এক্সপ্লোর

Bharat Kaul Covid19 positive: করোনা আক্রান্ত অভিনেতা ভরত কল, স্ত্রীও পজিটিভ

সোমবার হোলির দিন সন্ধ্যায় এই খবর সোশ্যাল মিডিয়ায় নিজেই জানান ভরত

কলকাতা: এবার করোনায় আক্রান্ত হলেন অভিনেতা ভরত কল ও তাঁর স্ত্রী জয়শ্রী মুখোপাধ্যায়। সোমবার হোলির দিন সন্ধ্যায় এই খবর সোশ্যাল মিডিয়ায় নিজেই জানান ভরত। অভিনেতা তাঁর ফেসবুকে জানান, তিনি ও তাঁর স্ত্রী জয়শ্রী, দুজনই করোনা আক্রান্ত। সেই সঙ্গে ভরত লেখেন, ‘আপনাদের সকলের প্রার্থনা চাই আমরা। খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরব।’

ভরত জানিয়েছেন, শনিবার থেকে জ্বর রয়েছে তাঁর। শরীরের তাপমাত্রা ওষুধ খেলে কমলেও বারবার জ্বর আসছে। এর পরেই তিনি কোভিড পরীক্ষা করান। সোমবার সন্ধ্যায় জানতে পারেন যে, তিনি এবং স্ত্রী জয়শ্রী কোভিড পজিটিভ। তবে ভরত জানিয়েছেন, জ্বর আর সারা শরীরে ব্যথা ছাড়া আপাতত কোনও সমস্যা নেই। স্বাদ বা গন্ধ পাচ্ছেন। অর্থাৎ, মৃদু উপসর্গ রয়েছে তাঁর। তিনি জানিয়েছেন, তাঁর মা ও মেয়ের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। ভরত ক্যানসার-যোদ্ধা। সতর্কতা হিসাবে তিনি ইতিমধ্যেই চিকিৎসকের পরামর্শ নিয়েছেন। যদিও চিকিৎসকেরা তাঁরে উদ্বিগ্ন হতে বারণ করেছেন। আপাতত আশঙ্কার কিছু দেখছেন না তাঁরা।

জয়শ্রী অভিনেতার দ্বিতীয় স্ত্রী। অভিনয়ের সূত্র ধরেই দুজনের আলাপ। প্রেম পর্বের পর বিয়ে। টলিউডে বেশ পরিচিত মুখ ভরত। প্রায় ১১৫টির বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি। পাশাপাশি ছোট পর্দাতেও সমান সাবলীল। রেখেছেন নিজস্বতার ছাপ। বহু ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। বিভিন্ন গল্পে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তিনি।

একবার মুম্বইতেও পাড়ি দিয়েছিলেন এই অভিনেতা। মুম্বইতে গিয়েও একের পর এক ধারাবাহিকে কাজ করেন। কিন্তু কলকাতার টান ছাড়তে পারেননি। ফিরে এসেছিলেন পের নিজের শহরে। এখানে এসে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘খাদ’ ছবিতে অভিনয়। সেই ছবির লাইন প্রোডিউসারও ছিলেন তিনি। এরপর সৃজিত মুখোপাধ্যায়ের ‘জাতিস্মর’, ‘জুলফিকার’-এর মতো সিনেমায় কাজ করেন ভরত। সেই সঙ্গে চলছিল সিরিয়াল ও যাত্রায় অভিনয়। করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে গোটা দেশে। ফের লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত ও আক্রান্তের সংখ্যা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Deepika-Ranveer: দ্বিতীয় সন্তান জন্মের সময়ে পাশে থাকতে চান দীপিকার, পিতৃত্বকালীন ছুটি নিচ্ছেন রণবীর সিংহ
দ্বিতীয় সন্তান জন্মের সময়ে পাশে থাকতে চান দীপিকার, পিতৃত্বকালীন ছুটি নিচ্ছেন রণবীর সিংহ
Bonny Sengupta: নতুন জুটিতে বনি সেনগুপ্ত! কৌশানী নয়, কার সঙ্গে প্রেম করবেন এবার?
নতুন জুটিতে বনি সেনগুপ্ত! কৌশানী নয়, কার সঙ্গে প্রেম করবেন এবার?
Tollywood News: দুর্নীতিমুক্ত হবে গিল্ড, বেতন-শিফট নিয়েও নতুন সিদ্ধান্ত! টলিউডের জট কাটাতে নন্দনে বৈঠক
দুর্নীতিমুক্ত হবে গিল্ড, বেতন-শিফট নিয়েও নতুন সিদ্ধান্ত! টলিউডের জট কাটাতে নন্দনে বৈঠক
Entertainment News: স্ত্রীয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে বিতর্ক, তার মধ্যেই নতুন নায়িকাকে নিয়ে সিনেমা ঘোষণা নায়কের!
স্ত্রীয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে বিতর্ক, তার মধ্যেই নতুন নায়িকাকে নিয়ে সিনেমা ঘোষণা নায়কের!

ভিডিও

BJP Government News | অশান্তির আঁচ পেলেই অভিযুক্তকে গ্রেফতার, রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন
Arjun Singh | বেলতলা পরিবহণ দফতরে ঘুঘুর বাসা, পরিদর্শনে গিয়ে মন্তব্য পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
Newtown Money Recovery | সাইবার প্রতারণা মামলায় নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি, উদ্ধার বিপুল পরিমাণ টাকা
Dilip Ghosh Jhalmuri Song | ঝালমুড়ি নিয়ে এবার গান রেকর্ডিং দিলীপ ঘোষের। ABP Ananda LIVE
Shravani Mela | শ্রাবণী মেলার আগেই তারকেশ্বরে 'মহাদেব এক্সপ্রেস', প্রতি সোমে জলযাত্রীদের জন্য় 'পুষ্পবৃষ্টি'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget