এক্সপ্লোর

Urfi Javed: কানে ঝোলালেন 'টমেটো' দুল, 'নতুন সোনা'র গয়না পরে ভাইরাল উরফি জাভেদ

Tomato Earrings: উরফির নতুন এই স্টাইল বেশ সাড়া ফেলেছে নেটিজেনদের মধ্যে। এক নেটিজেন লেখেন, 'উরফির আর্টওয়ার্কের কোনও জবাব নেই।' অপর একজন লেখেন, 'টমেটো দিয়ে পোশাক বানিয়ে ফেলুন উরফি ম্যাম'।

নয়াদিল্লি: ফের একবার খবরের শিরোনামে উরফি জাভেদ (Urfi Javed)। যদিও এবার আকর্ষণের মধ্যমণি কেবল তাঁর বোল্ড পোশাক (bold outfit) নয়, এবার বরং বেশি নজরে পড়ছে তাঁর কানের দুল (Tomato Earring)। মহার্ঘ টমেটো ঝুলিয়েছেন তিনি কানে। 

কানে টমেটোর দুল, ফের ভাইরাল উরফি

মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে নতুন পোশাক পরে ছবি পোস্ট করেছেন উরফি। তাঁর অভিনব ধরনের পোশাকের সঙ্গে এতদিনে সকলেই প্রায় পরিচিত। তবে এবার শুধু পোশাকই নয়, উরফির কানের দুল কাড়ল বিশেষ নজর। 

এদিন বেশ কয়েকটা ছবি পোস্ট করে উরফি লেখেন, 'এখন টমেটোই হচ্ছে সোনা'। তাঁর পোস্টের একটি ছবিতে দেখা গেল কানে ঝুলিয়েছেন টমেটোর দুল, সঙ্গে কামড় বসাচ্ছেন কাঁচা টমেটোয়।  এরপর একটি ভিডিও পোস্ট করেন তিনি। প্রসঙ্গত, তাঁর পোস্টের শেষ দুটো স্লাইডে তিনি দুটো প্রতিবেদনের ছবি অ্যাটাচ করেছেন। তার প্রথমটায় দেখা যাচ্ছে সুনীল শেট্টির 'কম টমেটো খাওয়া'র খবর। পরেরটা মহারাষ্ট্রের এক কৃষকের খবর যিনি টমেটো বিক্রি করে কোটিপতি হয়েছেন। 

উরফির নতুন এই স্টাইল বেশ সাড়া ফেলেছে নেটিজেনদের মধ্যে। এক নেটিজেন লেখেন, 'উরফির আর্টওয়ার্কের কোনও জবাব নেই।' অপর একজন লেখেন, 'টমেটো দিয়ে পোশাক বানিয়ে ফেলুন উরফি ম্যাম'। কেউ কেউ তো আবার বিস্ময় প্রকাশ করেছেন যে টমেটোর দাম কি কমে গেল ফের!

আরও পড়ুন: OTT Content: 'সৃজনশীল স্বাধীনতার নামে ভারতীয় সংস্কৃতির অপমান হতে দেব না', অনুরাগ ঠাকুরের নিশানায় OTT প্ল্যাটফর্মগুলি

প্রসঙ্গত, এখন সবজির দামের মধ্যে বেশ চড়া টমেটোর দাম (Tomato Price Hike)। দেশজুড়ে ঊর্ধ্বমুখী টমেটোর দামের জন্য বিভিন্ন বড় রেস্তোরাঁও খাবারে টমেটোর ব্যবহার কমিয়ে দিয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, মুম্বইয়ে প্রতি কেজি ১৯৪ টাকা দরে বিক্রি হচ্ছে টমেটো। অন্যদিকে দিল্লিতে এক কেজি টমেটোর দাম ১৫৮ টাকা।

প্রসঙ্গত, কিছুদিন আগেই উরফি নেটিজেনদের ট্রোলের শিকার হন তাঁর 'ডার্ক সার্কল'-এর (dark circle) জন্য। নেটদুনিয়ায় প্রায়ই মানুষের নানা 'খুঁত' বের করে ট্রোল করা হয়ে থাকে। সেখানে উরফির কাছে ট্রোল হওয়া বোধ হয় বিশেষ নতুন ঘটনা নয়। কিন্তু চোখের তলায় 'ডার্ক সার্কল' বোঝা যাচ্ছে, এমন মন্তব্যের পর 'আন্ডার আই ফিলার্স'-এর (under eye fillers) সাহায্য নেন তিনি। কিন্তু ঠিক যেমনটা ফল পাবেন আশা করেছিলেন তা একেবারেই হয়নি। এরপর বেশ হতাশ হয়েই সেই ছবি পোস্ট করেন ইনস্টাগ্রাম স্টোরিতে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget