এক্সপ্লোর

Tunisha Sharma Death: আত্মঘাতী জনপ্রিয় বলি অভিনেত্রী, মেকআপ রুম থেকে ঝুলন্ত দেহ উদ্ধার

Tunisha Sharma Suicide Case: উৎসবের মরসুমে বড়দিনের ঠিক আগে আত্মঘাতী টিভি সিরিয়াল আলিবাবা দস্তান ই কাবুল এবং ফিতুর ছবির অভিনেত্রী তুনিশা শর্মা।

মুম্বই: মুম্বইয়ে সিরিয়ালের সেটে আত্মঘাতী জনপ্রিয় বলি অভিনেত্রী ! মেকআপ রুম থেকে তুনিষা শর্মার ঝুলন্ত দেহ উদ্ধার।  উৎসবের মরসুমে বড়দিনের ঠিক আগে আত্মঘাতী (Suicide Case) টিভি সিরিয়াল আলিবাবা দস্তান ই কাবুল এবং ফিতুর ছবির অভিনেত্রী তুনিশা শর্মা (Actress Tunisha Sharma)। জানা গিয়েছে, শ্যুটিং সেটে চা-বিরতির সময় টয়লেটে যান। এদিকে দীর্ঘ সময় না বেরনোর পর সন্দেহ হতেই দরজা ভাঙা হয়। জানা গিয়েছে, তুনিশা গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন। হাসপাতালে নিয়ে গেলে অভিনেত্রীকে মৃত বলে ঘোষণা চিকিৎসকদের। কেন আত্মঘাতী অভিনেত্রী? তদন্তে মুম্বই পুলিশ। 

মুম্বইয়ে সিরিয়ালের সেটে আত্মঘাতী জনপ্রিয় বলি অভিনেত্রী তুনিষা শর্মা !

সূত্রের খবর, মুম্বইয়ে সিরিয়ালের সেটে মেকআপ রুমে আত্মঘাতী হন টিভি সিরিয়াল আলিবাবা দস্তান ই কাবুল এবং ফিতুর ছবির অভিনেত্রী তুনিশা শর্মা।  এদিন তাঁর একটি মিউজিক ভিডিও শ্যুট করার কথা ছিল। কিন্তু শেষ অবধি তা  আর হল না। আচমকাই অভিনেত্রীর মৃত্যুর খবরে শোকস্তব্ধ ফিল্ম ইন্ড্রাস্ট্রি। তিনি ফিতুর এবং বারবার দেখো-র মতো ছবিতে ক্যাটরিনার ছোটবেলার চরিত্র অভিনয় করেছিলেন। তাঁকে  ইশক সুবহাল্লাহ, গায়েব,শের ই মহারাজা রঞ্জিত সিং-র মতো অনেক শোতে দেখা গিয়েছে। তিনি মাত্র ২০ বছর বয়েছে জনপ্রিয় মুখ হয়ে উঠেছিলেন। তবে ইতিমধ্য়েই অভিনেত্রীর মৃত্যুর কারণ খুঁজতে তদন্তে মুম্বই পুলিশ। 

আরও পড়ুন, বড়পর্দায় ফিরছেন ববি, মুঘল সম্রাটের চরিত্রে এবার দেখা যাবে তাঁকে

একের পর এক নক্ষত্র পতন, আসছে আত্মহত্যার খবর টলি-বলিতে, কিন্তু কেন ?

সারা দেশেই বিশেষ করে ২০২০ সালের পর কোভিড বর্ষর পর থেকেই একের পর এক নক্ষত্র পতন। তার উপর আত্মহত্যার খবর। টলিউড বলিউড সর্বত্রই আত্মঘাতী হওয়ার ঘটনা প্রকাশ্যে এসেছে। এর কারণ কী আচমকাই অল্প বয়েসে অত্যাধিক টাকা হাতে এসে গিয়ে বিলাসবহুল জীবনের সঙ্গে একরাশ মনখারাপ। বাড়ি থেকে দূরে থেকে সম্পর্কে জড়িয়ে পড়া, অগোছালো জীবনই প্রকৃত কারণ ? উত্তর খুঁজছেন মনের ডাক্তারেরাও। তবে বিশেষজ্ঞদের পরামর্শ দীর্ঘ সময় ধরে শ্যুটিং করার পর ফ্ল্য়াটে ফিরে পুরো একা হয়ে যাওয়া, কিংবা খুব দ্রুত ধৈয্য হারিয়ে ফেলা, বারাবার সম্পর্কে যাওয়া, সম্পর্ক ভেঙে গেলে ভীষণভাবে ভেঙে পড়া, এমন ঘটনা মুম্বই, টালিগঞ্জ দুই শহরই সাক্ষী রয়েছে। 

সেরা শিরোনাম

Rajatava Dutta: এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
Abir Chatterjee: আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়
আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়
Ditipriya Roy: ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget