এক্সপ্লোর

Daljeet Kaur Passes Away: বাংলার সঙ্গে ঘনিষ্ঠ যোগ, প্রয়াত জনপ্রিয় পঞ্জাবি অভিনেত্রী দলজিৎ কৌর

Daljeet Kaur: প্রয়াত পঞ্জাবি অভিনেত্রী দলজিৎ কৌর। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। তবে তাঁর সঙ্গে একটা অবিচ্ছিন্ন যোগাযোগ রয়েছে বাংলার। কারণটা কী ?

নয়া দিল্লি: প্রয়াত পঞ্জাবি অভিনেত্রী দলজিৎ কৌর (Daljeet Kaur Passes Away)। মৃত্যুকালীন তাঁর বয়েস হয়েছিল ৬৯ বছর। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন এই বর্ষীয়ান অভিনেত্রী। একটা সময় বহু পঞ্জাবি এবং হিন্দি ছবিতে অভিনয় করেন তিনি। তবে তাঁর সঙ্গে একটা অবিচ্ছিন্ন যোগাযোগ রয়েছে বাংলার। কারণ অভিনেত্রীর ছোটবেলাটা কেটেছে শিলিগুড়িতে। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু হয়। 

অভিনেত্রী দলজিৎ কৌর মূলত লুধিয়ানার বাসিন্দা। তবে তাঁদের পারিবারিক ব্যবসা ছিল পশ্চিমবঙ্গে। শিলিগুড়িতেই বড় হয়েছিলেন তিনি। সেখানে একটি কনভেন্ট স্কুলে পড়াসোনা করেন তিনি। পরে শ্রীরামপুর কলেজে বিএ পাশ করেন দলজিৎ। এরাজ্যে ছোটবেলা কাটায়, বাংলাভাষায় বেশ সড়গড়ও ছিলেন তিনি। প্রসঙ্গত, ১০টিও বেশি হিন্দি এবং ৭০টিও বেশি পঞ্জাবি ছবিতে অভিনয় করেন তিনি। তার প্রথম ছবি 'দাজ',মুক্তি পায় ১৯৭৬ সালে।   তবে  ভয়াবহ দুর্ঘটনায় স্বামীর মৃত্যুর পর অভিনয় থেকে সরে আসেন তিনি। তবে ২০০১ সালে তিনি ফের অভিনয়ে ফেরেন। অভিনেতা সুনীল দত্তের সঙ্গেও অভিনয় করেন তিনি। অভিনেত্রী দলজিৎ কৌর কাবাডি এবং হকিতে জাতীয় খেলোয়াড়ও ছিলেন। নিঃসন্তান ছিলেন তিনি। এদিকে স্বামী মৃত্যুর পর স্বাভাবিকভাবেই আরও একা হয়ে যায়। দীর্ঘ কয়েকবছর ধরেই তিনি মানসিক রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার লুধিয়ানায় ভাইয়ের বাড়িতেই মৃত্যু হয় তাঁর।

আরও পড়ুন, 'বেঁচে আছে এখনও, মেরে ফেলো না ওকে', লিখলেন সৌরভ

প্রসঙ্গত, চলতি বছরে একের পর এক নক্ষত্র পতন হয়েই চলেছে সারা বাংলায়। টলি, বলি সর্বত্রই শোকের ছায়া। লতা মঙ্গেশকর থেকে শুরু করে প্রয়াত কমেডিয়ান রাজু শ্রীবাস্তব। গত ১০ অগাস্ট, বুধবার জিম (Gym) করতে করতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রাজু। হাসপাতালে ভর্তি করার পর তাঁকে স্থানান্তরিত করতে হয়েছিল ভেন্টিলেশন সাপোর্টে। সূত্রের খবর, শরীরচর্চা করতে করতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি। তাঁকে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন তাঁর জিমের প্রশিক্ষকই। চিকিৎসকেরা জানিয়েছিলেন, হার্ট অ্যাটাক হয়েছে তাঁর। এরপর থেকে অভিনেতাকে সুস্থ করে তোলার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেছিলেন চিকিৎসকেরা। করা হয়েছিল অ্যাঞ্জিওপ্লাস্টিও। প্রথমে চিকিৎসায় কিছুটা সাড়া দিলেও পরে অবস্থার অবনতি হতে থাকে রাজুর। ভোগাচ্ছিল জ্বর ও সংক্রমণের সমস্যাও। আজ, সব চেষ্টাকে ব্যর্থ করে না ফেরার দেশে পাড়ি দিলেন অভিনেতা। 

 

 

 

সেরা শিরোনাম

Tollywood Update: টলিপাড়ায় সুখবর, মা হতে চলেছেন জনপ্রিয় পরিচালকের অভিনেত্রী স্ত্রী!
টলিপাড়ায় সুখবর, মা হতে চলেছেন জনপ্রিয় পরিচালকের অভিনেত্রী স্ত্রী!
Aamir Khan: একা থাকতে পারতেন না, রোজ মদ্যপান করে অসুস্থ হয়ে পড়তেন! বিচ্ছেদ ভেঙেচুরে দিয়েছিল আমির খানকে
একা থাকতে পারতেন না, রোজ মদ্যপান করে অসুস্থ হয়ে পড়তেন! বিচ্ছেদ ভেঙেচুরে দিয়েছিল আমির খানকে
Hrithik Roshan: হৃতিকের থেকে সত্যিই ৪০০ কোটি টাকা খোরপোশ নিয়েছিলেন সুজান খান? প্রকাশ্যে সত্যিটা
হৃতিকের থেকে সত্যিই ৪০০ কোটি টাকা খোরপোশ নিয়েছিলেন সুজান খান? প্রকাশ্যে সত্যিটা
Rituparna Sengupta: গাউনে অস্বস্তি, পোজ দিতে গিয়েও সমস্যায় পড়লেন? সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত ট্রোলড ঋতুপর্ণা
গাউনে অস্বস্তি, পোজ দিতে গিয়েও সমস্যায় পড়লেন? সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত ট্রোলড ঋতুপর্ণা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৩.০৭.২০২৬)।'সেবাশ্রয়'-এ 'অনিয়ম',অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ৬ আইনের ২৭ ধারায় মামলা রুজু
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৩.০৭.২০২৬)।১৫ দিনে ৬ রাজ্য, গ্রেফতারি এড়াতে দেবরাজের 'ভারত-দর্শন'!
Congress News: প্রাক্তন TMC কাউন্সিলরের কংগ্রেসে যোগদান ঘিরে বিধান ভবনে তুমুল উত্তেজনা
Abhishek Banerjee | বারবার আদালতে ধাক্কা, DJ মামলায় আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়
TMC news | 'আমরাই তৃণমূল, এই অফিসটাও আমাদের', মেট্রোপলিটনে তৃণমূল ভবনে 'ঋতব্রত-তৃণমূল'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget