এক্সপ্লোর

অভিনেত্রীদের জন্য নিয়ম আলাদা, তাই অমিতাভ এখনও অভিনয় করলেও আমি চরিত্র পাই না, বললেন শর্মিলা ঠাকুর

মুম্বই: একটা বয়স পেরিয়ে এলে বলিউড অভিনেত্রীদের জন্য অভিনয়ের সুযোগ কমে আসে। সব অভিনেত্রীকে কোনও না কোনও সময় যেতে হয় এই পরিস্থিতির মধ্য দিয়ে। বললেন শর্মিলা ঠাকুর। হিন্দি ছবিতে অভিনেতা ও অভিনেত্রীদের জন্য আলাদা আলাদা নিয়ম বলে মন্তব্য করেছেন তিনি। বহুদিন বড় পর্দায় দেখা যায়নি শর্মিলাকে। এ ব্যাপারে তিনি বলেছেন, তাঁর সঙ্গে নতুন কিছু ঘটেনি। নির্দিষ্ট একটা বয়সের পর সব অভিনেত্রীর সঙ্গে এমনটা হয়। মাধুরী দীক্ষিতের বয়স অনেক কম, তাঁর সঙ্গেও এটা ঘটেছে। দেড় ইশকিয়ার পর আর ছবি পাননি তিনি। অথচ অমিতাভ বচ্চনের ক্ষেত্রে নিয়ম আলাদা। সুজিত সরকারের মত পরিচালক ওঁর কথা মাথায় রেখে চরিত্র তৈরি করেন। বিগ বি এখন যে জায়গায় পৌঁছেছেন, তার জন্য কঠোর পরিশ্রম করতে হয়েছে তাঁকে। তা মেনে নিয়েছেন শর্মিলা। কিন্তু তাঁর বক্তব্য, অমিতাভ যে সুবিধে পেয়েছেন তা অভিনেত্রীরা পান না। ঋভু দাশগুপ্তর ছবি টিইথ্রিএনের কথা ভাবুন। কোরীয় ছবির রিমেক। অমিতাভকে জায়গা দিতে মহিলা চরিত্রকে পুরুষ চরিত্রে বদলে দেওয়া হল। অথচ মহিলা শিল্পীদের এমন সুযোগ কেউ করে দেন না। পাশাপাশি আবার অমিতাভ যদি আইনজীবীর চরিত্রে না থাকতেন, তাহলে পিঙ্ক কেউ দেখত না। সিনেমা সমাজের বাস্তবটা তুলে ধরে। কোনও মহিলার কথা ভেবে এমন চরিত্র তৈরি হয় না, কারণ তাতে তিনি মুখ্য চরিত্র হয়ে যাবে। কিন্তু আশার কথা, আঞ্চলিক ছবির ক্ষেত্রে নিয়মটা অন্যরকম। বয়স্ক অভিনেত্রীদের কথা ভেবে গুরুত্বপূর্ণ চরিত্র নির্মাণ হয় সেখানে।

সেরা শিরোনাম

Bhaswar Chatterjee: হাসপাতালে ভর্তি হওয়ার বদলে শ্যুটিং ফ্লোরে হাজির ভাস্বর! 'মাথা ঘুরত, কষ্ট হত..' প্রকাশ্যে অজানা ঘটনা
হাসপাতালে ভর্তি হওয়ার বদলে শ্যুটিং ফ্লোরে হাজির ভাস্বর! 'মাথা ঘুরত, কষ্ট হত..' প্রকাশ্যে অজানা ঘটনা
Ranojoy Bishnu: শ্যুটিং করতে গিয়ে মাথা ঘুরছে, ভীষণ দুর্বল! অসুস্থ রণজয়, কী হয়েছে নায়কের?
শ্যুটিং করতে গিয়ে মাথা ঘুরছে, ভীষণ দুর্বল! অসুস্থ রণজয়, কী হয়েছে নায়কের?
Aamir Khan: বিয়ের পরে প্রথম করবা চৌথ আমির-গৌরীর, হাতে হাত রেখে সামিল হলেন বলিউডি উদযাপনের
বিয়ের পরে প্রথম করবা চৌথ আমির-গৌরীর, হাতে হাত রেখে সামিল হলেন বলিউডি উদযাপনের
Indranil Sen: দাম ৪ হাজার টাকা! পাস কিনলে তবেই দুর্গাপুজো দেখার অনুমতি! ইন্দ্রনীলের ভয়াবহ দুর্নীতি প্রকাশ্যে
দাম ৪ হাজার টাকা! পাস কিনলে তবেই দুর্গাপুজো দেখার অনুমতি! ইন্দ্রনীলের ভয়াবহ দুর্নীতি প্রকাশ্যে

ভিডিও

Swasthya Sathi Card: স্বাস্থ্যসাথীতেও 'ভূত'! ২৫ থেকে ৩০ লক্ষ ভুয়ো কার্ডের খোঁজ
West Midnapore: সবং-য়ে সরকারি আধিকারিককে মারধরের অভিযোগ, গ্রেফতার বিজেপি কর্মী শান্তনু মিশ্র
Odisha News | ওড়িশার বিভিন্ন নদী প্লাবিত, প্রবল বৃষ্টিতে বন্যা পরিস্থিতি । চলছে উদ্ধারকাজ
Locket On Mamata |
Abhishek Banerjee |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget