এক্সপ্লোর

The Kapil Sharma Show: বেশ কিছুদিন বন্ধ থাকবে 'দ্য কপিল শর্মা শো'? সত্যিটা ঠিক কী?

শোনা যাচ্ছে, বেশ কিছুদিনের জন্য বন্ধ থাকতে চলেছে 'দ্য কপিল শর্মা শো'। আর এই খবর জানার পর থেকেই দর্শকদের মন খারাপ। তাঁরাও নেট মাধ্যমে এই খবরের সত্যতা জানার জন্য অপেক্ষা করছেন।

মুম্বই: টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান 'দ্য কপিল শর্মা শো' (The Kapil Sharma Show)। বহু দর্শক নিয়মিত এই অনুষ্ঠান দেখে থাকেন। কিন্তু সম্প্রতি একটি খবর সোশ্যাল মিডিয়াজুড়ে প্রচারিত হচ্ছে। শোনা যাচ্ছে, বেশ কিছুদিনের জন্য বন্ধ থাকতে চলেছে 'দ্য কপিল শর্মা শো'। আর এই খবর জানার পর থেকেই দর্শকদের মন খারাপ। তাঁরাও নেট মাধ্যমে এই খবরের সত্যতা জানার জন্য অপেক্ষা করছেন।

সদ্যই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি পোস্ট করেছেন কৌতুক অভিনেতা কপিল শর্মা (Kapil Sharma)। যেখানে তিনি তাঁর আগামী শোয়ের সম্পর্কে অনুরাগীদের জানিয়েছেন। তিনি জানিয়েছেন, চলতি বছর বেশ কিছুদিন ধরে তাঁর শো থাকতে চলেছে আমেরিকা এবং কানাডাতে। এরপরই নেট মাধ্যমে 'দ্য কপিল শর্মা শো' বন্ধ থাকার নানা খবর শোনা যাচ্ছে। যদিও কপিল শর্মা কিংবা এই শোয়ের নির্মাতাদের পক্ষ থেকে এখনও পর্যন্ত অফিশিয়ালি কোনও ঘোষণা করা হয়নি শো বন্ধ থাকার প্রসঙ্গে।

আরও পড়ুন - Lara Dutta: করোনা আক্রান্ত লারা দত্ত, তাঁর মুম্বইয়ের বাড়ি সিল করল বিএমসি

জানা যাচ্ছে, চলতি বছর জুন মাসে শুরু হচ্ছে কপিল শর্মার আমেরিকা ও কানাডা সফর। যা চলবে জুলাই পর্যন্ত। কপিল শর্মার বিদেশ সফর ছাড়াও 'দ্য কপিল শর্মা শো' টিমের আরও কিছু চুক্তি থাকার কারণেই বেশ কিছুদিন বন্ধ থাকতে চলেছে জনপ্রিয় এই শো। যদিও এখনও তা অফিশিয়ালি ঘোষণা করা হয়নি টিমের পক্ষ থেকে। 

প্রসঙ্গত, সম্প্রতি ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের (Odisha Chief Minister Naveen Patnaik) সঙ্গে দেখা করেন কমেডিয়ান কপিল শর্মা (Comedian Kapil Sharma)। নন্দিতা দাসের (Nandita Das) পরিচালনায় ভুবনেশ্বরে ছবির শ্যুটিং শুরু করলেন কপিল। ছবির নাম এখনও নিশ্চিত হয়নি। তার আগেই মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সারলেন অভিনেতা। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে সাক্ষাতের সময়ের একাধিক ছবি পোস্ট করেন কপিল শর্মা। ক্যাপশনে লেখেন, 'ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে সাক্ষাৎ করে আপ্লুত। দুর্দান্ত আপ্যায়ন ও আমাদের খুব কাছের মনে করানোর জন্য ধন্যবাদ। আপনার রাজ্যের মতোই আপনার হৃদয়ও খুব সুন্দর।'

সেরা শিরোনাম

Bollywood Actor: দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
Sandip Roy: সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget