?"

এই অধ্যায়ের পর ফের একবার কাঠগড়ায় ভূষণ কুমার। তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গেছে ইন্ডাস্ট্রিতে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget