এক্সপ্লোর

Tom Cruise First Oscar: সিনেমা বানান না, তিনিই সিনেমা…৬৩ বছর বয়সে ‘সাম্মানিক অস্কার’ পেলেন টম ক্রুজ

Tom Cruise: পৃথিবীর অন্যতম সেরা তারকা, চলচ্চিত্র শিল্পী টম ক্রুজ এবার সর্বোচ্চ সম্মানে সম্মানিত হলেন।

নয়াদিল্লি: নয় নয় করে জীবনের ছয়টি বসন্ত পার করে ফেলেছেন। কিন্তু আজও পৃথিবীর অন্যতম সেরা তারকা হিসেবে গণ্য হন। কোনও ইঁদুর দৌড়ে নেই তিনি, কিন্তু এক মুহূর্ত থেমেও নেই। বিপর্যয়, মোকাবিলা সব পেরিয়ে একের পর এক ছবি তৈরি করে চলেছেন। তাই যতই খরা চলুক না কেন, তাঁর হাত ধরেই বার বার চাঙ্গা হয়ে ওঠে হলিউড। পৃথিবীর অন্যতম সেরা তারকা, চলচ্চিত্র শিল্পী টম ক্রুজ এবার সর্বোচ্চ সম্মানে সম্মানিত হলেন। ‘সাম্মানিক অস্কার’ পেলেন তিনি। (Tom Cruise)

টম ক্রুজ, সিনেমাপ্রেমীদের জন্য একটি নামই যথেষ্ট। গোড়ার দিকে মিষ্টি হাসি, নিষ্পাপ চাহনি যেমন মন কেড়ে নিত সকলের, বয়স যত বেড়েছে, নিজেকে ততই ভেঙেছেন, ততই গড়েছেন। যে সুদর্শন চেহারার জন্য় এত উন্মাদনা, তাকে আড়াল করতেও পিছপা হননি। অভিনয়ক্ষমতা যেমন প্রমাণ করেছেন, তেমনই বুঝিয়ে দিয়েছেন, তিনিই হলেন ‘আল্টিমেট হিরো’। ৬০ পেরিয়েও তাই কোনও ‘মিশন’ ‘ইমপসিবল’ নয় তাঁর কাছে। (Tom Cruise First Oscar)

কিন্তু এতকিছু সত্ত্বেও এতদিন সেরার শিরোপা থেকে বঞ্চিতই ছিলেন টম। একাধিক বার মনোনীত হলেও, ‘অস্কার’ হাতে ওঠেনি এতদিন। ৬৩ বছর বয়সে অবশেষে ‘সাম্মানিক অস্কার’ পেলেন তিনি। আর সেই পুরস্কার হাতে নিয়েও নিজের গুণগান করা তো দূর, বরং নিজের সাফল্যের কৃতিত্ব অন্যদেরই দিতে দেখা গেল তাঁকে। কৃতজ্ঞতা প্রকাশ করলেন দর্শকদের কাছে।  বিনম্র সুরে টম বললেন, “ছবি তৈরি করা আমার পেশা নয়, আমিই ছবি।” এ যেন দর্শকদের মনের কথাই বললেন টম, তিনি সিনেমা বানান না, তিনি নিজেই সিনেমা। আর তাতেই হাততালিতে মুখরিত হয়ে উঠল গোটা হলিউড। 

এতদিন ‘অস্কার’ থেকে কেন বঞ্চিত ছিলেন টম, সেই নিয়ে হতাশা ব্যক্ত করেছেন তাঁর অনুরাগীরা। প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে একাধিক তত্ত্বও উঠে এসেছেন। সিনেমাপ্রেমীদের একাংশের মতে, হলিউড তাঁদেরই সম্মান জানায়, যাঁরা নিজেদের কষ্ট-যন্ত্রণা তুলে ধরেন। তুলে ধরেন, চরিত্রের জন্য কত খেটেছেন, মানসিক ভাবে কত ঝড়ঝাপটা সয়েছেন, চরিত্রের মধ্যে কতটা ডুবে গিয়েছিলেন। কিন্তু টম কোনও দিনই সেই গোত্রে ঢোকেননি, ঢোকার চেষ্টাও করেননি। নিজের পেশাকে উপভোগ করেছেন চুটিয়ে। কে কী বলল, কে কী ভাবল, পরোয়া করেননি কখনও। নিজেকে জাহির করার পরিবর্তে এগিয়ে দিয়েছেন অন্যকে। 

তাই অনুরাগীদের মতে, শেষ পর্যন্ত ‘অস্কারে’ টমকে সম্মানিত করতে বাধ্য হল হলিউড। টম যে ‘সাম্মানিক অস্কার’ নিতে আসবেন, তাও কল্পনাতীত ছিল অনেকের কাছে। কিন্তু বরাবরের মতোই ভাবনার ঊর্ধ্বে রইলেন টম। তই সিনেমাপ্রেমীরা বলছেন, "টম অস্কার পেলেন না, অস্কার টমকে পেল।"

 

সেরা শিরোনাম

Nandini Dutta: বিগ বসের সফর শেষ, নন্দিনীকে নিতে বিমানবন্দরে এলেন বাবা, বললেন, 'ও বাড়িতেও তো...'
বিগ বসের সফর শেষ, নন্দিনীকে নিতে বিমানবন্দরে এলেন বাবা, বললেন, 'ও বাড়িতেও তো...'
Nandini Dutta: 'আমি বুঝিনি.. সবকিছুর একটা সীমা থাকে', বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে প্রথম পোস্ট নন্দিনীর! কী লিখলেন?
'আমি বুঝিনি.. সবকিছুর একটা সীমা থাকে', বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে প্রথম পোস্ট নন্দিনীর! কী লিখলেন?
Nandini Dutta: রাজবীরের গায়ে বারে বারে হাত তোলাই 'কাল'! বিগ বসের বাড়ি থেকে বের করে দেওয়া হল নন্দিনীকে
রাজবীরের গায়ে বারে বারে হাত তোলাই 'কাল'! বিগ বসের বাড়ি থেকে বের করে দেওয়া হল নন্দিনীকে
Lawrence Bishnoi: আমেরিকায় গ্রেফতার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের ১ সদস্য, রোহিত শেট্টির বাড়ির বাইরে গুলি চলার পিছনে ছিল সে
আমেরিকায় গ্রেফতার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের ১ সদস্য, রোহিত শেট্টির বাড়ির বাইরে গুলি চলার পিছনে ছিল সে

ভিডিও

CM Suvendu Adhikari:
Mamata Banerjee:
Kalipuja 2026| ৯১ তম বর্ষে নিমতলা অক্ষয় স্পোর্টিং ক্লাবের মণ্ডপে ঝিনুক দিয়ে বিভিন্ন ধরণের নকশা
CM Suvendu Adhikari:
Kalipuja | এবারের অন্যতম সেরা পুজোর পুরস্কার পেল মধ্য কলকাতার আমহার্স্ট স্ট্রিট একতা সঙ্ঘের পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget