এক্সপ্লোর
ঘনিষ্ঠ মানুষ করোনা আক্রান্ত, সোশ্যাল মিডিয়ায় জানালেন বরুণ ধবন
ইনস্টাগ্রামে বন্ধুদের সঙ্গে লাইভ করতে গিয়ে এই কথা জানান বরুণ। ফ্যানেদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন বরুণ।

মুম্বই: করোনা আক্রান্তের সংখ্যা সারা দেশে বেড়ে চলেছে দ্রুত গতিতে। বলিউডও করোনা থাবা থেকে রেহাই পায়নি। এবার অভিনেতা বরুণ ধবন জানালেন তাঁর এক ঘনিষ্ঠও করোনা-আক্রান্ত। ইনস্টাগ্রামে বন্ধুদের সঙ্গে লাইভ করতে গিয়ে এই কথা জানান বরুণ। ফ্যানেদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন বরুণ। তখনই তিনি জানান, তাঁর এক আমেরিকাবাসী ঘনিষ্ঠ মানুষ এখন করোনা আক্রান্ত। বরুণ বলেন, ‘এখন করোনা ঘরের খুব কাছাকাছি চলে এসেছে। যতক্ষণ না পর্যন্ত, আপনার কাছের কারও এই রোগ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা ঘটনার গুরুত্ব বুঝি না। ’ সেই সঙ্গে বরুণ তাঁর অনুরাগীদের বাড়িতে থাকার অনুরোধ করেন। করোনা পরিস্থিতিতে বরুণ ধবনও বাড়িয়ে দিয়েছেন সাহায্য়ের হাত। এমনকী এই অবস্থায় দেশের বহু অভুক্তর মুখে অন্ন জোগানোর ভারও নিয়েছেন তিনি। বরুণ বলেন, লকডাউনের সময় প্রতিটা দিন তিনি উপলব্ধি করেন, এই পরিস্থিতিতে যাঁরা নিজের বাড়ি থেকে বহু দূরে পড়ে আছেন, যাঁরা কাজ হারিয়েছেন তাঁদের দুর্দশার কথা। তাই তিনি তাঁদের মুখে অন্ন তুলে দিতে চান। সম্প্রতি বরুণ ধবনের বন্ধু জোয়া মোরানি করোনাকে হারিয়ে ঘরে ফিরেছেন।
Before You Go
Jisshu Sengupta: যাদের যাদের যা যা বলার, ভালো-মন্দ বা অভিমানের কথা, বলে ফেলা খুব জরুরি

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















