এক্সপ্লোর

The Bengal Files: শহরের পাঁচতারা হোটেলে 'বাধা', সল্টলেকে 'দ্য বেঙ্গল ফাইলস'- এর ট্রেলার দেখাল বিজেপি

Vivek Agnihotri: আগামী ৫ সেপ্টেম্বর বড়পর্দায় রিলিজ হতে চলেছে 'দ্য বেঙ্গল ফাইলস'। তার আগে ছবির ট্রেলর রিলিজ নিয়ে বাংলাতেই তৈরি হল ধুন্ধুমার পরিস্থিতি।

The Bengal Files: বিবেক অগ্নিহোত্রীর ছবি 'দ্য বেঙ্গল ফাইলস'- এর ট্রেলার লঞ্চ নিয়ে শনিবার ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল কলকাতার এক পাঁচতারা হোটেলে। পরিচালকের অভিযোগ, ট্রেলর দেখানোর মাঝেই তা বন্ধ করে দেওয়া হয়েছে। সেই ট্রেলারই দেখানো হল সল্টলেকের বিজেপি অফিসে। একটি টিভি স্ক্রিনে চালানো হয়েছিল ট্রেলার। বাংলার বেশ কয়েকজন অভিনেতা রয়েছেন এই ছবিতে। শাশ্বত চট্টোপাধ্যায়, সৌরভ দাস অভিনয় করেছেন এই ছবিতে। রয়েছেন মিঠুন চক্রবর্তী, অনুপম খেরেও মতো বর্ষীয়ান বলিউড অভিনেতারাও। 

রাজ্য বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার বলছেন, 'মমতার সরকার, সংস্কৃতির সরকার, এত ভয় পাচ্ছে? কীসের এত ভয়? এই সিনেমা প্রকাশিত হলে কী দুর্ঘটনা ঘটে যাবে? ১৯৪৬ সালের ১৬ অগস্টকে কেন্দ্র করে একটা সিনেমা তৈরি হয়েছে। সেই সিনেমা, সত্য ঘটনা হোক বা না হোক, সেনসর পাশ হয়ে এসেছে, তারপরেও তাকে আটকানোর চেষ্টা হচ্ছে কেন? যদিও প্রযোজক, পরিচালকদের দাবি এবং আমরা যাঁরা ভুক্তভোগী তাঁরা জানি, এই সিনেমা সত্য ঘটনার উপর আধার করে তৈরি।' 

আগামী ৫ সেপ্টেম্বর বড়পর্দায় রিলিজ হতে চলেছে 'দ্য বেঙ্গল ফাইলস'। তার আগে ছবির ট্রেলর রিলিজ নিয়ে বাংলাতেই তৈরি হল ধুন্ধুমার পরিস্থিতি। অভিযোগ প্রথমে হোটেল কর্তৃপক্ষের তরফে বাধা দেওয়া হয়। তারপর পুলিশ এসে বন্ধ করে দেয় ট্রেলার লঞ্চ। কেন একজন পরিচালকের কণ্ঠরোধের চেষ্টা করা হচ্ছে, প্রশ্ন তুলেছেন পরিচালক। হোটেল কর্তৃপক্ষের দাবি, তাদের তরফে কোনও বাধা দেওয়া হয়নি। বিবেক অগ্নিহোত্রীর 'দ্য বেঙ্গল ফাইলস'-এর ট্রেলার লঞ্চ ঘিরে যে তুলকালামকাণ্ড বাধল তা নিয়ে ইতিমধ্যে চাপানউতোর শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, ট্রেলার লঞ্চে এদিন যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল, এতে আখেরে কার লাভ হল? পাশাপাশি কে কী নিয়ে সিনেমা তৈরি করবে, তার মধ্যে রাজনীতি আসবে কেন, এই প্রশ্নও তুলেছেন বিশিষ্টদের একাংশ। 

বিবেক অগ্নিহোত্রীর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে অশান্তি ঘিরে শুরু হয়েছে রাজনীতি! একদিকে পরিচালকের পাশে দাঁড়িয়েছে বিজেপি। তৃণমূল আবার এই সিনেমাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং মানুষে মানুষে বিভেদ বাড়ানোর চেষ্টা হিসেবে দেখছে। ট্রেলার লঞ্চ আটকে দিয়ে আদতে বিজেপি ও পরিচালকেরই সুবিধা করে দেওয়া হচ্ছে বলে মতপ্রকাশ করেছে সিপিএম। 'সত্যজিৎ রায়ের রাজ্যে সিনেমার ট্রেলার লঞ্চে বাধা। চলতে চলতে থামিয়ে দেওয়া হয়েছে ট্রেলার। কিছু সমস্যা আছে, জানান হোটেলের আধিকারিক। কী সমস্যা, সে বিষয়ে কিছু জানানো হয়নি। তার কেটে দেওয়া হয়', অভিযোগ পরিচালক বিবেক অগ্নিহোত্রীর। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক
Asansol News: আসানসোল হাসপাতালে 'অভয়া' স্মরণে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। RG Kar Case

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget