এক্সপ্লোর

মুম্বইয়ের রাস্তায় ভক্তের সঙ্গে সেলফি তোলায় পুলিশের তিরস্কার বরুণ ধবনকে

মুম্বই: মুম্বইয়ের রাস্তায় এক ভক্তের সঙ্গে সেলফি তুলে বিপাকে বলিউড তারকা বরুণ ধবন।তাঁকে ই-চালান পাঠিয়ে সতর্ক করল মুম্বই পুলিশ। সঙ্গে সঙ্গেই অবশ্য ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নিয়েছেন বরুণ। রাস্তায় যাওয়ার সময় অভিনেতা যানজটে আটকে পড়েন। ওই সময় তাঁর এক মহিলা অনুরাগী পাশে অটোয় বসেছিলেন। বরুণকে দেখতে পেয়ে ওই সৌভাগ্যবান অনুরাগী সেলফির আবদার জানান। সেই আবদার পূরণ করেন বরুণ। এই মুহুর্তটা তাঁর ওই অনুরাগীর কাছে  অবিস্মরণীয়  হয়ে থাকাটাই স্বাভাবিক। কিন্তু বরুণও ওই মুহুর্তটা সম্ভবত কোনওদিনই ভুলতে পারবেন না। এভাবে রাস্তায় গাড়ির দরজা খুলে ছবি তোলার ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ হয় মুম্বই পুলিশ। পুলিশের পক্ষ থেকে ট্যুইটার মারফত্ তিরস্কার বরুণকে। মুম্বই পুলিশ জানায়, ‘এ ধরনের অ্যাডভেঞ্চার রূপোলি পর্দাতেই ঠিক, মুম্বইয়ের রাস্তায় নয়। আপনি নিজের, আপনার ফ্যান ও আরও অন্যান্যদেরও জীবনের ঝুঁকি নিয়ে ফেলেছেন। আপনার মতো একজন দায়িত্বশীল মুম্বইকর ও যুব সমাজের আইকনের কাছ থেকে ভালো কিছু আশা করি। আপনার বাড়িতে একটি ই-চালান পাঠানো হচ্ছে। পরবর্তীকালে কিন্তু আমরা আরও কঠোর হতে বাধ্য হব’। বরুণ সঙ্গে সঙ্গেই নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়ে নিয়েছেন। তাঁর ট্যুইট-‘আমি ক্ষমা চাইছি। আমাদের গাড়ি ট্রাফির সিগন্যালের কাছে থেমে ছিল এবং একজন অনুরাগীর ভাবাবেগ আহত করতে চাইনি। কিন্তু পরবর্তীকালে নিরাপত্তা দিকটি মাথায় রাখব এবং এ ধরনের ঘটনাকে উত্সাহিত করব না’।

সেরা শিরোনাম

Manasi Ghosh: টলিউডে প্রথম প্লেব্যাক ইন্ডিয়ান আইডল খ্যাত মানসী ঘোষের, কোন সিনেমায় কাজ করছেন গায়িকা?
টলিউডে প্রথম প্লেব্যাক ইন্ডিয়ান আইডল খ্যাত মানসী ঘোষের, কোন সিনেমায় কাজ করছেন গায়িকা?
Tollywood News: নতুন সিনেমায় অনিন্দিতা-রণজয়, প্লেব্যাকের চমক সুনিধি চৌহান!
নতুন সিনেমায় অনিন্দিতা-রণজয়, প্লেব্যাকের চমক সুনিধি চৌহান!
Aamir Khan Marriage: বৃষ্টিভেজা বিকেলে সইসাবুদের বিয়ে সারলেন আমির-গৌরী, আসরে হাজির প্রাক্তন স্ত্রী-সন্তানেরাও!
বৃষ্টিভেজা বিকেলে সইসাবুদের বিয়ে সারলেন আমির-গৌরী, আসরে হাজির প্রাক্তন স্ত্রী-সন্তানেরাও!
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার

ভিডিও

Baruipur News | বারুইপুরে নির্যাতনের নেপথ্যে কারা? নাবালিকার দেহ রেখে রাস্তা আটকে বিক্ষোভ
Baruipur News | বারুইপুরে নাবালিকাকে নির্যাতন করে খুনের অভিযোগে গ্রেফতার ১
Abhishek Banerjee | শরীর সুস্থ, তাও যেতে হবে ক্যাম্পে, হুমকি দিত জাহাঙ্গির বাহিনী ! বিস্ফোরক অভিযোগ
Abhishek Banerjee | অভিষেকের বিরুদ্ধে দ্বিতীয় FIR, ৬টি আইনের ২৭টি ধারায় মামলা
Abhishek Banerjee | আইনজীবীর মাধ্যমে কালীঘাট থানায় নোটিসের জবাব অভিষেকের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
Serena Williams: হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
Pakistani Fairness Cream: ‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
Abhishek Banerjee Sebaashray: রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
Indian Cricket: বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
Embed widget