এক্সপ্লোর

‘রাম’ লেখা বিকিনি টপে সোস্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে বিপাকে বাণী কপূর

থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের হওয়ার আগেই সোস্যাল মিডিয়ায় বাণী রোষের মুখে পড়েন। কোনও কোনও ইন্টারনেট ব্যবহারকারী তাঁর ওই পোশাককে ‘রুচিহীন’ বলেছেন, কেউ কেউ তাঁর অভিনীত ছবি বয়কটের ডাকও দিয়েছেন। যদিও বাণীর বক্তব্য জানা যায়নি।

মুম্বই: সোস্যাল মিডিয়ায় ‘রাম’ লেখা বিকিনি টপ পরা ছবি পোস্ট করে বিপাকে বাণী কপূর। ‘বেফিকর’ তারকা হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন বলে ইন্টারনেটে অভিযোগ তুলেছেন অনেকে। এমনকী বলিউড অভিনেত্রীর বিরুদ্ধে মুম্বইয়ের এনএম জোশী মার্গ থানায় অভিযোগও দায়ের করেছেন মহানগরীর এক নাগরিক। এরপরই বিতর্কিত ছবিটি মুছে দিয়েছেন বাণী। মিডিয়ায় প্রকাশিত খবর অনুসারে, বাণীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা ব্যক্তিটি নিজেকে ভগবান রামের পরম অনুরাগী বলে জানিয়েছেন। হিন্দু দেবতার নাম লেখা খোলামেলা পোশাক পরার জন্য অভিনেত্রীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন তিনি। অভিযোগকারীর আরও দাবি, এই মামলার ব্যাপারে তাঁর বক্তব্য নথিভুক্ত করতে বাণীকে থানায় ডেকে পাঠানো হয়েছে। অবশ্য থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের হওয়ার আগেই সোস্যাল মিডিয়ায় বাণী রোষের মুখে পড়েন। কোনও কোনও ইন্টারনেট ব্যবহারকারী তাঁর ওই পোশাককে ‘রুচিহীন’ বলেছেন, কেউ কেউ তাঁর অভিনীত ছবি বয়কটের ডাকও দিয়েছেন। যদিও বাণীর বক্তব্য জানা যায়নি। সম্প্রতি বক্স অফিসে বিরাট সাফল্য পাওয়া হৃত্বিক রোশন, টাইগার শ্রফের থ্রিলার ওয়্যার-এ শেষ দেখা গিয়েছিল বাণীকে। তাঁর আগামী ছবি ‘শামসেরা’। অ্যাকশন-অ্যাডভেঞ্চার মেশানো এই ছবিতে থাকছেন রণবীর কপূর, সঞ্জয় দত্তকেও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা

ভিডিও

Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget