এক্সপ্লোর

Tom Cruise: 'চিকেন টিক্কা মসালা'-এ মজলেন হলি অভিনেতা টম ক্রুজ

Tom Cruise: কাজের ফাঁকে 'মি টাইম' কাটাতে দেখা গেল অভিনেতা টম ক্রুজকে। বার্মিংহামের ভারতীয় রেস্তোরাঁয় চেখে দেখলেন চিকেন টিক্কা মসালা। কেমন লাগল সেই ডিশ? রেস্তোরাঁর তরফে করা সোশাল মিডিয়া পোস্ট ভাইরাল।

বার্মিংহাম: একটানা শ্যুটিংয়ের ফাঁকে খানিক ব্রেক। 'মি-টাইম' কাটাতে রেস্তোরাঁয় ভোজন পর্ব। আর সেই ছবি পোস্ট হতেই উল্লসিত বিখ্যাত হলিউড অভিনেতার ভারতীয় অনুরাগীরাও। অবশ্য সেই অভিনেতা যদি টম ক্রুজ (Tom Cruise) হন তাহলে তো উচ্ছ্বাসের কারণ আছে বটে।

আপাতত 'মিশন ইম্পসিবল ৭' ছবির শ্যুটিংয়ে ব্যস্ত বিখ্যাত অভিনেতা টম ক্রুজ। সপ্তাহান্তে কাজের ফাঁকে তাঁকে খানিক অবসর খুঁজতে দেখা গেল এক ভারতীয় খাবারের রেস্তোরাঁয়। সেখানে গিয়ে অর্ডার দেন চিকেন টিক্কা মসালা। তবে একবার নয়, ডিশটি তাঁর এতই পছন্দ হয়েছে যে দু'বার অর্ডার করেন একই খাবার। আর সেই খবর নিজেদের সোশাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করেছে লন্ডনের বিখ্যাত ইন্ডিয়ান রেস্তোরাঁ 'আশাস্'। সেই পোস্ট দেখেই উচ্ছ্বসিত ভারতীয় অনুরাগীরা।

নিজেদের ট্যুইটা হ্যান্ডলে 'আশাস্'-এর বার্মিংহাম শাখা একটি ছবি পোস্ট করেছে। ফ্রেমে পোজ দিতে দেখা যাচ্ছে ৫৯ বছরের টম ক্রুজকে, ক্যাপশনে লেখা, 'টম ক্রুজকে স্বাগত জানাতে পেরে খুবই আনন্দিত।'

 

রেস্তোরাঁর পক্ষে জানানো হয়, 'টম আমাদের বিখ্যাত চিকেন টিক্কা মসালা অর্ডার করেন এবং সেটা তাঁর এতই পছন্দ হয় যে শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আবার একই জিনিস অর্ডার করেন - সবচেয়ে বড় প্রশংসা।'

যদিও 'আশাস্'-এ এমনিও অনেক বিখ্যাত ব্যক্তিত্বরা খেতে আসেন। বিখ্যাত বলি তারকারা, যেমন অনিল কপূর, শাহরুখ খান, প্রিয়ঙ্কা চোপড়া, অমিতাভ বচ্চন এবং আরও অনেকেই এই রেস্তোরাঁয় এসেছেন। এই রেস্তোরাঁর চিকেন টিক্কা মসালার কথা তারকা মহলে বহু চর্চিত।

সেরা শিরোনাম

Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
Sara Tendulkar Marriage: সচিনকন্যা সারা তেন্ডুলকরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন সানি দেওলপুত্র রাজবীর?
সচিনকন্যা সারা তেন্ডুলকরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন সানি দেওলপুত্র রাজবীর?
Sadhak Bamakhyapa: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে মিলবে সমাধানসূত্র? হিন্দি ছবির দাপটে 'সাধক বামাক্ষ্যাপা'-কোণঠাসা, ফুঁসছে টলিপাড়া
মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে মিলবে সমাধানসূত্র? হিন্দি ছবির দাপটে 'সাধক বামাক্ষ্যাপা'-কোণঠাসা, ফুঁসছে টলিপাড়া
Sadhak Bamakhyapa: সপ্তাহান্তেই সমস্ত সিনেমাহল থেকে সরে যাচ্ছে সব্যসাচীর 'সাধক বামাক্ষ্যাপা'? হিন্দি ছবির দাপটেই চূড়ান্ত সিদ্ধান্ত?
সপ্তাহান্তেই সমস্ত সিনেমাহল থেকে সরে যাচ্ছে সব্যসাচীর 'সাধক বামাক্ষ্যাপা'? হিন্দি ছবির দাপটেই চূড়ান্ত সিদ্ধান্ত?

ভিডিও

Basirhat News | তৃণমূলে ভাঙন ধরিয়ে শক্তি বাড়াচ্ছে NCPI, পার্টি অফিসও দখল
Suvendu Adhikari | গুরু নানক জয়ন্তী উপলক্ষে হাওড়ার বালির গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Supreme Court - SIR News | নাম তোলার জন্য যাঁরা আবেদন করেছেন তাঁদের মামলা আলাদা রাখতে ECI-কে বলল সুপ্রিম কোর্ট
Dilip Ghosh on SIR |
Municipal Elections | পুরভোট নিয়ে অনিশ্চয়তা, সুপ্রিম কোর্টে মামলা, হাওড়া নিয়ে পিছিয়ে গেল শুনানি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget