এক্সপ্লোর

Top Entertainmnet News: বেটিং অ্য়াপ কেসে এবার তলব শ্রদ্ধাকে, 'আমায় বলা হয়েছিল ডাইনি,সুশান্তকাণ্ডের স্মৃতি উস্কালেন রিয়া, বিনোদনের সারাদিন

Today Top Entertainment: বেটিং অ্যাপ কেসে এবার ইডির তলব শ্রদ্ধা কপূরকে, তালিকায় রয়েছেন আর কে কে? পাশাপাশি সুশান্তকাণ্ডের স্মৃতি উস্কে রিয়া বললেন,'আমায় বলা হয়েছিল ডাইনি, কালো জাদু জানি'।

কলকাতা: একসময় তাঁর নাম জড়িয়ে গিয়েছিল সুশান্ত সিংহ রাজপুত (Sushant Singh Rajput)-এর মৃত্যুরহস্যের সঙ্গে। অভিনেতার মৃত্যুর কারণ এখনও রহস্যে মোড়া সবার কাছে। তবে রিয়া চক্রবর্তীর (Rhea Chakraborty)-র বিরুদ্ধে রুজু হয়েছিল মামলা। শুধু তাই নয়, রিয়াকে বেশ কয়েকমাস সংশোধনগারেও থাকতে হয়েছিল মাদক রাখার অভিযোগে। তবে সেইসময়, অভিনেত্রীর বিরুদ্ধে প্রচুর অভিযোগ উঠেছিল, যা কার্যত ভিত্তিহীন। সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত আক্রমণ করা হয়েছিল তাঁকে। এবার একটি 'টক শো'-তে এসে পুরনো সময় নিয়ে, কঠিন পরিস্থিতি নিয়ে মুখ খুললেন রিয়া। 

একটি 'টক শো'-তে এসে সম্প্রতি নিজের অতীত নিয়ে মুখ খুললেন রিয়া। ৩১ বছরের এই অভিনেত্রী বলেন.. 'একসময় আমায় ডাইনি বলা হয়েছিল। আমার এই নামটা বেশ ভালোই লাগে। একটু যদি পিছন ফিরে দেখি, ভাবুন তো ডাইনি কাদের বলা হত? যে সমস্ত মহিলারা কারোও কাছে নতিস্বীকার করত না। নিজেদের শর্তে জীবনকে বাঁচতে ভালবাসে। হয়তো আমি তেমনই একটা মানুষ। আমি হয়তো ডাইনি। আমি হয়তো জানি কী করে কালো যাদু করতে হয়।'

অন্যদিকে, বেটিং অ্যাপ তদন্তে তলবে এবার নতুন নাম জুড়ল। এনফোর্সমেন্ট ডিরেক্টর (Enforcement Directorate) বা ইডি (ED) সদ্য তলব করল বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কপূর (Shraddha Kapoor)। মহাদেব অনলাইন বেটিং অ্যাপ কেসে (Mahadev online betting app case) একের পর এক তলব করা হচ্ছে বলিউড অভিনেতা অভিনেত্রীদের। তালিকায় ইতিমধ্যেই রয়েছেন রণবীর কপূর (Ranbir Kapoor), কপিল শর্মা (Kapil Sharma), হুমা কুরেশি (Huma Qureshi) ও হিনা খানকেও (Hina Khan)। সেই তালিকায় নাম জুড়ল শ্রদ্ধারও। সূত্রের খবর, আজই হাজিরা দিতে বলা হয়েছে শ্রদ্ধাকে।

আরও পড়ুন...

কোজাগরীর ঘুড়ি ওড়ানোর সখ, পাশে রইল তোতা, সূর্যকে নির্দোষ প্রমাণিত করবে দীপা? নজরে টেলি মশালা

এর পাশাপাশি, সেন্সর বোর্ডের বিরুদ্ধে ঘুষ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ করেছিলেন তামিল অভিনেতা বিশাল। আর শোনা যাচ্ছে, এবার সেই ঘটনার তদন্তের ভার নিল সিবিআই। ইতিমধ্যেই নাকি সেন্সর বোর্ডের তিন জন অভিযুক্তসহ আর বেশ কয়েক জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। এই অভিযোগপত্রে মার্লিন মানেগা, রাজন এম এবং জিজা রামদাস নামে তিন জনের নাম উল্লেখ করা হয়েছে।

অভিনেতা বিশাল অভিযোগ তুলেছিলেন সেন্সর বোর্ডের বিরুদ্ধে।গত ৩০ সেপ্টেম্বর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে বিশাল লিখেছিলেন, 'রুপোলি পর্দায় দুর্নীতির কথা শোনা যায়, কিন্তু বাস্তব জীবনে নয়। হজম হচ্ছে না। তাও যদি সেটা সরকারি অফিসে হয়, তাহলে তো আরোই মানতে পারি না। আর এমনই একটা দুর্নীতির ঘটনা ঘটেছে সেন্সর বোর্ডের মুম্বইয়ের অফিসে। আমার ছবি মার্ক অ্যান্টনি-র হিন্দি ভার্সনটির জন্য আমায় সাড়ে ৬ লাখ টাকা দিতে হয়েছে। দুই ভাগে আমায় এই টাকাটা দিতে হয়েছে। ৩ লাখ দিতে হয়েছে স্ক্রিনিংয়ের জন্য আর সাড়ে ৩ লাখ দিতে হয়েছে সার্টিফিকেট পাওয়ার জন্য। আমার কেরিয়ারে এমন অভিজ্ঞতা কখনও হয়নি।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pamela Serena: ক্রিকেটারদের থেকে তথ্য পেয়ে করতেন ম্যাচ গড়াপেটা, বিস্ফোরক দাবি নেটপ্রভাবী পামেলা সেরেনার
ক্রিকেটারদের থেকে তথ্য পেয়ে করতেন ম্যাচ গড়াপেটা, বিস্ফোরক দাবি নেটপ্রভাবী পামেলা সেরেনার
Shabana Azmi: অসুস্থ হয়ে গৃহবন্দি, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরে ছাত্রছাত্রীদের কী বার্তা পাঠালেন শাবানা আজমি?
অসুস্থ হয়ে গৃহবন্দি, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরে ছাত্রছাত্রীদের কী বার্তা পাঠালেন শাবানা আজমি?
Sreelekha Mitra: প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি ছড়ানোর অভিযোগ, শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে FIR দায়ের!
প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি ছড়ানোর অভিযোগ, শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে FIR দায়ের!
Rakhi Sawant: ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার খবর প্রকাশ্যে আসতেই, রাস্তায় নাচ রাখী সবন্তের! বিলি করলেন উপহার
ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার খবর প্রকাশ্যে আসতেই, রাস্তায় নাচ রাখী সবন্তের! বিলি করলেন উপহার

ভিডিও

Ritabrata Banerjee: 'সেবাশ্রয় ক্যাম্পে একাধিক মানুষের হাত-পা কেটে বাদ চলে গিয়েছে', বললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Cooch Behar News: কোচবিহারে DYFI-র অনুষ্ঠানে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে
Suvendu Adhikari: ট্রলারডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী | ABP Ananda Live
Sebaashray News: ফলতার সেবাশ্রয় ক্যাম্পে একের পর এক বেনিয়ম! মাটিতে পড়ে চেস্ট এক্স রে-র প্লেট।
Suvendu Adhikari: রামনগরের নিহত ৯ মৎস্যজীবীর পরিবারকে আর্থিক সাহায্য় মুখ্যমন্ত্রীর | ABP Ananda lIve

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
Abhishek Banerjee: শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Embed widget