এক্সপ্লোর

Urfi's Account Suspended: হঠাৎ গায়েব উরফির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট! স্বল্প পোশাক পরার কোপ?

Urfi Javed: আজ সোশ্যাল মিডিয়ায় নিজেই এই খবর জানালেন 'সোশ্যাল মিডিয়ায় সেনসেশন'। তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নাকি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে

কলকাতা: তিনি সবসময়েই থাকেন খবরের শিরোনামে। কখনও নাকি পুলিশ তাঁকে গ্রেফতার করছে, কখনও আবার পোশাক নিয়ে চূড়ান্ত ট্রোলড হচ্ছেন তিনি। মূলত, তাঁর এই শিরোনামে আসার পিছনে থাকে তাঁর পোশাকই। তবে এবার, সামাজিক মাধ্যমের যে প্ল্যাটফর্মের হাত ধরে জনপ্রিয় হয়েছিলেন তিনি, বন্ধ করে দেওয়া হল সেই অ্যাকাউন্টই! এবার কী করবেন উরফি জাভেদ (Urfi Javed)? 

আজ সোশ্যাল মিডিয়ায় নিজেই এই খবর জানালেন 'সোশ্যাল মিডিয়ায় সেনসেশন'। তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নাকি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এই মর্মে ইনস্টাগ্রামের তরফ থেকে তার কাছে একটি বার্তাও পাঠানো হয়েছে। সেটা শেয়ার করে নিয়েছিলেন তিনি। সেই বার্তায় লেখা রয়েছে, সাময়িকভাবে তাঁর অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে কারণ তিনি কিছু নিয়ম ভেঙেছেন। বেশ কিছু বিষয়ে কমিউনিটি গাইডলাইন ভাঙার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে তাঁর বিরুদ্ধে। 

এই খবর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই ট্রোলিংয়ের শিকার হন উরফি। অনেকেই বলেন, ২০২৩-এর সেরা পোস্ট এটি। অনেকে আবার অনুমান করেন, অত্যন্ত স্বল্পবসনা হয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করার কারণেই উরফির বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে ইনস্টাগ্রাম। তাঁর অনুরাগীরা যেমন একদিকে জানতে চান, ঠিক কী কারণ এইভাবে বন্ধ হল তাঁর অ্যাকাউন্ট.... তেমন অনেকেই আবার এই বিষয়টিতে খুশিও হয়েছেন। 

তবে কিছুক্ষণ পরেই ভোলবদল। উরফির অ্যাকাউন্ট ফিরে আসে ইনস্টাগ্রামে। আর সেখানে আরও একটি নতুন স্ক্রিনশট শেয়ার করে নেন তিনি। সেখানে বলা হয়, ভুল করেই সাময়িকভাবে নিষিদ্ধ হয়েছিল উরফির অ্যাকাউন্ট। তা আবার ফিরে এসেছে যথারীতি। উরফি নতুন করে লগ ইন করে অ্যাকাউন্টটি আগের মতোই ব্যবহার করতে পারেন। এই স্ক্রিনশট শেয়ার করে উরফি মস্করা করে লেখেন, ইনস্টাগ্রাম ঠিকই করতে পারছে না তাঁকে নিয়ে ঠিক কী সিদ্ধান্ত নেওয়া উচিত। উরফি আবার ট্রোলারদের কটাক্ষ করে লেখেন, অনেকের আশা পূরণ হয়েছিল।

প্রসঙ্গত, নিজের একটি সাক্ষাৎকারে উরফি একবার জানিয়েছিলেন, তাঁর ছোটবেলার কোনও সুখস্মৃতি নেই। সেই সাক্ষাৎকারে উরফি বলেছিলেন, 'আমার কোনও বন্ধু ছিল না। নিজের ওপর বিন্দুমাত্র আত্মবিশ্বাস ছিল না আমার। সবসময় অশান্ত মেজাজে থাকতাম। আমার সবসময় মনে হত, একজন মেয়ে হিসেবে আমি ভাল নই। সবাই আমায় এমনভাবে  দেখত, ব্যবহার করত যেন আমি আগামী প্রজন্মের জন্য একটা খারাপ উদাহরণ। এখনও সবসময় আমায় ইন্টারটেনে ট্রোলড হতে হয়। আমার মনে হয়, কোনও পরিবার, কোনও মানুষই আমায় ভালভাবে স্বীকার করবে না।'

নিজের ছোটবেলার অভিজ্ঞতা নিয়েও মুখ খুলেছেন উরফি। তিনি বলেছেন, 'আমি কখনও আমার বাবার ঘনিষ্ঠ ছিলাম না। ছোটবেলায় কখনও যদি দেখতাম আমার বাবা বা মা কেউ রেগে গিয়েছেন, সেই রাগটা তাঁরা আমার ওপর বের করতেন। যদি কোনও বাচ্চাকে সঠিক শিক্ষা দেওয়ার উদ্দেশে মা-বাবা মারধর করেন, তাহলে কখোনোই সেই শিশু সঠিক শিক্ষা পেতে পারে না। তার জেদ আরও বেড়ে যায় আর ভীষণ নেতিবাচক প্রভাব পড়ে। সেই প্রভাব বয়সের সঙ্গে সঙ্গে সেই শিশুর ওপর অদ্ভুত প্রভাব ফেলে।'

আরও পড়ুন: Dinesh Phadnis: গুরুতর অসুস্থ জনপ্রিয় শো CID-র ফ্রেডি ওরফে দীনেশ, রয়েছেন ভেন্টিলেশনে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget