এক্সপ্লোর

Top Entertainment News: কলকাতায় আসছেন রণবীর সিং ও আলিয়া ভট্ট ,কলকাতাকে সাক্ষী রেখে প্রকাশ্য়ে বিক্রমের প্রথম গান

Top Entertainment News: 'রকি অউর রানি কী প্রেম কাহানি'-র নতুন গানের মুক্তি, কলকাতায় আসছেন রণবীর সিং ও আলিয়া ভট্ট। অন্য়দিকে, কলকাতাকে সাক্ষী রেখে বিক্রমের প্রথম প্লেব্যাক, মুক্তি পেল 'রাতের কাছে'।

কলকাতা: হাতে আর মাত্র কয়েকদিন। চলতি মাসের ২৮ জুলাই মুক্তি পাচ্ছে 'রকি অউর রানি কী প্রেম কাহানি'। তাই ছবির প্রচার তুঙ্গে। বলিউডসূত্রের খবর এই ছবির নতুন গান 'ধিন্ডোরা বাজে রে'-এর মুক্তির জন্য় সোমবার কলকাতায় আসছেন অভিনেতা আলিয়া ভট্ট (Alia Bhatt) ও রণবীর সিংহ (Ranveer Singh)। 

এই ছবির তিনটি গান ইতিমধ্যেই প্রকাশ্য়ে এসেছে। তাই আপাতত চতুর্থ গানের অপেক্ষায় রয়েছে দর্শক। 'ধিন্ডোরা বাজে রে' গানটি দুর্গাপুজার থিমকে কেন্দ্র করে শুটিং করা হয়েছে। আর এই ছবিতে আলিয়ার চরিত্রটি বাঙালি। গানে দেখা যাচ্ছে আলিয়া ও রণবীরের গানের তাল পা মেলাচ্ছেন। সিনেমার ট্রেলারে ইতিমধ্য়েই এই গানের ঝলক দেখা গেছে। 

অন্য়দিকে, অভিনয়ের পরে এবার গান। সদ্য মুক্তি পাওয়া ছবি 'শহরের উষ্ণতম দিনে' (Sohorer Ushnotomo Dine)-র 'রাতের কাছে' এবার মুক্তি পেল ছবির নায়ক বিক্রম চট্টোপাধ্যায়ের (Vikram Chatterjee)-র কন্ঠে। এটাই অভিনেতার প্রথম প্লে-ব্যাক। আজ সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেয়েছে বিক্রমের নতুন এই গান আর তার সঙ্গে মানানসই কলকাতার ছবি। এই প্রথম গান গাইলেন বিক্রম। সোশ্যাল মিডিয়ায় এই গান শেয়ার করে অভিনেতা লিখেছেন, 'আমার প্রথম গান... দয়া করে, ভালবাসায় ভরিয়ে দেবেন।' অরিত্র সেনের (Aritra Sen)-এর ছবি 'শহরের উষ্ণতম দিনে'-র প্রাণকেন্দ্র কলকাতা। এই ছবিতে কলকাতাকে তুলে ধরা হয়েছে ভীষণ সুন্দরভাবে। বক্সঅফিসেও সাফল্য পেয়েছে সেই ছবি। 

অন্য়দিকে, শুরু হতে চলেছে ১৪তম ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন (The Indian Film Festival of Melbourne)। আর সেখানেই বিশেষ সম্মান জানানো হবে পরিচালক কর্ণ জোহরকে। সম্প্রতি বলিউডসূত্রে পাওয়া খবর অনুযায়ী, অভিনেতা কার্তিক আরিয়ানকেও দেখা যাবে কর্ণ জোহরের সঙ্গে মঞ্চ শেয়ার করতে। উল্লেখ্য়, কর্ণ জোহরের সঙ্গে 'দোস্তানা ২' ছবিতে কাজ করার কথা ছিল কার্তিক আরিয়ানের। কিন্তু পরবর্তী সময়ে তাঁকে এই প্রযেক্ট থেকে বের করে দেওয়া হয়। জানা যায় কোনও কারণে কর্ণ ও কার্তিকের মধ্য়ে বিবাদ হয়। আর তার জেরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

অন্য়দিকে, তাঁর পোশাক নির্বাচনের অভিনবত্বের জন্য সবসময়েই খবরের শিরোনামে থাকেন তিনি। পাপারাৎজিদের সৌজন্যে সোশ্যাল মিডিয়ায় হামেশাই ছড়িয়ে পড়ে তাঁর ছবি। তিনি উরফি জাভেদ (Uorfi Javed)। তিনি মানেই যেন সোশ্যাল মিডিয়া সেনসেসন, ভাইরাল। সম্প্রতি, মুম্বই থেকে গোয়া সফর করছিলেন তিনি। আর সেখানেই, বিমানে একটি অপ্রিয় ঘটনার শিকার হন উরফি। সোশ্যাল মিডিয়ায় সেই ঘটনার কথা শেয়ার করে নিয়েছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায়, ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করে নিয়েছেন তিনি। সেই সঙ্গে ঘটনার কথাও লিখেছেন। ইকোনমি ক্লাসে করে মুম্বই থেকে গোয়া সফর করছিলেন উরফি। আর সেখানেই এক ব্যক্তি হঠাৎ করে তাঁকে উদ্দেশ্য করে অশ্লীল ইঙ্গিত করতে থাকে ও অকথ্য ভাষায় কথা বলতে থাকে। উরফি প্রতিবাদ করায় ওই ব্যক্তির বন্ধুরা বলেন, ও মদ্যপ।

এই ঘটনায় বিস্তারিত বিবৃতি করে উরফির উপলদ্ধি, 'কোনও মানুষ মদ্যপ হলে সে মেয়েদের অসম্মান করার অধিকার পেয়ে যায় না। আমি পাবলিক ফিগার হতে পারি কিন্তু পাবলিক প্রপার্টি নই (আমি জনগণের মধ্যে পরিচিত মুখ হতে পারি কিন্তু জনগণের সম্পত্তি নয়)। উরফির এই প্রতিবাদের পাশে দাঁড়িয়েছেন অনেকে। তবে উরফি এই ঘটনায় আইনত কোনও পদক্ষেপ নিয়েছেন বলে জানা যায়নি। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী
NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget