এক্সপ্লোর

'বন্ধুরা ফোন করে বলল, তোর ছবি বরুণ ধবন লাইক করেছেন!'

সামনেই নতুন ছবি 'ট্যাংরা ব্লুজ' - এর মুক্তি। হাতে একাধিক কাজ, প্রোমোশন.. আপাতত খুব ব্যস্ত মধুমিতা। কিন্তু সোশ্যাল মিডিয়ায় সময় কাটাতে বেশ পছন্দ করেন নায়িকা। তাই ব্যস্ততার মধ্যেও নতুন নতুন ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। আর তাঁর নিয়মিত পোস্টে যথারীতি কমেন্টের বন্যা। কিন্তু সেই লাইক, কমেন্টের ভিড়ে নাম লিখিয়েছেন খোদ বরুণ ধবন! 

কলকাতা: সামনেই নতুন ছবি 'ট্যাংরা ব্লুজ' - এর মুক্তি। হাতে একাধিক কাজ, প্রোমোশন.. আপাতত খুব ব্যস্ত মধুমিতা। কিন্তু সোশ্যাল মিডিয়ায় সময় কাটাতে বেশ পছন্দ করেন নায়িকা। তাই ব্যস্ততার মধ্যেও নতুন নতুন ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। আর তাঁর নিয়মিত পোস্টে যথারীতি কমেন্টের বন্যা। কিন্তু সেই লাইক, কমেন্টের ভিড়ে নাম লিখিয়েছেন খোদ বরুণ ধবন! 

সম্প্রতি ফটোশ্যুটের বেশ কয়েকটি ছবি ও ভিডিও শেয়ার করেছিলেন নায়িকা। লাল পোশাকে বেশ আবেদনময়ী দেখাচ্ছিল নায়িকাকে। সেই ছবির লাইকের তালিকায় নাম লিখিয়েছেন বরুণ ধবন! কিন্তু ছবির লাইকের তালিকা নাকি আগে খেয়ালই করেননি মধুমিতা! নায়িকা বলছেন, 'আমি প্রথমে জানতামই না। বন্ধুরা ফোন করে বলল.. ভাই এটা কি দেখছি! আমি তারপর চেক করলাম। বরুণ ধবন সত্যি সত্যিই লাইক করেছেন! অবাক কাণ্ড! আমি ভীষণ ভীষণ খুশি। তবে এখনও বুঝতে পারছি না ছবিতে উনি কী করে দেখলেন! আমায় তো বরুণ ধবন ফলো করেন না! কিন্তু তারপরেও আমার ছবিতে লাইক!'

প্রথমে সৌরভ গঙ্গোপাধ্যায়, এবার বরুণ ধবন! ইনস্টাগ্রামে মধুমিতার পোস্টে তাঁর প্রশংসা করেছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। তখনও যথারীতি উচ্ছসিত হয়েছিলেন অভিনেত্রী। আর এবার তাঁর খ্যাতি শহর ছাড়িয়ে পাড়ি দিয়েছে মহানগরীতে! হাসতে হাসতে মধুমিতা বললেন, 'আমার 'পাখি' ইমেজটা ভাঙতে বেশ সময় লেগেছে। সেখান থেকে বেরিয়ে আমি যখন নতুন নতুন ফটোশ্যুট করছি তখন অনেকেই অনেকরকম মন্তব্য করেছিলেন। তবে এটুকুই ভাবতে ভালো লাগে যে সঠিক জায়গায় আমার কাজটা প্রশংসা পাচ্ছে।'

বরুণ ধবনকে কোনও বার্তা পাঠিয়েছিলেন? মধুমিতা বললেন, 'না। একটা মানুষ আমার কাজটার প্রশংসা করেছেন এটাই যথেষ্ট। বাড়তি কিছু করে তাঁকে অস্বস্তিতে ফেলতে চাই না।'

এই প্রথমবার পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বাঁধছেন মধুমিতা সরকার। নববর্ষে মুক্তি পাবে তাঁদের নতুন ছবি 'ট্যাংরা ব্লুজ'। এই ছবির গল্পে একটি বড় ভূমিকা রয়েছে মিউজিক ও গানের। মধুমিতাকে দেখা যাবে একেবারে অন্যরকম ভূমিকায়।

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

S. Janaki Passes Away : প্রয়াত 'নাইটিঙ্গল অফ সাউথ ইন্ডিয়া' এস জানকী
প্রয়াত 'নাইটিঙ্গল অফ সাউথ ইন্ডিয়া' এস জানকী
ED Raids at Shekhar Suman Aide: অভিনেতা শেখর সুমনের সহযোগী, ‘Shekhar Tonite’-এর প্রযোজকের ঠিকানায় এবার ইডি
অভিনেতা শেখর সুমনের সহযোগী, ‘Shekhar Tonite’-এর প্রযোজকের ঠিকানায় এবার ইডি
Rajpal Yadav: চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
Bollywood News: উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!
উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!

ভিডিও

Anubrata Mondal:
Nirmal Ghosh:
TMC News:
TMC News: এবার কি বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছেন Mamata Banerjee-র প্রিয় Anubrata Mondal?
TMC News: গ্রেফতার কলকাতার ১২৯ নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অঞ্জন দাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget