এক্সপ্লোর

প্রকাশ্যে জয়ললিতার বায়োপিক ‘থালাইভি’-র টিজার, 'আম্মা'-র বেশে অচেনা কঙ্গনা

প্রকাশ্যে এল জনপ্রিয় নায়িকা ও তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার বায়োপিক ‘থালাইভি’ ছবির টিজার। আগেই জানা গিয়েছিল জয়ললিতার ভূমিকায় দেখা যাবে বলিউডের প্রথম সারির অভিনেত্রী কঙ্গনা রানওয়াতকে। জয়ললিতায় ভূমিকায় কেমন লাগবে প্রিয় নায়িকাকে তা দেখতে উৎসুক ছিলেন অনুরাগীরা। বহু প্রতীক্ষিত সেই লুক সামনে আসতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়।

মুম্বই: ‘পিবি শট নম্বর টু-টেক ওয়ান’। ক্ল্যাপস্টিক সরতেই দেখা যাচ্ছে ছবির নায়িকাকে। একটি শ্যুটিং-এর দৃশ্যে গানের তালে তালে নাচ করছেন কঙ্গনা রানওয়াত। এই পর্যন্ত বেশ পরিচিতই লাগছিল নতুন সামনে আসা ‘থালাইভি’ ছবির টিজার। কিন্তু ক্যামেরা ঘোরার সঙ্গে সঙ্গেই দৃশ্যপটের পরিবর্তন। জন সমাবেশে বক্তৃতা দিচ্ছেন কঙ্গনা। কিন্তু এই রূপে চেনাই দুষ্কর নায়িকাকে। পরনে শাড়ি, মাঝে সিঁথি, ডাবল চিন, যেন অবিকল জয়ললিতা। প্রকাশ্যে এল জনপ্রিয় নায়িকা ও তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার বায়োপিক ‘থালাইভি’ ছবির টিজার। আগেই জানা গিয়েছিল জয়ললিতার ভূমিকায় দেখা যাবে বলিউডের প্রথম সারির অভিনেত্রী কঙ্গনা রানওয়াতকে। জয়ললিতায় ভূমিকায় কেমন লাগবে প্রিয় নায়িকাকে তা দেখতে উৎসুক ছিলেন অনুরাগীরা। বহু প্রতীক্ষিত সেই লুক সামনে আসতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। অনুরাগীদের মধ্যে কঙ্গনার লুক নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকে বলেন, জয়ললিতার সিগনেচার স্টাইলে দারুণ মানিয়েছে কঙ্গনাকে। তাঁর মেক আপ হয়েছে এক্কেবারে পারফেক্ট। অনেকে আবার বলছেন, অভিনয় ভালো করলেও মোটেই জয়ললিতার মতো দেখাচ্ছে না তাঁকে। তবে একথা স্বীকার করতেই হয়, জয়ললিতার বেশে একেবারেই চেনা যাচ্ছে না তন্বী নায়িকাকে। এ এল বিজয়েয় পরিচালনায় ২০২০ সালের ২৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘থালাইভি’। ছবিতে তুলে ধরা হয়েছে নায়িকা জয়ললিতা থেকে ‘আম্মা’ হওয়ার জানা অজানা বর্ণময় গল্প। ছবির মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন খোদ পরিচালক সহ তামাম দর্শককুল। হিন্দি, তামিল আর তেলুগু ভাষায় মুক্তি পাবে ‘থালাইভি’। নেট দুনিয়া দেখেছে কঙ্গনার ‘আম্মা’ লুক, এবার অনুরাগীদের অপেক্ষা তাঁর অভিনয় দেখার।

সেরা শিরোনাম

Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Amit Shah-Prosenjit: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি পোস্ট করলেন অমিত শাহ, কী কথা হল তাঁদের মধ্যে?
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি পোস্ট করলেন অমিত শাহ, কী কথা হল তাঁদের মধ্যে?
Shyama Prasad Mukherjee: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার বড়পর্দায়, বিশেষ দায়িত্ব থাকছেন তরুণজ্যোতির ওপর
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার বড়পর্দায়, বিশেষ দায়িত্ব থাকছেন তরুণজ্যোতির ওপর
Amartya Ray: নতুন সিনেমার প্রচার, পোশাক.. সোশ্যাল মিডিয়া ট্রোলিংয়ের সোজাসাপ্টা জবাব দিলেন চৈতি পুত্র অমর্ত্য
নতুন সিনেমার প্রচার, পোশাক.. সোশ্যাল মিডিয়া ট্রোলিংয়ের সোজাসাপ্টা জবাব দিলেন চৈতি পুত্র অমর্ত্য

ভিডিও

Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :
PM Modi :
Amit Shah: কলকাতায় এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget