এক্সপ্লোর

Telly Masala: শ্বশুরের স্বপ্নপূরণ করতে পারবে মানিক? ঘোষ ভিলায় উৎসবের মেজাজ, একঝলকে টেলি মশালা

Telly Masala Update: গোটা সপ্তাহে ছোটপর্দায় কোন গল্পে আসতে চলেছে কী কী ট্যুইস্ট? দেখে নেওয়া যাক টেলি মশালা।

কলকাতা: মানিক ও কমলার অষ্টমঙ্গলার অনুষ্ঠান। অন্যদিকে, ঘোষ ভিলায় এখন উৎসবের মেজাজ। সেখানে পালিত হবে গন্ধেশ্বরী অর্থাৎ বুদ্ধ পূর্ণিমা। গোটা সপ্তাহে ছোটপর্দায় কোন গল্পে আসতে চলেছে কী কী ট্যুইস্ট? দেখে নেওয়া যাক টেলি মশালা (Telly Mashala)।
 
কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ (Kamala O Sreeman Prithwiraj)

মানিক ও কমলার অষ্টমঙ্গলার অনুষ্ঠান হতে চলেছে। অন্যদিকে রুদ্রপ্রতাপ সিদ্ধান্ত নিয়েছেন যে মানিককেই তিনি জমিদারির উত্তরাধিকার হিসেবে বেছে নেবেন। কিন্তু মানিক কি তাঁর শ্বশুরমশাইয়ের স্বপ্ন পূরণ করতে সক্ষম হবে?

এক্কা দোক্কা (Ekka Dokka)

এই ধারাবাহিকে এখন অঙ্কিতার বিয়ের মরসুম। কিন্তু অঙ্কিতার বিয়ের প্রস্তুতি নেওয়ার মধ্যেই বারবার অসুস্থ হয়ে পড়তে থাকে রাধিকা। সকলেই ধরে নিয়েছে যে সে অন্তঃসত্ত্বা। প্রত্যেকেই তাঁর গর্ভাবস্থাকে প্রশ্ন করতে শুরু করে। কীভাবে এত প্রশ্নের উত্তর দেবে রাধিকা? তাঁর সন্তানের বাবা কে?

হরগৌরি পাইস হোটেল (Horogouri Pice Hotel)

ঘোষ ভিলায় উৎসবের মেজাজ। সেখানে পালিত হবে গন্ধেশ্বরী অর্থাৎ বুদ্ধ পূর্ণিমা। অন্যদিকে, পরিবারের সকল সদস্যের সামনে ঝিলমিলকে প্রভাকরের আসল মেয়ে প্রমাণ করার চেষ্টা করবেন ঐশানী। সে কি তাঁর লক্ষ্যে পৌঁছতে সফল হবে?

গোধূলি আলাপ (Godhuli Alap)

নোলকের মনে হতে থাকে যে সে অরিন্দমকে দেখেছে। এরই মাঝে নোলকের গর্ভবতী হওয়ার খবর প্রকাশ্যে আসে। তাঁর পরিবারের মনে হয় নোলকের মনোরোগ চিকিৎসার প্রয়োজন রয়েছে। অন্যদিকে অর্জুন সিদ্ধান্ত নেয় যে সে অরিন্দমকে খুঁজতে নোলককে সাহায্য করবে। নোলক বাড়িতে একের পর এক অজস্র প্রমাণ বা নমুনা খুঁজে পাবে যা তাঁকে রহস্যের সমাধান করতে সাহায্য করবে। এরই মাধ্যমে সে এক গ্রামের নামের হদিশ পাবে যা দুর্ঘটনাস্থল থেকে বেশি দূরে নয়, যেখানে অরিন্দমের মৃত্যু হয়। অরিন্দমকে খুঁজতে নোলক কি সক্ষম হবে?

আরও পড়ুন: Summer Lifestyle: গরমে সুস্থ থাকতে মানতেই হবে কোন কোন নিয়ম? রইল টিপস

অনুরাগের ছোঁয়া (Anurager Chowa)

সূর্যকে হাসপাতাল থেকে জোর করে বাড়ি নিয়ে আসে দীপা। সূর্য হাসপাতালে থাকুক, সে কিছুতেই চায় না। এদিকে সূর্য ইচ্ছাকৃতভাবেই দীপাকে কষ্ট দিতে থাকে যাতে তাঁকে বাড়ি থেকে বের করে দিতে বাধ্য হয় দীপা। তবে, একে অপরের সঙ্গে সময় কাটাতে গিয়ে তাঁরা একে অন্যের মধ্যের ভালটা দেখতে শুরু করে। এদিকে দীপাকে উত্যক্ত করার জন্য রত্নার সাহায্য নেয় মিশকা। ওদিকে সোনা-রূপা কি বুঝতে পেরে যাবে যে দীপা ও সূর্য একসঙ্গে থাকছে?

সেরা শিরোনাম

Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget