এক্সপ্লোর

খানদের বাইরেও বলিউডে আরও অনেক প্রতিভাধর তারকা রয়েছেন, বললেন আমির

মুম্বই: বলিউডে খান অভিনেতাদের পাশাপাশি আরও অনেক প্রতিভাশালী ও জনপ্রিয় শিল্পী রয়েছেন। তাই স্টারডমের কথা বললে শুধু খান অভিনেতাদের নাম নিলেই তা যথেষ্ট নয়। এমনই মন্তব্য করলেন হিন্দি সিনেমার তিন খান অভিনেতার একজন আমির। এই প্রসঙ্গে আমির অক্ষয় কুমারের নাম উল্লেখ করে বলেছেন, ‘টয়লেট: এক প্রেম কথা’ তো এখন রমরমিয়ে চলছে বক্সঅফিসে। আমির বলেছেন, তারকাদের কথা বলতে শুধুমাত্র তিনটি নাম (শাহরুখ, সলমন ও আমির) নিয়ে কথা বলাটা যুক্তিযুক্ত নয়। এর বাইরেও ফিল্ম ইন্ডাস্ট্রিতে আরও অনেক তারকা রয়েছেন, যাঁদের জনপ্রিয়তাও প্রশ্নাতীত। এই তো অক্ষয়ের ‘টয়লেট: এক প্রেম কথা’ দারুন চলছে। দর্শকরা দারুন পছন্দও করছেন। উল্লেখ্য,শাহরুখ ও সলমনের শেষ দুটি ছবি ‘জব হ্যারি মেট সেজল’ এবং ‘টিউবলাইট’ বক্স অফিসে ব্যর্থ হয়েছে। দর্শকরা এখন তারকা-নির্ভর সিনেমা থেকে বিষয়বস্তু নির্ভর সিনেমার দিকে ঝুঁকেছেন কিনা, এই প্রশ্ন এখন উঠতে শুরু করেছে বলিউডের অন্দরে। এ সংক্রান্ত প্রশ্নের উত্তরে আমির বলেছেন, সৃষ্টিশীল জগতে যুক্তদের জীবনে ওঠা-পড়া রয়েইছে। প্রত্যেকেই এমন কিছু কাজ করতে চান, যা মানুষ পছন্দ করবে। আর তা করতে গিয়ে কখনও সাফল্য আসে, কখনও ব্যর্থতা। এতে সংশ্লিষ্ট কারুর তারকা-ভাবমূর্তির ওপর কোনও প্রভাব পড়ে বলে তিনি মনে করেন না বলে জানিয়েছেন আমির। তাঁর আগামী প্রোডাকশন ‘সিক্রেট সুপারস্টার’-এর গান লঞ্চ অনুষ্ঠানে এ কথা বলেছেন আমির। ‘সিক্রেট সুপারস্টার’ একটি তরুণীর কাহিনী, যে গায়িকা হতে চায়। সিনেমায় সংগীতকারের চরিত্রে দেখা যাবে আমিরকে। আগামী ১৯ অক্টোবর সিনেমাটি মুক্তি পাবে।

সেরা শিরোনাম

Ranojoy Bishnu: পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?
পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?
Big Boss Bangla: ঘরের দেওয়ালে লেখা সমস্ত 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর! ফের নতুন বিতর্ক বিগ বসে
ঘরের দেওয়ালে লেখা সমস্ত 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর! ফের নতুন বিতর্ক বিগ বসে
Govinda-Sunita: '৪০ বছরের বিয়ে আমাদের, মেরামত করার চেষ্টা করব..' গোবিন্দের সঙ্গে সম্পর্ক নিয়ে ফের মুখ খুললেন সুনীতা
'৪০ বছরের বিয়ে আমাদের, মেরামত করার চেষ্টা করব..' গোবিন্দের সঙ্গে সম্পর্ক নিয়ে ফের মুখ খুললেন সুনীতা
Vicky Katrina: দীপাবলির দিন ছেলের ছবি প্রকাশ করলেন ভিকি-ক্যাটরিনা, সদ্যই এক বছর পূর্ণ করেছে বিহান
দীপাবলির দিন ছেলের ছবি প্রকাশ করলেন ভিকি-ক্যাটরিনা, সদ্যই এক বছর পূর্ণ করেছে বিহান

ভিডিও

Kali Puja 2026: কামাখ্যা মন্দিরে রীতি মেনে যজ্ঞ, ভক্তদের ভিড় | Maa Kamakhya Temple | ABP Ananda
Kalipuja 2026 | তারাপীঠে আজও ভক্ত সমাগম। চলছে মায়ের আরাধনা
Sarsuna News | কালীপুজোর রাতে সরশুনায় চলল গুলি! অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ
Raiganj News:
Suvendu Adhikari|

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget