এক্সপ্লোর

অভিনেত্রী ত্বিশার মৃত্যুতদন্তে বিরাট মোড় ! ঘটে গেল বড় ঘটনা, সব ফাঁস হবে 'টানেল ভিউ' ম্যাপিং-এ?

Twisha Sharma : ত্বিশা র বাবার দাবি, তাঁর ৩৩ বছরের মেয়েকে শারীরিক নির্যাতন-সহ একাধিক অত্যাচারের শিকার হতে হয়েছিল।

মুম্বই: যতদিন গড়াচ্ছে , ততই রহস্য ঘনাচ্ছে অভিনেত্রী  ত্বিশা শর্মার মৃত্যু ঘিরে। শেষ কয়েক ঘণ্টায় ঠিক কী ঘটেছিল? এখন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সর্বত্র। তদন্তকারীরা কী জানতে পারলেন? কোন চাঞ্চল্যকর তথ্য এল সামনে?  গত ১২ মে ভোপালের কাটারা হিলস এলাকায় শ্বশুরবাড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় ত্বিশা শর্মাকে। গত ডিসেম্বরেই আইনজীবী সমর্থ সিংয়ের সঙ্গে বিয়ে হয়েছিল তাঁর।  মৃত্যুর কয়েকদিন আগেই হোয়াটসঅ্যাপে মাকে ত্বিশা জানিয়েছিলেন, তিনি এই বিয়েতে তাঁর দমবন্ধকর অবস্থার কথা।  অভিযোগ করেছিলেন মানসিক নির্যাতন এবং পণের জন্য চাপেরও। ত্বিশা র বাবার দাবি, তাঁর ৩৩ বছরের মেয়েকে শারীরিক নির্যাতন-সহ একাধিক অত্যাচারের শিকার হতে হয়েছিল।

এদিকে, তদন্তে গাফিলতির অভিযোগ তুলেছে ত্বিশার পরিবার। তাঁদের দাবি, ত্বিশার মৃত্যুর তিন দিন পরে FIR দায়ের করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় জবলপুর হাইকোর্টে আগাম জামিন খারিজ হওয়ার পর ত্বিশার শাশুড়ি গিরিবালা সিংকে হেফাজতে নেয় সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (CBI)। এর আগে, প্রায় ১০ দিন পলাতক থাকার পর আদালতে আত্মসমর্পণ করেন ত্বিশার স্বামী সমর্থ সিং,  গিরিবালা সিংয়ের ছেলে।  সম্প্রতি সুপ্রিম কোর্ট এই মামলার পূর্ণ তদন্তভার CBI-র হাতে তুলে দেয়, যাতে দ্রুত এবং কেন্দ্রীয়ভাবে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া যায়।

তদন্তভার হাতে পাওয়ার পর মধ্যপ্রদেশ পুলিশের দায়ের করা FIR নতুন করে নথিভুক্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই FIR-এ অভিযুক্তরা হলেন সমর্থ সিং এবং গিরিবালা সিং। সূত্রের খবর, ত্বিশা র মৃত্যুর আগে শেষ কয়েক ঘণ্টার ঘটনাপ্রবাহ পুনর্গঠনের জন্য অত্যাধুনিক “tunnel view” তদন্ত পদ্ধতি ব্যবহার করছে CBI।  এই পদ্ধতিতে ত্বিশা র শেষ মুহূর্তের নড়াচড়া, কার সঙ্গে কথা হয়েছিল, ডিজিটাল অ্যাক্টিভিটি—সবকিছুর একটি মিনিটে-মিনিটে টাইমলাইন তৈরি করা হচ্ছে। ডিজিটাল রিকনস্ট্রাকশনের মাধ্যমে ত্বিশার শেষ গতিবিধি খতিয়ে দেখা হবে। পাশাপাশি, কে কোন ঘরে ঢুকেছিল বা বেরিয়েছিল এবং ঘটনার আগে ঠিক কী কী ঘটেছিল, তার পূর্ণ ক্রম নির্ধারণের চেষ্টা করছে তদন্তকারী সংস্থা।

সূত্রের দাবি, CCTV ফুটেজ, মোবাইল ফোন রেকর্ড, Wi-Fi লগ, কল ডিটেল রেকর্ড—সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। বাড়ির তিনটি তলার ঘরগুলির ফরেন্সিক ম্যাপিংও করা হচ্ছে। তদন্তকারীরা বিশেষভাবে নজর দিচ্ছেন সন্দেহজনক সময়ের ফাঁক, অস্বাভাবিক গতিবিধি এবং অভিযুক্তদের বয়ানে থাকা সম্ভাব্য অসঙ্গতির দিকে।  প্রথমে যেটিকে আত্মহত্যার ঘটনা বলে মনে করা হয়েছিল, এখন সেই মামলাতেই একের পর এক প্রশ্ন সামনে আসছে। পোস্টমর্টেমের সময় একটি বেল্ট নিখোঁজ থাকার অভিযোগ, আঘাতের বিবরণে ফাঁক, উচ্চতার তথ্যের অসঙ্গতি, FIR-এ পরস্পরবিরোধী তথ্য এবং CCTV ফুটেজের সময় নিয়ে প্রশ্ন—সব মিলিয়ে রহস্য আরও ঘনীভূত হচ্ছে। 

 

সেরা শিরোনাম

Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Ajay Devgan: অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
Anirudh-Kavya Maran Marriage: জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget