এক্সপ্লোর

Tiger Shroff Firing Case: টাইগার শ্রফকে গুলি করেই নয়া ছক! মাথা ন্যাড়া করে বারবার বাড়ি বদল, অভিযুক্তের খেল ফাঁস

টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য। পরিচয় গোপন করতে মাথা ন্যাড়া ও বারবার ভাড়াবাড়ি বদলের অভিযোগ হৃতিক কুমার ওরফে রোশনের বিরুদ্ধে।

মুম্বই: বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় তদন্তে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। পুলিশের নজর এড়াতে নিজের চেহারা বদলানো থেকে শুরু করে বারবার ভাড়াবাড়ি পরিবর্তন—একাধিক কৌশল নিয়েছিল বলে অভিযোগ মূল অভিযুক্ত হৃতিক কুমার ওরফে রোশন ফাইটারের বিরুদ্ধে। তদন্তকারীদের দাবি, গ্রেফতার এড়াতেই এই পদক্ষেপ করেছিল সে।

তদন্তকারীদের দাবি, বিহারের বেগুসরাইয়ের বাসিন্দা হৃতিক প্রায় চার বছর আগে মুম্বইয়ে আসে। সেখানে সে র‌্যাপিডো চালকের কাজ করত। মুম্বইয়ে আসার আগে তার লম্বা চুল ছিল। কিন্তু টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর পরিকল্পনার প্রায় দু’মাস আগে সে মাথা ন্যাড়া করে ফেলে বলে তদন্তে উঠে এসেছে।

পুলিশের অনুমান, এলাকার মানুষ যাতে সহজে তাকে চিনতে না পারেন, সেই উদ্দেশ্যেই নিজের চেহারায় এই পরিবর্তন এনেছিল অভিযুক্ত। তবে ঘটনার দিন গুলি চালানোর সময় তার চুল কিছুটা বড় হয়ে গিয়েছিল বলে তদন্তকারীদের দাবি।

বারবার বদল ভাড়াবাড়ি

শুধু চেহারা বদল নয়, মুম্বইয়ে বারবার ভাড়াবাড়ি পরিবর্তন করার অভিযোগও উঠেছে হৃতিকের বিরুদ্ধে। তদন্তকারীদের সন্দেহ, পুলিশের নজর এড়াতেই সে একের পর এক বাসস্থান বদল করছিল।

আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। গ্রেফতারের পর পুলিশকে যে ঠিকানা দিয়েছিল অভিযুক্ত, সেটি তার পুরনো বাসস্থানের ঠিকানা বলে জানা গিয়েছে। ওই বাড়ি সে কয়েক মাস আগেই ছেড়ে দিয়েছিল বলে তদন্তকারীদের দাবি।

স্থানীয় বাসিন্দাদের বক্তব্য অনুযায়ী, হৃতিক সাধারণত নিজের মতো থাকত এবং প্রতিবেশীদের সঙ্গে খুব বেশি মেলামেশা করত না। তার বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ ওঠায় তাঁরা বিস্মিত।

কীভাবে গ্রেফতার তিন অভিযুক্ত?

রবিবার সন্ধ্যায় মুম্বইয়ের জুহু এলাকায় টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে। সেই সময় অভিনেতার গাড়িতে হামলার ঘটনায় তাঁর চালক-সহ আরও এক ব্যক্তি আহত হন বলে জানা গিয়েছে। অভিনেতা নিজে অক্ষত থাকেন।

এই ঘটনায় হৃতিক কুমার ওরফে রোশন, হরিয়ানার রেহান এবং ফুল সিংকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিন অভিযুক্তের বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের সঙ্গে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের যোগের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।

রাজস্থানের কোটা স্টেশনে ট্রেনে যাত্রার সময় তিনজনকে আটক করা হয়। তদন্তকারীদের দাবি, হামলার পর তারা মুম্বই ছেড়ে পালানোর চেষ্টা করেছিল। গোটা ঘটনার পিছনে কারা রয়েছে, হামলার উদ্দেশ্য কী এবং অভিযুক্তদের প্রত্যেকের নির্দিষ্ট ভূমিকা কী ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

টাইগার শ্রফের উপর হামলার ঘটনায় তদন্ত এখনও চলছে। অভিযুক্তদের জেরা করে এই ঘটনার নেপথ্যে থাকা বৃহত্তর ষড়যন্ত্র সম্পর্কে আরও তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Sharad Kapoor: শরদ কপূরের আবেদন সাড়া দিয়ে পাশে দাঁড়ালেন সলমন, সোনু! 'জোশ'খ্য়াত অভিনেতার সঙ্গে কাজ করবেন সুদ?
শরদ কপূরের আবেদন সাড়া দিয়ে পাশে দাঁড়ালেন সলমন, সোনু! 'জোশ'খ্য়াত অভিনেতার সঙ্গে কাজ করবেন সুদ?
Rituparna Sengupta: দর্শক ভুলে যান অভিনয়টা পেশা, কিন্তু আমরাও রক্তমাংসের মানুষ: ঋতুপর্ণা সেনগুপ্ত
দর্শক ভুলে যান অভিনয়টা পেশা, কিন্তু আমরাও রক্তমাংসের মানুষ: ঋতুপর্ণা সেনগুপ্ত
Big Boss Bangla: মাটনে চিনির সিরাপ, বিগ বসের ঘরে সৃজলার ব্যবহারে বিরক্ত সৌরভ! কী বললেন?
মাটনে চিনির সিরাপ, বিগ বসের ঘরে সৃজলার ব্যবহারে বিরক্ত সৌরভ! কী বললেন?
Big Boss Bangla: 'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
Advertisement

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget