এক্সপ্লোর

Uorfi Javed: ফুলে ঢোল চোখ-ঠোঁট-মুখ, তাতেই জুটছে কটাক্ষ! কী হয়েছে উরফির? খোলসা করলেন পোস্টে

Uorfi Javed Post: উরফি জাভেদকে আপাতত দেখা যাচ্ছে 'স্প্লিটসভিলা এক্স ৫'-এ। এই আবহে সোমবার নিজের সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ সেলফি তুলে পোস্ট করলেন উরফি জাভেদ। এ কী অবস্থা তাঁর চোখ-মুখের?

মুম্বই: ফুলে ঢোল দুই চোখ, ফুলেছে ঠোঁটও। এ কী অবস্থা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার (Social Media Influencer) উরফি জাভেদের (Uorfi Javed)? নেটিজেনদের কটাক্ষ, প্লাস্টিক সার্জারি করাতে গিয়ে বেশি করে ফেলেছেন, এবার ভুগছেন। সত্যিই কি তাই? আজ নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আসল কারণ জানালেন। বীভৎস অ্যালার্জির (allergies) সমস্যায় ভুগছেন উরফি। কী লিখলেন তিনি?

অ্যালার্জির সমস্যায় ভুগছেন উরফি জাভেদ

উরফি জাভেদকে আপাতত দেখা যাচ্ছে 'স্প্লিটসভিলা এক্স ৫'-এ। এই আবহে সোমবার নিজের সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ সেলফি তুলে পোস্ট করলেন উরফি জাভেদ। সেখানেই তিনি খোলসা করেন সাংঘাতিক অ্যালার্জির সমস্যায় ভুগছেন। কোনও ছবিতে তাঁর ফুলে যাওয়া মুখ স্পষ্ট, কোথাও ঠোঁট, কোথাও চোখ। তাঁর পোস্টে চিন্তা প্রকাশ করেছেন অনুরাগীরা। দ্রুত আরোগ্য কামনা করেছেন সকলে। 

তবে এদিন ছবি পোস্ট করে উরফি জানান যে কীভাবে প্রায়ই তাঁকে তাঁর রূপ বা চেহারা বা পোশাকের জন্য সোশ্যাল মিডিয়ায় নানা কথা শুনতে হয়। তিনি জানান যে অনেকেই মনে করেন তাঁর মুখের এই অবস্থা হয়েছে বোটক্স বা ফিলার্স অতিরিক্ত ব্যবহারের জন্য তবে তিনি খোলসা করে দেন যে এগুলো আসলে অ্যালার্জি। 

পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, 'আমি আমাক মুখ নিয়ে কত ধরনের মন্তব্য শুনছি যে আমি অতিরিক্ত ফিলার্স ব্যবহার করে ফেলেছি। আমার ভীষণ ভীষণ অ্যালার্জি হয়েছে, বেশিরভাগ সময়েই আমার মুখ ফুলে থাকছে। প্রায়দিনই আমি এভাবেই ঘুম থেকে উঠি, এবং আমার মুখ সবসময়েই ফুলে থাকে। চূড়ান্ত অস্বস্তিতে থাকি। ফিলার্স নয় এগুলো ভাই, অ্যালার্জিস। ইমিউনোথেরাপি চলছে কিন্তু যদি আবার কখনও আমাকে ফোলা মুখ নিয়ে দেখতে পাও, তাহলে বুঝবে যে আমার সেই বিচ্ছিরি অ্যালার্জির দিন চলছে। আমি অন্য কিছু করাইনি অবশ্যই আমার সাধারণ ফিলার্স আর বোটক্স ছাড়া যা আমি সেই ১৮ বছর বয়স থেকে করাচ্ছি। যদি আমার মুখ ফুলে যেতে দেখেন তাহলে বেশি ফিলার্স না নেওয়ার পরামর্শ দেবেন না, সহানুভূতি দেখিয়ে এগিয়ে যাবেন।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Uorfi (@urf7i)

আরও পড়ুন: Sourav Ganguly: সিনেমায় ডোনার ভূমিকায় অভিনয় করবেন কে? বায়োপিক নিয়ে কী আপডেট দিলেন সৌরভ?

পোস্টে অবশ্যই ঘনিষ্ঠ লোকজন ও অনুরাগীরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। এক নেটিজেন লেখেন, 'আমারও একই ধরনের অভিজ্ঞতা হয় এবং তোমার কথা বুঝতে পারছি আমি, এই জিনিসগুলো একেবারেই সহজ নয়। নিজের খেয়াল রেখো।' অপর একজন লেখেন, 'এটা কী হয়েছে, এটা খুব ভাল ব্যপার নয়... তোমার জন্য খারাপ লাগছে... খুব দ্রুত সুস্থ হয়ে উঠুন।'

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget