এক্সপ্লোর

Uma: ফুলসজ্জার দিন আলিয়ার পরিকল্পনায় আগুনের গণ্ডিতে আটকে উমা, তারপর?

ফুলসজ্জায় আগুন, অশান্তি! উমা ধারাবাহিকের গল্প এগোচ্ছে সেই মোড়েই। উমা আর অভির বিয়ে নিয়ে ধারাবাহিকে একের পর এক অশান্তির সূত্রপাত, আলিয়ার বৈরিতা, সব মিলিয়ে জমজমাট হয়ে উঠেছে গল্প।

কলকাতা: ফুলসজ্জায় আগুন, অশান্তি! উমা ধারাবাহিকের গল্প এগোচ্ছে সেই মোড়েই। উমা আর অভির বিয়ে নিয়ে ধারাবাহিকে একের পর এক অশান্তির সূত্রপাত, আলিয়ার বৈরিতা, সব মিলিয়ে জমজমাট হয়ে উঠেছে গল্প।

এর আগে ধারাবাহিকে দর্শকেরা দেখেছেন উমার দিদি সোমার বিয়ের গল্প। উমা এবং অভিমন্যু জানতে পেরেছিল যে উমার দিদি সোমার যেই পাত্রের সঙ্গে বিয়ে হতে চলেছে তাঁর আগেও একবার বিয়ে হয়েছে। সে কথা লুকিয়েই সোমার সঙ্গে বিয়ে করতে হাজির হয়েছে সে। কিন্তু তাঁর আসল রূপ জানতে পেরে উমা ও অভি বদ্ধপরিকর হয় যে ভুল মানুষের সঙ্গে কিছুতেই দিদির বিয়ে দেবে না। উমা বিয়ে ভাঙার সিদ্ধান্ত নেয়। একইসঙ্গে সে স্থির করে ভাল যোগ্য পাত্র খুঁজেই ওই মণ্ডপে ওই লগ্নেই দিদির বিয়ে দেবে সে।

ধারাবাহিকের মুখ্য চরিত্র উমা যে তাঁর পরিবারের জন্য কতটা প্রয়োজনীয়, তাঁকে ছাড়া যে গোটা পরিবার অচল তা আরও একবার প্রমাণিত হবে, এমনটাই জানিয়েছেন ধারাবাহিকে উমার মা, অভিনেত্রী সোমা চক্রবর্তী। ভুল মানুষের সঙ্গে সোমার বিয়ে আটকাতে উমার সঙ্গে হাজির হয়েছেন তাঁর 'পার্টনার' অভিনেতা নীল ভট্টাচার্য (Neel Bhattacharya)। কনের সাজে ক্যামেরাবন্দি অভিনেত্রী জুঁই সরকার অর্থাৎ উমার দিদিও নজর কেড়েছিলেন সেই এপিসোডে। 

আরও পড়ুন: আংটিবদলে পাশাপাশি, ঈপ্সিতার সঙ্গে ছবি শেয়ার করে আশীর্বাদ চাইলেন অর্ণব

আর এবার উমার বিয়ে ঘিরে ফের একবার নতুন মোড় নিয়েছে গল্প। আলিয়া এবং উমা দুজনেই ক্রিকেট খেলে। আলিয়া চায় না উমার সঙ্গে অভিমুন্যর ফুলসজ্জা হোক। উমাকে আগুনের গন্ডিতে বন্দি করে ফেলে সে। যাতে উমা সেই গণ্ডি টপকে ফুলসজ্জার ঘর পর্যন্ত পৌঁছতে না পারে। তারপর? সেই উত্তর মিলবে ধারাবাহিকের গল্পে।

শ্যুটিং ফ্লোরে বেশ হাসিখুশি দেখাল সবাইকে। আলিয়াকে তো মজা করে বলতেই শোনা গেল, 'উমা আর অভিমুন্যর মধ্যে কোনও সুন্দর মুহূর্ত তৈরী হোক তেমনটা কখনোই হতে দেবে না আলিয়া।' অন্যদিকে উমা বলছে, 'উমা স্পষ্টবাদী, নির্ভীক। সে অভিমুন্যর চরিত্রকে শ্রদ্ধা করে। এত বড় বাড়ির ছেলে হয়েও যে অভিমুন্য এতটা সাধারণ, তা আকর্ষণ করে উমাকে। তবে কোনদিকে মোড় নেই এই সম্পর্ক, তার জন্য চোখ রাখতে হবে ধারাবাহিকের গল্পে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Honey Singh: মাদকাসক্ত হয়ে পড়েছিলেন, কাজ করতে পারছিলেন না... কঠিন সময়ে হানি সিংহ কাকে পাশে পেয়েছিলেন?
মাদকাসক্ত হয়ে পড়েছিলেন, কাজ করতে পারছিলেন না... কঠিন সময়ে হানি সিংহ কাকে পাশে পেয়েছিলেন?
Swarup Biswas-Jui: আলাদা থাকছিলেন দীর্ঘদিন, এবার স্বরূপ বিশ্বাসের সঙ্গে আইনি বিচ্ছেদের পথে স্ত্রী জুঁই! রাজ্যের পালাবদলই কারণ?
আলাদা থাকছিলেন দীর্ঘদিন, এবার স্বরূপ বিশ্বাসের সঙ্গে আইনি বিচ্ছেদের পথে স্ত্রী জুঁই! রাজ্যের পালাবদলই কারণ?
Karan Johar: শাহরুখ, আলিয়ার মতো তারকাদের 'আনফলো' করে দিলেন কর্ণ জোহর! 'ফলো' করছেন এই অভিনেত্রীকে
শাহরুখ, আলিয়ার মতো তারকাদের 'আনফলো' করে দিলেন কর্ণ জোহর! 'ফলো' করছেন এই অভিনেত্রীকে
Madhumita Sarcar: স্বামীর সঙ্গে সমস্যা, ত্রিকোণ সম্পর্কের জট! মধুমিতাকে কি সবাই ভুল বুঝছেন?
স্বামীর সঙ্গে সমস্যা, ত্রিকোণ সম্পর্কের জট! মধুমিতাকে কি সবাই ভুল বুঝছেন?

ভিডিও

Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা
Chokh Bhanga 6ta |কীভাবে আবেদন Annapurna Yojona-তে? কতদিন চলবে আবেদন প্রক্রিয়া? জানালেন মুখ্যমন্ত্রী
Chokh Bhanga Chota | ছাদ থেকে পড়ে মৃত্যু হল পরিচালক অনীক দত্তের, শোকের ছায়া টলিউডে | Anik Dutta

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget