এক্সপ্লোর

Unknown Story about ACP Pradyuman: ছিলেন ব্যাঙ্ক কর্মী, হলেন 'এসিপি প্রদ্যুমন'.. আড়ালেই রয়ে গেল এই অভিনেতার আসল পরিচয়

Hindi Serial CID: অভিনেতা হিসেবে তিনি পরিচিত হলেও, শিবাজী কখনও ভাবেনইনি অভিনয় তাঁর কেরিয়ার হয়ে উঠবে। একসময়ে ব্যাঙ্কের অফিসার হিসেবে কাজ করতেন তিনি

কলকাতা: 'কুছ তো গড়বড় হ্যায়....', ৯০-এর দশকে যাঁরা জন্মেছেন, এই সংলাপ তাঁদের অনেকেরই চেনা। কিশোর বয়সে টিভির পর্দায় এই সাসপেন্স শো দেখার আগ্রহ ছিল অনেক কিশোর কিশোরীরই। তখন টিভির পর্দায় এত সাসপেন্স থ্রিলারের রমরমা ছিল না। আর তাই, কিশোর বয়সে এই ধারাবাহিক বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। আর সেই জনপ্রিয়তা এতটাই যে একটি ধারাবাহিক চলেছিল টানা ২০ বছর! আর সেই ধারাবাহিকের যিনি 'এসিপি' আজ তাঁর জন্মদিন। এসিপি প্রদ্যুমন (ACP Pradyuman) নামের আড়ালে যেন হারিয়েই গিয়েছে এই অভিনেতার আসল নামটা। শিবাজী সতম (Shivaji Satam)। আজ এই অভিনেতার জন্মদিন। টিভির পর্দায় যাঁকে চিনে এসেছেন এসিপি প্রদ্যুমন হিসেবে, দুঁদে সেই অভিনেতা সম্পর্কে অনেক তথ্যই জানতেন না অনেকে। 

মহারাষ্ট্রের দেবগড়ে জন্মগ্রহণ করেছিলেন শিবাজী। অভিনেতা হিসেবে তিনি পরিচিত হলেও, শিবাজী কখনও ভাবেনইনি অভিনয় তাঁর কেরিয়ার হয়ে উঠবে। একসময়ে ব্যাঙ্কের অফিসার হিসেবে কাজ করতেন তিনি। ১৯৮০ সালে প্রথম 'রিস্তে-নাতে' ধারাবাহিকের হাত ধরে ছোটপর্দায় পা রাখেন শিবাজী। এরপরে বিরতি, ১৯৮৮ সালে ফের একটি জনপ্রিয় সিরিজে ছোটপর্দায় দেখা যায় শিবাজীকে। 

ধারাবাহিক ও সিনেমা মিলিয়ে হিন্দি ও মারাঠি ভাষায় একাধিক কাজ করেছেন তিনি, তবে তাঁকে পরিচিতি এনে দিয়েছিল 'সিআইডি' (CID)। অন্যান্য ধারাবাহিকের থেকে সেই সময়ে দাঁড়িয়ে একেবারে অন্য পথে হেঁটেছিল এই ধারাবাহিক। একদল অফিসারের বিভিন্ন কঠিন কেস সমাধান করার গল্প তুলে ধরা হত এক একটা এপিসোডে। বেশিরভাগ সময়েই থাকত আউটডোর শ্যুটিং। তুলে ধরা হল কেস সমাধান থেকে শুরু করে ফরেন্সিকের বিভিন্ন খুঁটিনাটি। সেই শো ভীষণ জনপ্রিয় হয়েছিল একসময়ে। সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন অভিনেতা অভিনেত্রী এই শো থেকে যোগ-বিয়োগ হলেও, রয়ে গিয়েছিলেন এসিপি প্রদ্যুমন, অভিজিৎ, দয়া ও ফ্রেডিক্স। 

জনপ্রিয়তার কারণেই ২০ বছর ধরে চলেছিল এই ধারাবাহিক। ২০১৮ সালে হয় এই ধারাবাহিকের শেষ সম্প্রচার। 'আদালত' বা তারাক মেহতা কা উল্টা চশমা-র মতো জনপ্রিয় ধারাবাহিকে তাঁকে দেখা গেলেও, শিবাজী আর এসিপি প্রদ্যুমন যেন মুদ্রার এপিঠ ওপিঠ। এখনও বিভিন্ন ছবি ও ধারাবাহিকে, বিভিন্ন চরিত্রে অভিনয় করে চলেছেন শিবাজী। জন্মদিনে তাঁর দীর্ঘ জীবনের শুভকামনা জানায় এবিপি লাইভ (ABP Live)

আরও পড়ুন: Sana Ganguly Lifestyle: অফিস যান লোকাল ট্রেনে, পাতে নিরামিষ খাবার! এত সাধারণ জীবন সৌরভ-কন্যার!

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

সেরা শিরোনাম

Priyanka Chopra: দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
Big Boss Bangla: বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
Tollywood News: নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
Ranojoy Bishnu: পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?
পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?

ভিডিও

Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE
Bhatar News | ভাতারে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার অভিযুক্ত | ABP Ananda LIVE
Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
Sonia Gandhi: ‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
Weather Update: আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
Japan Typhoon Alert: জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
Embed widget