এক্সপ্লোর

Tota Roychowdhury: 'অকর্মার ঢেঁকি'... বিতর্কের পরে সোশ্যাল মিডিয়ায় প্রথম পোস্ট টোটার, রইল কীসের ইঙ্গিত?

Entertainment News Update: সোশ্যাল মিডিয়ায় একটি শরীরচর্চার ছবি শেয়ার করে নিয়েছেন টোটা। এ অবশ্য নতুন নয়। টোটা ফিটনেস ফ্রিক। সোশ্যাল মিডিয়ায় হামেশাই নিজের শরীরচর্চার ছবি শেয়ার করে নেন টোটা

কলকাতা: তিনি কী অভিমান করেছেন? সদ্য একটি বিতর্কের কারণে হঠাৎই শিরোনামে উঠে এসেছিলেন টোটা রায়চৌধুরী (Tota Roy Chowdhury)। তবে সেই বিতর্ক নিয়ে মুখ খোলেননি তিনি। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ব্যক্তিগতভাবেও কখনও সেই বিতর্ক নিয়ে কোনও মন্তব্য করেননি টোটা। তবে এই প্রথম, বিতর্কের পরে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করলেন টোটা। আর তার ক্যাপশানেই কি রইল তাঁর অভিমানের ইঙ্গিত?

সোশ্যাল মিডিয়ায় একটি শরীরচর্চার ছবি শেয়ার করে নিয়েছেন টোটা। এ অবশ্য নতুন নয়। টোটা ফিটনেস ফ্রিক। সোশ্যাল মিডিয়ায় হামেশাই নিজের শরীরচর্চার ছবি শেয়ার করে নেন টোটা। তবে এই ক্যাপশন কিছুটা আলাদা। প্রসঙ্গত, টোটা ইনস্টাগ্রামেও এই ছবিটি শেয়ার করে নিয়েছিলেন। তবে, তার ক্যাপশন আলাদা। সোশ্যাল মিডিয়ায় টোটা লিখেছেন, 'ঢেঁকি তো, তাই স্বর্গে গেলেও ধানটাই ভাঙি। অবশ্য অনেকেই বলেন অকর্মার ঢেঁকি। হয়তো তাঁরা ঠিকই বলেন। তবে আমার ধান ভাঙা কিন্তু অবিরাম। তাতে কোনও আলস্য নেই, চাতুরি নেই, ফাঁকিবাজি নেই। এই ধান ভেঙে কি পাবো, কতদূর যাব, গন্তব্য কোথায়; জানিনা। আমার যে পথ চলাতেই আনন্দ।'

নিজেকে 'অকর্মার ঢেঁকি' বলে কি নিজের অভিমানের আঁচই দিলেন টোটা? তার অবশ্য উল্লেখ করেননি তিনি। তবে ঠিক কোন বিতর্কে জড়িয়েছিলেন টোটা? অনেকেই জানেন, 'শপথ ২' বলে একটি ছবিতে অভিনয় করছেন টোটা। রাজা চন্দের পরিচালিত সেই ছবিতে টোটাকে দেখা যাবে পুলিশের ভূমিকায়। তবে সদ্য, অক্ষয় তৃতীয়ার দিনে একটি ছোট্ট ক্লিপিংস সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছিলেন টোটা। সেখানে একটি অ্যাকশনের দৃশ্য দেখা গিয়েছিল। আর সেখান থেকেই শুরু যাবতীয় সমস্যা। 

পরিচালক অভিযোগ করেন, টোটা তাঁকে না জানিয়েই ক্লিপিংসটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন। আর এতে নাকি পরিচালক ও প্রযোজক দুজনেরই ভীষণ ক্ষতি হয়েছে। এখানেই শেষ নয়, পরিচালক টোটাকে বারে বারে অনুরোধ করার পরেও ক্লিপিংসটি তিনি মোছেননি সোশ্যাল মিডিয়া থেকে। এই ঘটনায় রাজা টেনে এনেছিলেন কর্ণ জোহরকেও। দিন দুয়েক পরে অবশ্য সোশ্যাল মিডিয়া থেকে ক্লিপিংসটি সরিয়ে ফেলেন টোটা। তবে এই বিষয়ে সংবাদমাধ্যমের কাছে সেই সময়ে মুখ খোলেননি তিনি। 

এরপরে, সোশ্যাল মিডিয়ায় টোটার এই পোস্ট। অনেকেই মনে করছেন, নিজেকে 'অকর্মার ঢেঁকি' বলে অভিমানই জাহির করেছেন টোটা। যদিও যে পথ চলার কথা তিনি বলেছেন, সেই পথ অভিনয়ের। ব্যবসায়ী পরিবার থেকে আসা টোটা প্রথমে বাধার সম্মুখীন হয়েছিলেন অভিনয় করা নিয়ে। তবে বর্তমানে প্রতিষ্ঠিত তিনি। টোটা বুঝে গিয়েছেন, তাঁর এই 'পথ চলাতেই আনন্দ'

 

আরও পড়ুন: Rukmini Maitra: ৬ ঘণ্টা ধরে মেকআপ, চোখ সংক্রমণ.. রুক্মিণীর রোবট হওয়া সহজ ছিল না

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে

ভিডিও

Abhishek Banerjee PA:সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি পেলেও শুক্রবার হাইকোর্টে ফের ধাক্কা অভিষেকের PA-র
Teachers Protest: ফের শহরের প্রাণকেন্দ্রে ২০১৬ র চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের মিছিল। Kolkata News
Kolkata Fire News: সল্টলেকে বিকাশভবনের সামনে চলন্ত গাড়িতে আগুন | Fire Incident
Abhishek Banerjee PA Case: আজ সন্ধেয় ক্য়ানাল রোডে সুমিত রায়ের বাড়িতে গিয়ে নোটিস দিল CID-র দল
Patna News: মর্মান্তিক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, তুলকালাম পাটনায়। জাতীয় সড়ক আটকে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget