এক্সপ্লোর

Top Entertainment News: অমিতাভের 'জলসা'য় মমতা, রাখি বাঁধলেন 'বিগ বি'র হাতে, বৈষ্ণদেবী মন্দিরে পুজো দিলেন শাহরুখ

Entertainment News Today: অমিতাভের 'জলসা'য় মমতা, রাখি বাঁধলেন 'বিগ বি'র হাতে, অন্য়দিকে, 'জওয়ান' মুক্তির আগে হঠাৎ মধ্যরাতে বৈষ্ণদেবী মন্দিরে পুজো দিতে হাজির শাহরুখ।

কলকাতা: মায়ানগরীতে বিরোধীদের বৈঠকে যোগ দিতে গিয়েছেন। তার আগে, 'জলসা'য় পৌঁছলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুম্বইয়ে অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) বাংলো 'জলসা'। বৃহস্পতিবার বিকেলে সেখানে পৌঁছন মমতা। 'জলসা'র ফটক পেরিয়ে সোজা ভিতরে ঢুকে যায় তাঁর কনভয়। অমিতাভকে রাখি পরালেন মমতা। (Rakhi Purnima)

এদিন 'জলসা'য় মমতাকে স্বাগত জানাতে হাজির হয় গোটা বচ্চন পরিবার। অমিতাভ ছিলেনই, ছিলেন জয়া বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বর্যা রাই বচ্চন, আরাধ্যা এবং অমিতাভ-কন্যা শ্বেতা বচ্চনও। মমতা জানান, সেখানে পুরনো দিনের গল্পে যোগ দেন সকলে। কলকাতা থেকেই যে জীবন শুরু, ফের স্মরণ করান অমিতাভ। 'ধন্যি মেয়ে' জয়া এবং তাঁর পরিবারের সঙ্গে নিজের পুরনো সম্পর্কের কথাও তুলে ধরেন মমতা।

অন্যদিকে, সামনেই মুক্তি পাচ্ছে নতুন ছবি 'জওয়ান' (Jawan), আর তার আগে, জম্মু ও কাশ্মীরের বৈষ্ণদেবী মন্দিরে পুজো দিতে ও প্রার্থনা করতে হাজির হলেন শাহরুখ খান (Shah Rukh Khan) স্বয়ং। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল সেই এক ঝলকের ভিডিও।সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও প্রকাশ্যে এসেছে সেখানে স্পষ্ট নয় শাহরুখের মুখ। একটি গাঢ় নীল হুডি পরেছিলেন শাহরুখ, মুখ ঢেকেছিলেন মাস্কে। নিরাপত্তারক্ষী পরিবৃত হয়ে দ্রুত হেঁটে চলে যান শাহরুখ। তবে কিং খানের এই একটা ঝলকই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। 

এর পাশাপাশি,  আজ চেন্নাইতে ছবির অডিও লঞ্চে ইভেন্টের অনুষ্ঠানে দেখা মিলল 'জওয়ান' (Jawan) ছবির  কলাকুশলীদের। আর এদিনই প্রিয়মনির সঙ্গে চেন্নাই এক্সপ্রেসের গান 'ওয়ান টু থ্রি ফোর' গানের তালে মঞ্চ মাতালেন বলিউডের বাদশা। 

আরও পড়ুন...

ট্যান দূর করতে বাড়িতেই তৈরি করে নিন এই ফেসপ্যাকগুলি, ব্যবহার করতে পারেন রান্নাঘরের এইসব জিনিস

চোখ রাখি অন্য় খবর,  ২৫ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আয়ুষ্মান খুরানা ও অনন্য়া পান্ডের ছবি 'ড্রিম গার্ল টু' (Dream Girl 2)। আর মাত্র ৫ দিনেই  ৫০কোটির (Dream Girl 2 box office collection day 5) ক্লাবে ঢুকে পড়ল আয়ুষ্মান-অনন্য়ার 'ড্রিম গার্ল ২'। ২ ঘণ্টা ১৩ মিনিটের এই ছবি সেন্সর বোর্ডের U/A সার্টিফিটেক পেয়েছিল। সিনেপ্রেমীরা জানেন ছবির প্রচার কাজে নতুন নতুন পন্থাও নিয়েছিল টিম 'ড্রিম গার্ল টু' (Dream Girl 2)। 

অন্য়দিকে,  আজ রাখীপূর্ণিমার দিনে ভাই সুশান্তের জন্য় বিশেষ পোস্ট শেয়ার করলেন দিদি শ্বেতা সিং কীর্তি (Shweta Singh Kirti)।আজ ইন্সটাগ্রাম হ্য়ান্ডেলে একটি ভিডিও পোস্ট করে শ্বেতা লেখেন, 'তোমাকে হারানোর বেদনা, কারো সঙ্গে শেয়ার করতে চাইলেও পারি না। এটি আমার হৃদয়ের খুব কাছাকাছি, এবং এমন কিছু যা বর্ণনা করার মতো শব্দ খুঁজে পাই না। এই জগতে সবকিছুই ক্ষণস্থায়ী। কিছু যন্ত্রণা দিন দিন গভীরতর হতে থাকে, তখন একমাত্র সান্ত্বনা হন ঈশ্বর। তোমার সঙ্গে অন্য দিকে দেখা হবে ভাই। মনে মনে তোমার হাতে রাখীল পরিয়ে প্রার্থনা করি যে তুমি যেখানেই থাকো শান্তিতে থাকো।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Arijit Singh Comeback: অবসর ভেঙে বলিউডে ফিরছেন অরিজিৎ সিং? এবার বড় তথ্য প্রকাশ্যে এল!
অবসর ভেঙে বলিউডে ফিরছেন অরিজিৎ সিং? এবার বড় তথ্য প্রকাশ্যে এল!
Jantar Mantar Protest: অনশন কর্মসূচীর পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন, এখনও উত্তরের অপেক্ষায় জাভেদ-শাবানা!
অনশন কর্মসূচীর পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন, এখনও উত্তরের অপেক্ষায় জাভেদ-শাবানা!
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা

ভিডিও

Abhishek Banerjee | প্রয়োজনে মেডিক্যাল বোর্ড বসিয়ে SSKM হাসপাতালে চিকিৎসা হোক | ABP ANANDA LIVE
Firhad Hakim News | বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করেন ফিরহাদ হাকিম | ABP ANANDA LIVE
TMC News | একুশে জুলাইয়ের ঠিক আগের দিন ইতিহাস নিয়ে শুরু হল নতুন করে কাটাছেঁড়া
TMC News | কলকাতায় একুশে জুলাইয়ের তিন তিনটে সভা। তার মধ্যে দুটি সভা তৃণমূলের দুই শিবিরের, আর একটি কংগ্রেসের
TMC News LIVE | ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট-তৃণমূল' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bus Ticket : মাসে ৫০ থেকে ৮০ হাজার বেতন ? আপনিও কি বাসের ফ্রি টিকিট পরিষেবা পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
মাসে ৫০ থেকে ৮০ হাজার বেতন ? আপনিও কি বাসের ফ্রি টিকিট পরিষেবা পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Crime News : জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
CJP Protest: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তেজনা, সংঘর্ষ; পুলিশ জানাচ্ছে আহত ১১৮-র বেশি কর্মী
ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তেজনা, সংঘর্ষ; পুলিশ জানাচ্ছে আহত ১১৮-র বেশি কর্মী
EPS Pension Hike : ১০০০ টাকা থেকে ৭৫০০ হবে ন্যূনতম পেনশন ? সংসদে এই বলল সরকার
১০০০ টাকা থেকে ৭৫০০ হবে ন্যূনতম পেনশন ? সংসদে এই বলল সরকার
Ritabrata on Diamond Harbour FC: শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক
শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক
Kolkata Police in Bhangar: ভাঙড়ে ফের আক্রান্ত পুলিশ, পোলেরহাটে কর্তব্যরত কনস্টেবলকে মারধরের অভিযোগ
ভাঙড়ে ফের আক্রান্ত পুলিশ, পোলেরহাটে কর্তব্যরত কনস্টেবলকে মারধরের অভিযোগ
Suvendu Adhikari: চুরি রুখতে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, এবার এই সব বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
চুরি রুখতে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, এবার এই সব বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Madan Mitra: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
Embed widget